নিউ জিল্যান্ড বনাম ভারত: তৃতীয় টি-২০ আন্তর্জাতিক, ম্যাচ প্রিভিউ, পিচ রিপোর্ট এবং সম্ভাব্য একাদশ

সিরিজ জয়ের লক্ষ্যে থাকবে ভারতীয় দল

Suryakumar Yadav
Suryakumar Yadav. (Photo by Hannah Peters/Getty Images)

২২শে নভেম্বর নেপিয়ারে ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে মুখোমুখি হবে নিউ জিল্যান্ড। সিরিজের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক দল ব্যাপকভাবে পরাজিত হয়েছে এবং তৃতীয় ম্যাচের আগে তাদের অধিনায়ক কেন উইলিয়ামসন স্কোয়াড থেকে সরে দাঁড়িয়েছেন। সফরকারীদের বিরুদ্ধে ৬৫ রানের ধাক্কার ফলে নিউ জিল্যান্ড এখন দ্বিপাক্ষিক সিরিজে ভারতের বিরুদ্ধে টানা নয়টি টি-টোয়েন্টি হেরেছে। মেন ইন ব্লু-র বিপক্ষে আরও একটি সিরিজ হার এড়াতে হলে শেষ টি-টোয়েন্টিতে কিউইদের নতুন উদ্যমে নামতে হবে।

এদিকে, তাদের প্রতিপক্ষ ভারত দ্বিতীয় টি-টোয়েন্টিতে দলবদ্ধ বোলিং পারফর্ম্যান্স দেখালেও ব্যাটিংয়ে সূর্যকুমার যাদব ছাড়া বাকীরা কেউই দাগ কাটতে পারেননি। তবে ব্যাটিং তারকা সূর্যকুমার মাউন্ট মাউঙ্গানুইতে একাই যে পারফর্ম্যান্স দেখিয়েছেন, তা ভারতকে তাদের বিপক্ষের চেয়ে কয়েক যোজন এগিয়ে দেয়। মাত্র ৫১ বলে শ্বাসরুদ্ধকর ১১১* রানের ইনিংস খেলে সূর্যকুমার এই বছরে তাঁর দ্বিতীয় টি-২০ সেঞ্চুরি সম্পূর্ণ করেছেন।

পিচ কন্ডিশন

ম্যাকলিন পার্কের পিচটিতে ব্যাটাররা সমতল পৃষ্ঠের কারণে ব্যাটিং উপভোগ করবেন। আগের ম্যাচের তুলনায় বাউন্ডারি ​​বৃহত্তর হওয়ায় খুব সহজে ছয় মারা সম্ভব হবে না। ম্যাচের শেষের দিকে স্পিনাররা ভূমিকা রাখবেন।

উভয় দলের কম্বিনেশন

নিউ জিল্যান্ড

আগের ম্যাচে নিউ জিল্যান্ডের বোলাররা দারুণভাবে শুরু করেছিল এবং পুরো পাওয়ারপ্লে জুড়েই বোলাররা সুইং পেয়েছিলেন। তবে ম্যাচ যত এগিয়েছিল, ততই সুর্যকুমারের সামনে তাঁরা নিষ্প্রভ হওয়া শুরু করে। ফলে তাঁদের ডেথ বোলিংয়ে উন্নপ্তি করতে হবে। ব্যাটাররা অধিকাংশই বড় শট খেলতে গিয়ে আউট হয়েছিলেন এবং সেটি সংশোধন করতে চাইবেন।

সম্ভাব্য একাদশ: ফিন অ্যালেন, ডেভন কনওয়ে (উইকেটকিপার), মার্ক চ্যাপম্যান, গ্লেন ফিলিপ্স, ড্যারিল মিচেল, মাইকেল ব্রেসওয়েল, মিচেল স্যান্টনার, ইশ সোধি, টিম সাউদি (অধিনায়ক), অ্যাডাম মিল্‌ন, লকি ফার্গুসন।

ভারত

ভবিষ্যতের অধিনায়ক হিসাবে হার্দিক পান্ডিয়া তাঁর কেরিয়ার দুর্দান্তভাবে শুরু করেছিলেন এবং তিন ম্যাচেই জয় লাভ করেছেন। আগের ম্যাচের একাদশে বেশ কিছু পরিবর্তন দেখা যেতে পারে। উইকেটকিপার-ব্যাটার হিসেবে সঞ্জু স্যামসনকে খেলানো হতে পারে। অভিষেক হওয়ার সম্ভাবনা শুবমান গিলের। সুযোগ দেওয়া হতে পারে উমরান মালিককে।

সম্ভাব্য একাদশ: ওয়াশিংটন সুন্দর, শুবমান গিল, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), সূর্যকুমার যাদব, শ্রেয়াস আইয়ার, হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), দীপক হুডা, হর্ষল প্যাটেল, অর্শদীপ সিং, যুজবেন্দ্র চাহাল, উমরান মালিক।

ভারত বনাম দক্ষিণ আফ্রিকা হেড-টু-হেড

ম্যাচ – ২৩ | নিউ জিল্যান্ড – ৯ | ভারত – ১২ | অমীমাংসিত – ২

সম্প্রচারের বিবরণ

ম্যাচের সময় – ২২শে নভেম্বর, ভারতীয় সময় দুপুর ১২:০০

লাইভ স্ট্রিমিং – অ্যামাজন প্রাইম

close whatsapp