ওডিআই বিশ্বকাপ ২০২৩, ম্যাচ ২৮, নেদারল্যান্ডস বনাম বাংলাদেশ: সম্ভাব্য একাদশ এবং ফ্যান্টাসি টিপস

BAN vs NED
BAN vs NED. ( Photo Source: INDRANIL MUKHERJEE/AFP, ARUN SANKAR/AFP via Getty Images )

প্রিভিউ

২৮শে অক্টোবর, শনিবার, কলকাতার ইডেন গার্ডেন্সে ওডিআই বিশ্বকাপ ২০২৩-এর ২৮ তম ম্যাচে স্কট এডওয়ার্ডসের নেতৃত্বাধীন নেদারল্যান্ডস এবং সাকিব আল হাসানের নেতৃত্বাধীন বাংলাদেশ একে অপরের মুখোমুখি হবে।

নেদারল্যান্ডস এবং বাংলাদেশ উভয় দলই এই মুহূর্তে খুব একটা ভালো পরিস্থিতির মধ্যে নেই। দুটি দলই চলতি ওডিআই বিশ্বকাপে ৫টি ম্যাচ খেলেছে, যার মধ্যে মাত্র ১টি ম্যাচে তারা জয়ের মুখ দেখেছে এবং ৪টি ম্যাচে তারা পরাজিত হয়েছে। স্কট এডওয়ার্ডসের নেতৃত্বাধীন দল এই মুহূর্তে পয়েন্ট তালিকায় সবার শেষে রয়েছে। অন্যদিকে, সাকিব আল হাসানের নেতৃত্বাধীন দল পয়েন্ট তালিকায় অষ্টম স্থানে রয়েছে।

নেদারল্যান্ডস তাদের আগের ম্যাচটিতে অস্ট্রেলিয়ার কাছে ৩০৯ রানে হেরেছিল। এই ম্যাচে তারা খুবই খারাপ পারফরম্যান্সের প্রদর্শন করেছিল। অন্যদিকে, বাংলাদেশ তাদের আগের ম্যাচটিতে দক্ষিণ আফ্রিকার কাছে ১৪৯ রানে পরাজিত হয়েছিল। আসন্ন এই ম্যাচটির ফলাফল কি হয় সেটাই এখন দেখার বিষয়।

সম্ভাব্য একাদশ

নেদারল্যান্ডস

বিক্রমজিৎ সিং, ম্যাক্স ও’ডাউড, কলিন অ্যাকারম্যান, বাস ডি লিড, তেজা নিদামানুরু, স্কট এডওয়ার্ডস (অধিনায়ক এবং উইকেটরক্ষক), সাইব্র্যান্ড এঙ্গেলব্রেখট, রোওলফ ফান ডার মারউই, লোগান ফান বিক, আরিয়ান দত্ত, পল ফান মিকেরেন।

বাংলাদেশ

তানজিদ হাসান, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ।

ফ্যান্টাসি ক্রিকেটের সেরা বাছাই

ব্যাটার

সাইব্র্যান্ড এঙ্গেলব্রেখট – চলতি ওডিআই বিশ্বকাপে তিনি এখনও পর্যন্ত ৪টি ম্যাচে খেলার সুযোগ পেয়েছেন এবং ১২৯ রান করেছেন। শ্রীলঙ্কার বিরুদ্ধে তার ব্যাট থেকে ৮২ বলে ৭০ রানের একটি দারুণ ইনিংস এসেছিল।

লিটন দাস – চলতি ওডিআই বিশ্বকাপে লিটন দাস ৫টি ম্যাচ খেলে ১৭৭ রান করেছেন। ভারতের বিরুদ্ধে তার ব্যাট থেকে ৮২ বলে ৬৬ রানের একটি অসাধারণ ইনিংস এসেছিল।

অলরাউন্ডার

বাস ডি লিড – ওডিআই বিশ্বকাপ ২০২৩-এ তিনি ব্যাট হাতে এখনও পর্যন্ত ৯৭ রান করতে সক্ষম হয়েছেন। অন্যদিকে, বল হাতে তিনি ৯টি উইকেট শিকার করেছেন।

সাকিব আল হাসান – বাংলাদেশের অধিনায়ক এবারের ওডিআই বিশ্বকাপে বল হাতে এখনও পর্যন্ত ৬টি উইকেট নিয়েছেন। তিনি ব্যাট হাতে ৫৬ রান করতে সক্ষম হয়েছেন।

বোলার

আরিয়ান দত্ত – তিনি খুবই প্রতিভাবান একজন বোলার। এই টুর্নামেন্টে তিনি ইতিমধ্যেই ৭টি উইকেট নিয়ে ফেলেছেন।

শরিফুল ইসলাম – ওডিআই বিশ্বকাপ ২০২৩-এ তিনি এখনও পর্যন্ত ৬টি উইকেট নিতে পেরেছেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিনি ১টি উইকেট পেয়েছিলেন।

উইকেটরক্ষক

মুশফিকুর রহিম – এই টুর্নামেন্টে তিনি ইতিমধ্যেই ১৬৫ রান করে ফেলেছেন। তিনি ২টি অর্ধশতরান সহ এই রান করেছেন।

নেদারল্যান্ডস বনাম বাংলাদেশ ম্যাচের ফ্যান্টাসি ক্রিকেটের প্রস্তাবিত একাদশ

তানজিদ হাসান, লিটন দাস (সহ-অধিনায়ক), কলিন অ্যাকারম্যান, সাকিব আল হাসান (অধিনায়ক), বাস ডি লিড, সাইব্র্যান্ড এঙ্গেলব্রেখট, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মুস্তাফিজুর রহমান, আরিয়ান দত্ত, শরিফুল ইসলাম।

close whatsapp