কোনও ক্রিকেটারই অটোমেটিক চয়েজ নন, বিশ্বকাপের আগে বড় বার্তা রোহিত শর্মার

Rohit Sharma
Rohit Sharma. (Photo Source: Twirtter)

ওডিআই বিশ্বকাপ শুরু হতে আর দুই মাসও বাকি নেই। বিশ্বকাপের ঢাকে কাঠি পড়ে গিয়েছে। এখন শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত রয়েছেন সকলে। সেকানেই ভারকীয়দলের প্রতম একাদশ কী হতে পারে তা নিয়ে নানান হিসাব নিকাশ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। তার মদ্যেই রোহিত শর্মার  মন্তব্য নতুন করে জল্পনা তৈরি করার জন্য যথেষ্ট।  সরাসরি না বলেলও ভারতের বিশ্বকাপের স্কোয়াডে সুযোগ পাওয়ার জন্য যে পারফরম্যান্সটাই শেষ কথা  তা একপ্রকার রোহিত শর্মার ইঙ্গিতেই স্পষ্ট। কোনও ক্রিকেটারই বিশ্বকাপের মঞ্চে যে দলের অটোমেটিক চয়েজ নন সেইকথাই শোনা গেল রোহিত শর্মার মুখে।

এই মুহূর্তে বিশ্বকাপের মঞ্চে ভারতীয় স্কোয়াড কী হবে তা নিয়ে নানান কথাবার্তা চলছে। ভারতীয়টিম ম্যানেজমেন্টও যে দল গঠন নিয়ে খানিকটা চিন্তায় রয়েছেন তা বলার অপেক্ষা রাখে না। কারণ দলের বেশ কয়েকজন তারকা ক্রিকেটার এই মুহূর্তে চোটের জন্য বাইরে রয়েছেন। জসপ্রীত বুমরাহ, লোকেশ রাহুল এহং শ্রেয়স আইয়ারদের মতো ক্রিকেটাররা বাইরে রয়েছেন। জসপ্রীত বুমরাহ আসন্ন আয়ারল্যান্ড সিরিজে ফিরতে চললেও শেষপর্যন্ত কী হয় সেটাই এখন দেখার।

৮ অক্টোবর রোহিত শর্মার নেতৃত্বে বিশ্বকাপে নামতে চলেছে ভারতীয় দল

এখনও পর্যন্ত ভারতীয় স্কোয়াড নিয়ে কোনওরকম সিদ্ধান্ত নেওয়া হয়নি। এই মুহূর্তে ভারতীয় দলের চূড়ান্ত পরীক্ষা নিরীক্ষা চলছে। যদিও শেষপর্যন্ত দল কী হবে তা নিয়ে এখনও পর্যন্ত সেভাবে কিছু ঠিক হয়নি। সেখানেই অনেকে নানান কথাবার্তা বলতে শুরু করেছে। সেই পরিস্থিতিতেই সকলের উদ্দেশ্যে বিরাট একটা বার্তা দিলেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা। তাঁর মতে কোনো ক্রিকেটারই এই মুহূর্তে ভারতীয় দলের অটোমেটিক চয়েজ। এমনকী ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা নিজেও যে অটোমেটিক চয়েজ নন সেই কথাও বলতে দ্বিধা করেননি রোহিত শর্মা।

এই প্রসঙ্গে রোহিত শর্মা বার্তা দিয়েছেন, “কোনও ক্রিকেটারই অটোমেটিক চয়েজ নন এখানে। এমনকী আমি নিজেও অটোমেটিক চয়েজ নই। আমাদের মধ্যে একটা জিনিস রয়েছে যে কারোর জায়গাই একেবারে পাকাপাকি নয়”।

এবারই ঘরের মাঠে শুরু হতে চলেছে ওডিআই বিশ্বকাপের আসর। ২০১১ সালে শেষবার ভারতীয় দল বিশ্বকাপের মঞ্চে জিতেছিল। এবার ফের একবার দেশের মাটিতে বিশ্বকাপ হতে চলেছে। সেখানে ভারতীয় দল নামার আগে নানান হিসাব নিকাশ চলছে। এমনকী ভারতীয় দলের ব্যাটিং লাইনআপেও বেশ কিছু পজিশন নিয়ে সমস্যা চলছে। শেষপর্যন্ত কী হয় এখন সেদিকেই তাকিয়ে রয়েছেন সকলে।

close whatsapp