বিশ্বকাপ ২০২৩, নিউ জিল্যান্ড বনাম পাকিস্তানঃ প্রিভিউ, ফ্যান্টাসি টিপস এবং সম্ভাব্য একাদশ
আপডেট করা - Nov 3, 2023 11:39 pm

রবিবার বিশ্বকাপের মঞ্চে ধুন্ধুমার লড়াই। বেঙ্গালুরুতে মরণ বাঁচন ম্যাচে নামছে পাকিস্তান ও নিউ জিল্যান্ড। সেখানেই শেষপর্যন্ত কী হয় তা তো সময়ই বলবে। এই ম্যাচ জয়ের ওপরই নির্ভর করছে এই দুই দলের সেমিফাইনালের পথে এগনোর। শুরুটা দুরন্ত করলেও সেষ তিন ম্যাচে হেরে গিয়ে নিউ জিল্যান্ড নিজেদের পরিস্থিতাটা অনেকটাই কঠিন করে ফেলেছে। অন্যদিকে গত ম্যাচেই জয়ে ফিরেছে পাকিস্তান। নিউ জিল্যান্ডের বিরুদ্ধে সেই জয় যে পাকিস্তান শিবিরের বাড়তি অক্সিজেন যোগাচ্ছে তা বলার অপেক্ষা রাখে না।
এই মুহূর্তে দুই দলের কাছেই এই ম্যাচ মরণ বাঁচন লড়াই। সেখানেই শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন সকলে। যদিও ধারেভারে এই ম্যাচেও এগিয়ে রয়েছে নিউ জিল্যান্ডই। কিন্তু শেষ তিন ম্যাচে সেভাবে নিজেদের পারফর্ম্যান্স দেখাতে পারেনি কিউই বাহিনী। শোনাযাচ্ছে চোট সারিয়ে এই ম্যাচে নাকি নিউ জিল্যান্ড শিবিরে ফিরতে পারেন কেন উইলিয়ামসন। সেইসঙ্গে এই ম্যাচে নামার আগে বোলিং পারফরম্যান্সের দিকেও বাড়তি নজর দিচ্ছে কিউই শিবির। শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন সকলে।
অন্যদিকে চার ম্যাচ হারের পর অবশেষ ইংল্যান্ডকে হারিয়েই জয়ের রাস্তায় ফিরেছে পাকিস্তান। সেমিফাইনালের আশা খানিকটা হলেও জিইয়ে রেখেছে তারা। যদিও সেই পথে এগোতে হলে এই ম্যাচে জিততেই হবে পাকিস্তানকে। সেখানে শেষ ম্যাচে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছিলেন পাকিস্তানের তারকা ক্রিকেটার শাহিন আফ্রিদি। ফখর জামন, আবদুল্লাহ শাফিকরাও ভাল ফর্মে ছিলেন সেই ম্যাচে। তারদের পারফরম্যান্স যে পাকিস্তানকে আত্মবিশ্বাস যোগাচ্ছে তা বলাই বাহুল্য।
নিউ জিল্যান্ড বনাম পাকিস্তান ফ্যান্টাসি ক্রিকেটের সেরা বাছাই
ব্যাটার
রচিন রবীন্দ্রঃ এবারের বিশ্বকাপে প্রথমবার নেমেই সকলের নজর কেড়েছেন রাচিন রবীন্দ্র। নিউ জিল্যান্ডের হয়ে এবারের ওডিআই বিশ্বকাপের মঞ্চে সর্বোচ্চ রান করেছেন এই তারকা ক্রিকেটার। সাত ম্যাচ খেলে তাঁর রান রয়েছে ৪১৫। সেইসঙ্গে তাঁর গড় রয়েছে ৬৯.১৬ এবং স্ট্রাইকরেট রয়েছে ১০৫.৫৯। সেইসঙ্গে দুটো সেঞ্চুরী ও দুটো অর্ধশতরান রয়েছে।
মহম্মদ রিজওয়ানঃ এবারের বিশ্বকাপে পাকিস্তানের হয়ে সর্বোচ্চ রান রয়েছে মহম্মদ রিজওয়ানের। সাত ইনিংসে ৩৫৯ রান রয়েছে তাঁর। সেইসঙ্গে একটি সেঞ্চুরী ও একটি অর্ধশতরান রয়েছে মহম্মদ রিজওয়ানের।
অল রাউন্ডার
গ্লেন ফিলিপসঃ এবারের বিশ্বকাপের মঞ্চে নিউ জিল্যান্ডের হয়ে অন্যতম সেরা পারফরম্যান্স প্রদর্শন করছেন গ্লেন ফিলিপস। সাত ম্যাচ খেলে ১৮৬ রান করে ফেলেছেন তিনি। সেইসঙ্গে ৬ উইকেটও তুলে নিয়েছেন গ্লেন ফিলিপস।
বোলার
মিচেল স্যান্টনারঃ চলতি বিশ্বকাপের মঞ্চে নিউ জিল্যান্ডের হয়ে সর্বোচ্চ উইকেট নিয়েছেন মিচেল স্যান্টনার। সাত ম্যাচ খেলে স্যান্টনারের উইকেট রয়েছে ১৪টি এবং সেইসঙ্গে ইকনমি রেট রয়েছে ৫.০৩।
ট্রেন্ট বোল্টঃ নেদারল্যান্ডস ম্যাচ বাদ দিলে এবারের বিশ্বকাপের মঞ্চে প্রতিটি ম্যাচেই উইকেট তুলে নিয়েছেন ট্রেন্ট বোল্ট। সাত ম্যাচ খেলে এই তারকা ক্রিকেটারের ঝুলিতে রয়েছে ১০টি উইকেট। সেইসঙ্গে তাঁর ইকনমি রেট রয়েছে ৫.০৯।
নিউ জিল্যান্ড বনাম পাকিস্তান ফ্যান্টাসি ক্রিকেটের প্রস্তাবিত সম্ভাব্য একাদশ
উইকেটকিপার – মহম্মদ রিজওয়ান
ব্যাটার – ড্যারিল মিচেল, বাবর আজম, আবদুল্লাহ শাফিক
অল রাউন্ডারঃ গ্লেন ফিলিপস, মিচেল স্যান্টনার, রচিন রবীন্দ্র ( অধিনায়ক ), ইফতিকার আহমেদ
বোলার – ট্রেন্ট বোল্ট, শাহিন আফ্রিদি ( সহ অধিনায়ক ), হারিস রওফ