আইপিএলের মাঝপথেই হাসপাতালে ভর্তি পৃথ্বী শ, চেন্নাইয়ের বিরুদ্ধেও নেই তিনি
আপডেট করা - May 8, 2022 6:31 pm

দিল্লি ক্যাপিটালসের সমস্যা যেন কিছুতেই মিটছে না। এবার দলের তারকা ওপেনার পৃথ্বী শ হাসপাতালে ভর্তি। গতম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ছিলেন না তিনি। তখন অবশ্য দিল্লি শিবির থেকে তেমনভাবে কিথু জানানো হয়নি। অবশেষে রবিবার সেই কারণ সকলের সামনে এল। জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দিল্লি ক্যাপিটালসের তরুণ ওপেনার পৃথ্বী শ। শামনেই রয়েছে চেন্নাই সুপার কিংস ম্যাট। সেই ম্যাচেও হয়ত পৃথ্বীকে ছাড়াই মাঠে নামতে হবে দিল্লি ক্যাপিটালসকে।
গতম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে নেমেছিল দিল্লি ক্যাপিটালস। সেই ম্যাচেই দিল্লি ক্যাপিটালসের হয়ে ডেভিড ওয়ার্নারের সঙ্গে ওপেন করেছিলেন মনদীপ সিং। পৃথ্বী শ-কে ছাড়াই সেই ম্যাচের প্রথম একাদশ তৈরি করেছিল দিল্লি ক্যাপিটালস। সেই সময় সময় অবশ্য দিল্লি ক্যপিটালস অধিনায়ক ঋষভ পন্থ সেই বিষয়ে মুখ খোলেননি। রবিবার নিজেই সেই কথা সকলকে জানিয়েছেন পৃথ্বী শ। জ্বর নিয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন দিল্লির এই তরুণ ক্রিকেটার।
জ্বর নিয়ে আইপিএলের মাঝপথেই হাসপাতালে ভর্তি পৃথ্বী শ
আপাতত হাসপাতালেই রয়েছেন তিনি। তবে সুস্থ রয়েছেন পৃথ্বী শ। কিন্তু চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধেও যে তাঁকে পাওয়া যাবে না তা বেশ স্পষ্ট। আর এতেই ক্রমশ চিন্তা বাড়ছে দিল্লি ক্যাপিটালস শিবিরের। ইতিমধ্যেই রবিবার নতুন করে করোনার সংক্রমণ দেখা গিয়েছেন দিল্লি ক্যাপিটালসে। আর সেদিনই নিজের হাসপাতালে ভর্তি থাকার কথাও জানালেন পৃথ্বী শ। রবিবার সকালেই দিল্লি ক্যাপিটালসের একজন নেট বোলার করোনায় আক্রান্ত হয়েছেন।
এই নিয়ে দিল্লি শিবিরের অন্তত ছয় জন করোনায় আক্রান্ত হয়েছেন। যদিও পৃথ্বী শ-র এমন কোনও খবর নেই। জ্বর নিয়েই হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। যদিও এখন অনেকটাই সুস্থ রয়েছেন এই তরুণ ক্রিকেটার। হাসপাতাল থেকেই সকলের উদ্দেশ্যে সেই কথা জানিয়েছেন পৃথ্বি শ। সোশ্যাল সাইটে তিনি লিখেছেন, “হাসপাতালে ভর্তি হয়েছিলান এবং এখন জ্বর সারিয়ে অনেকটাই সুস্থ হয়েছি। সকলকে আরোগ্য কামনার জন্য অনেক ধন্যবাদ, শীঘ্রই মাঠে ফিরব আমি”।
এখনও পর্যন্ত আইপিএলে ৯ ম্যাচ খেলে পৃথ্বী শয়ের রান রয়েছে ২৫৯। এখনও পর্যন্ত আইপিএলে দুটো অর্ধশতরান রয়েছে পৃথ্বী শ-র। কলকাতা এবং লখনউয়ের বিরুদ্ধে সেই অর্ধশতরান করেছিলেন পৃথ্বী শ। এবারের আইপিএলে এখনও পর্যন্ত পৃথ্বী শয়ের সর্বোচ্চ রান ৬১। এই মুহূর্তে প্লে অফে পৌঁছনোর রাস্তা দিল্লির যথেষ্ট কঠিন। সেখানে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে পৃথ্বীকে ছাড়া নামাটাও কিন্তু একটু হলেও চিন্তায় রাখছে দিল্লি ক্যাপিটালস শিবিরকে।