দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের ম্যাচে অভিষেক হল রজত পাতিদারের।

Rajat Patidar
Rajat Patidar. ( Image Source: Twitter )

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের ম্যাচে অভিষেক ঘটতে চলেছে রজত পাতিদারের। টসে জিতে এই ম্যাচে দক্ষিণ আফ্রিকা ভারতের বিরুদ্ধে বোলিংয়ের সিদ্ধান্ত নেয়। ৩০বছর বয়সী রজত পাতিদার বোল্যান্ড পার্কের ওডিআই সিরিজের নির্ধারণকারী ম্যাচে অন্যতম ভূমিকায় অবতীর্ণ হতে চলেছে। সাউথ আফ্রিকার দলের প্রথম একাদশ অপরিবর্তিত থাকলেও ভারতের পক্ষ থেকে দুটি পরিবর্তন লক্ষ্য করা গেছে। রজত পাতিদার ছাড়াও ঋতুরাজ গায়কোয়ারের ফিঙ্গার ইনজুরি থাকার কারণে দলে স্থান পাননি। কুলদীপ যাদবকেও বিশ্রাম দিয়ে সেই জায়গায় ওয়াশিংটন সুন্দরকে দলে নেওয়া হয়েছে। রজত পাতিদার মধ্যপ্রদেশে প্রথম রঞ্জি শিরোপা জয়ে যথেষ্ট অবদান রাখে ও ঐতিহাসিক সাফল্যের অংশীদার হয়েছিলেন। ২০২১সালের আইপিলে তাঁকে রয়েল চ্যালেঞ্জর্স ব্যাঙ্গালোর কিনে নেয় ও কিছু ক্ষেত্রে দলের হয়ে ভালো পারফরমেন্সও করেন। এছাড়াও তাঁর একটি উল্লেখযোগ্য ইনিংসের মধ্যে অন্যতম হলো আইপিএলের প্লে-অফে এলিমিনেটারে তিনি লখনও সুপার জায়েন্টসের বিরুদ্ধে ৫৪ বলে ১১২রানের একটি অনবদ্য ইনিংস খেলেন ও দেশবাসীর মন জয় করে নেন। বর্তমানে জাতীয় দলের জার্সি গায়ে তিনি কেমন পারফর্ম করেন, সেইদিকেই তাকিয়ে গোটা দেশ।

 ইতিমধ্যেই দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এইডেন মার্করাম একটি বিবৃতি দিয়ে জানিয়েছেন, পোর্ট এলিজাবেথে সিরিজে সমতা ধরে রাখার পরে জাতীয় দলের জয়ের ধারা অব্যাহত রাখার আশা রাখছেন তিনি। বৃহস্পতিবার ফিল্ডিংয়ের জন্য উত্তপ্ত পরিস্থিতি থাকলেও দ্বিতীয় ওয়ানডে থেকে তিনি সাফল্যের আশা করছেন।

ভারতীয় অধিনায়ক কে এল রাহুল, টসে হেরে ব্যাট করতে পেরেও বিশেষ আপত্তি করেননি।

তিনি আশা রাখছেন যে ১০০ ওভার জুড়ে পিচ একই রকম থাকবে। তাই আগে ব্যাটিং করলেও বিশেষ সমস্যার সম্মুখীন হতে হবে না দলকে। তিনি আরো যোগ করেন যে প্রথম দুটি ম্যাচের চেয়ে এই মাঠের পিচ যথেষ্ট ভালো। এখানে ব্যাট করলে ভারত কিছুটা সুবিধা পাবে।

 এই গোটা সিরিজ জুড়েই বোলারদের আধিপত্য বিস্তার করতে দেখা গেছে। প্রথম ইনিংসের গড় স্কোর মূলত ২৯১র আশেপাশে ঘোরাফেরা করেছে। যদিও পিচ রিপোর্ট দেখে অনুমান করা হচ্ছে যে কিছুটা হলেও ব্যাটিংয়ের দিক থেকে  স্লো কন্ডিশন থাকবে। কিন্তু পরবর্তীতে রাত নামলে আলোয় আরো ভালো কন্ডিশন পাওয়া যাবে।

 যদিও পরিসংখ্যানের ভিত্তিতে কিছুটা পিছিয়েই রয়েছে ভারত। বিগত ১০ বছরের ইতিহাসে পার্ল মাঠে একবারের জন্যও পরাজিত হয়নি দক্ষিণ আফ্রিকা। 

close whatsapp