আঙুলের চোটের জন্য এশিয়া কাপ থেকেও ছিটকে গেলেন নুরুল হাসান
আপডেট করা - Aug 9, 2022 1:53 pm

জিম্বাবোয়ে সফরে চোট আঘাতে জর্জরিত বাংলাদেশ শিবির। একের পর এক তারকা ক্রিকেটাররা চোট আঘাতের জেরে দল থেকে ছিটকে গিয়েছেন। যে কারণ তাদের এশিয়া কাপের দল নির্বাচনের ক্ষেত্রেও কয়েকদিন বেশী সময় দেওয়া হয়েছে। এমন পরিস্থিতিতেই এবার আঙুলের চোটের জন্য এসিয়া কাপ থেকেও ছিটকে গেলেন নুরুল হাসান সোহান। জিম্বাবোয়ের বিরুদ্ধে দ্বিতীয় টি টোয়েনিটি শুরু হওয়ার আগেই আঙুলে চোট পেয়েছিলেন তিনি। সেই সফর তো বটেই, এহার সেই চোটের জন্য এশিয়া কাপের মঞ্চেও নেই বাংলাদেশের এই তারকা ক্রিকেটার।
আগামী ২৭ অগস্ট থেকে শুরু হতে চলেছে এবারের এশিয়া কাপ। সেখানেই ৩০ অগস্ট আফগানিস্তানের বিরুদ্ধে যাত্রা শুরু করবে বাংলাদেশ। সামপ্রতিককালে খুব একটা ভাল পারলফরম্যান্সের মধ্যে দিয়ে যাচ্ছে না তারা। এমন পরিস্থিতিতে দলের তারকা উইকেটকিপার ব্যাটার নুরুল হাসান সোহানের ছিটকে যাওয়া যে বেশ চিন্তায় ফেলে দিয়েছে বাংলাদেশ শিবিরকে তা বলার অপেক্ষা রাখে না।
জিম্বাবোয়ে সফর চলাকালীনই আঙুলের চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন নুরুল হাসান
শুধু তিননই নন বাংসাদেশের আরওবেশকিছু তারকার চোট আঘাত রয়েছে। এশিয়াকাপের আগে তাদের ফিটনেস দেখার পরই চূড়ান্ত দল ঘোষণা করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এই মুহূর্তে জিম্বাবোয়ে সফরে রয়েছে বাংসাদেশ। সেখানে টি টোয়েন্টি সিরিজে বাংলাদেশের অধিনায়কের দায়িত্বে ছিলেন নুরুল হাসান সোহান। জিম্বাবোয়ের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে ২-১-এ হেরে গিয়েছে বাংলাদেশ। আর সেই সিরিজ চলাকালীনই আঙুলে চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন নুরুল হাসান। শুধু টি টোয়েন্টি সিরিজ নয়, জিম্বাবোয়ের বিরুদ্ধে একদিনের সিরিজেও খেলতে পারেননি তিনি।
এশিয়া কাপেও তাঁর খেলা নিয়ে চলছিল জল্পনা। অবশেষে এশিয়া কাপের মতো মঞ্চ থেকেও ছিটকেই গেলেন নুরুল হাসান। বিসিবির প্রধান ফিজিওর তরফে জানানো হয়েছে, “সোহানের হাতে খুবই সন্তর্পনে চিকিত্সা চালালো হয়েছে। র্যাফেনস হাসপাতালে ডক্টর অ্যান্থনি ফু-এর তত্ত্বাবধানেই সেই কাজ হয়েছে। তাঁর সেরে উঠতে অন্তত তিন থেকে চার সপ্তাহ সময় লাগবে”।
আর এই বক্তব্যের পরই চিত্রটা পরিষ্কার হয়ে যায়। নুরুল হাসানকে ছাড়াই যে বাংলাদেশ শিবির এশিয়া কাপে নামতে চলেছে তা বলাই বাহুল্য। শুধু তিনি একাই নন জিম্বাবোয়ে সফর থেকে ছিটকে গিয়েছিলেন ইয়াসির আলি চৌধুরী এবং মহম্মদ সইফুদ্দিন। এশিয়া কাপের স্কোয়াডে আসার জন্য তাদেরকে ফিটনেস পরীক্ষায় পাশ করতে হবে।
এছাড়াও চোট রয়েছে মুশফিকুর রহিম, লিটন দাস এবং মুস্তাফিজুক রহমনদের। এশিয়াকাপের দল ঘোষণার আগে তাদের দিকেই তাকিয়ে রয়েছে সকলে। আগামী ৩০ অগস্ট আফগানিস্তানের বিরুদ্ধে এশিয়া কাপে যাত্রা শুরু করতে চলেছে বাংলাদেশ।