প্লে অফে কলকাতা-বেঙ্গালুরুর মধ্যে কে এগিয়ে? রইল বিশ্লেষণ

Royal Challengers Bangalore vs Kolkata Knight Riders
Royal Challengers Bangalore vs Kolkata Knight Riders. (Photo Source: IPL/BCCI)

আইপিএল ২০২১-এর দ্বিতীয় পর্যায়ে মরু শহরে রয়্যাল চ্যালে়্জার্স বেঙ্গালুরুকে হারিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। কিন্তু লিগ ম্যাচের সঙ্গে প্লে এফ ম্যাচের কোনও তুলনাই হয় না। একেবারে অন্যরকম ম্যাচ হয় প্লে অফের। সেই দিক থেকে কলকাতা এবং বেঙ্গালুরু একেবারে নতুন ভাবে শুরু করবে। সেই সঙ্গে এলিমিনেটর ম্যাচ হারলেই বিদায়, সে কথাও মাথায় রাখতে হবে দুটি দলকে।

তাই সোমবার এলিমিনেটর ম্যাচ যে হাড্ডাহাড্ডি হতে চলেছে সে বিষয়ে কোনও সন্দেহই নেই। কিন্তু এখন প্রশ্ন কোন দল এগিয়ে ? কীসের ভিত্তিতে এগিয়ে ? কয়েকটি বিষয়ে বিশ্লেষণ করা যাক-

বেঙ্গালুরু শেষ ম্যাচ জিতেছে দিল্লির বিরুদ্ধে, শেষ বলে ছয় মেরে জেতায় হইহই পড়ে গিয়েছে। কিন্তু দলের অধিনায়করে ব্যাট থেকে এখনও রিমার্কেবল কোনও ইনিংস কিন্তু আইপিএলে দেখা যায়নি। সেই সঙ্গে মিডল অর্ডারে ধারাবাহিকতার অভাব রয়েছে। ভালো শুরু করেও অল্প রানে থামার ঘটনা একাধিকবার ঘটেছে।

তবে কলকাতা কিছুটা অ্যাডবান্টেজ। কারণ, কলকাতার টপ অর্ডার রান পাচ্ছে সেই সঙ্গে মিডল অর্ডারও যথেষ্ট শক্তিশালী। তবে অধিনায়ক ইয়ন মর্গ্যানের ব্যাটেও রান নেই। কিন্তু শেষ ম্যাচে ওভার বাউন্ডারি দেখে ফর্মে ফেরার চেষ্টায় যে তিনি রয়েছেন সেটা বোঝা গিয়েছে। একই সঙ্গে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে দাপটের সঙ্গে ম্যাচ জিতেছে কলকাতা। তাছাড়া পুরো টিম ছন্দে রেয়েছে। যেভাবে কলকাতা প্লে অফে উঠেছে তা নিয়ে ইতিমধ্যেই বিশ্ব ক্রিকেট আলোড়ন পড়ে গিয়েছে। তাই প্লে অফ ম্যাচে বেঙ্গালুরুর কাছে কলকাতা যথেষ্ট শক্ত হার্ডেল বলেই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

আবার রাসেল যদি প্রথম একাদশে আসে, তাহলে অবশ্যই কলকাতা নাইট রাইডার্স রয়্যাল চেলেঞ্জার্স বেঙ্গালুরু থেকে অনেকটাই এগিয়ে থাকবে। তারল একটাই কারণ রাসেলের ব্যাট কথা বললে যে কোনও প্রতিপক্ষ শেষ। সেই সঙ্গে ডেথ ওভারে রাসেলের বোলিং যথেষ্ট ভালো। তবে শেষ হাসি কে হাসে সেটাই এখন দেখার।

close whatsapp