গুজরাত টাইটান্সে জেসন রয়ের জায়গায় আসতে চলেছেন রহমনুল্লাহ গুরবাজ
আপডেট করা - Mar 8, 2022 4:03 pm

আইপিএলের আগেই জেসন রয়ের পরিবর্ত ক্রিকেটার হিসাবে রহমনুল্লাহ গুরবাজকে নিতে চলেছে গুজরাত টাইটান্স। সবকিছু ঠিকঠাক চললে আগামী কয়েকদিনের মদ্যেই এই তরুণ ক্রিকেটারের নাম ঘোষণা করতে চলেছে গুজরাত টাইটান্স। আফগানিস্তানের এই ক্রিকেটার বিশ্বের নানান প্রান্তে টি টয়োন্টি লিগে খেলেছেন। যদিও এবারের আইপিএলের আইপিএলে দল পাননি তিনি। তবে সেই রহমনুল্লাহকেই এবার দলে নিতে চলেছে গুজরাত টাইটান্স।
এবারের আইপিএলে নতুন দুই দল সমংযুক্ত হয়েছে। লখনউ সুপার জায়ান্টসের সঙ্গে আইপিএলের মঞ্চে এসেছে এবার গুজরাত টাইটান্সও। আগামী ২৬ মার্চ থেকে শুরু হতে চলেছে আপিএল। তার আগে দল গঠনে বেশ চমক দেখিয়েছিল গুদরাত টাইটান্স। কিন্তু আইপিএলে যাত্রা শুরুর আগেই বড়সড় ধাক্কা খেয়েছে গুজরাত। হঠাত্ই আইপিএল থেকে নাম তুলে নিয়েছেন তাদের তারকা ক্রিকেটার জেসন রয়। আর তাতে যে গুজরাত শিবিরে চিন্তা বেড়েছে তা বলাই বাহুল্য।
প্রথমে শোনাযাচ্ছিল জেসন রয়ের জায়গায় নাকি সুরকেশ রায়নার সঙ্গে কথাবার্তা চালাচ্ছে গুজরাত টাইটান্সষ যদিও পরে গুজরাত শিবিরের তরফেই সেই জল্পনা উড়িয়ে দেওয়া হয়। জল্পনাটা শুরু হয়েছিল তখন থেকেই। আইপিএল শুরুর আগে গুজরাত টাইটান্সও জেসন রয়ের পরিবর্ত নেওয়ার জন্য মরিয়া ছিল। আর সেই লক্ষ্যে শোনাযাচ্ছে আগানিস্তানের রহমনুল্লাহ গুরবাজকেই পছন্দ গুজরাত টাইটান্সের
জেসন রয়ের জায়গায় রহমনুল্লাহ গুরবাজকে নিতে চলেছে গুজরাত টাইটান্স
বিশ্ব ক্রিকেটের নানান টি টোয়েন্টি লিগে খেলেছেন এই তরুণ ক্রিকেটার। জাফলা কংস, ইসলামাবাদ ইউনাইটেড, মুলতান সুলতান, খুলনা টাইটান্স এবং বার্বাডোস ট্রাইডেন্টসের হয়ে খেলেছেন এই আফগান ক্রিকেটার। শুধু তাই নয় প্রথম শ্রেনীর ক্রিকেটেও আইনাক নাইটসের হয়ে খেলেছেন এই তরুণ তারকা ক্রিকেটার।
আফগানিস্তানের হয়েও টি টোয়েন্টি ক্রিকেটে দুর্ধর্ষ পারফরম্যান্স রয়েছে এই তরুণ ক্রিকেটারের। ১৮টি ম্যাচে ৫৩১ রান রয়েছে রহমনুল্লাহ গুরবাজের। দেশের হয়ে টি টোয়েন্টিতে তাঁর সর্বোচ্চ রান রয়েছে ৭৯। এছাড়াও এবার ইসলামাবাদ উইনাইটেডের হয়ে পাকিস্তান সুপার লিগেও খেলেছেন তিনি। যেখানে ১৩৯ রান রয়েছে তাঁর।
এবারের আইপিএলে গুজরাত টাইটান্স নতুন দল। আইপিএলের মেগা নিলামে নামার আগেই চমক দেখিয়েছে তারা। তাদের দলেই এবার রয়েছে হার্দিক পান্ডিয়া, রশিদ খান এবং শুভমন গিলের মতো তারকারা। সেই দলে রহমনুল্লাহ এলে যে শক্তি বাড়বে তা বলাই বাহুল্য।