টি টোয়েন্টি সিরিজে ধারেভারে নিউ জিল্যান্ডকে পিছিয়েই রাখছেন আকাশ চোপড়া
আপডেট করা - Jan 27, 2023 2:15 pm

একদিনের সিরিজে নিউ জিলিযান্কে হোয়াইট ওয়াশ করেছে ভারত। এবার সাামনে টি টোয়েন্টি সিরিজ। শুক্রবার রাঁচিতে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে নামতে চলেছে ভারতীয় দল। সেই ম্যাচ শুরু হওয়ার আগেই নিউ জিল্যান্ডের দলকে নিয়ে বড় মন্তব্য করলেন আকাশ চোপড়া। আদে টি টোয়েন্টি ফর্ম্যাটে নিউ জিল্যান্ড শিবির ভয়হ্কর হলেও, এখন নাকি কিউইরা টি টোয়েন্টি ফর্ম্যাটে তেমন ভয়ঙ্কর আর নেই। টি টোয়েন্টি সিরিজ শুরু হওয়ার আগেি এমনটাই মনে করছেন প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়া।
একদিনের সিরিজে ব্যাটিং এবং বোলিং দুই জায়গাতেই ভারতীয় দলের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়াতে পারেনি ননিউ জিল্যান্ড। তিনটি ম্যাচেই বারতে হয়েছে তাদের। টি টোয়েন্টি সিহিজে আবার ভারতীয় দলের বিরুদ্ধে বেশীরবাগই তরুণ ক্রিকেটার খেলবে তাদের দলে। টি টোয়েন্টি সিরিজে নিউ জিল্যান্ডের নেতৃত্বের দায়িত্বে রয়েছেন মিচেল স্যান্টনার। আর সেটা দেখার পরই নিউ জিল্যান্ডকে ধারেভারে পিছিয়েই রাখছেন প্রাক্তন ক্রিকেটার কাশ চোপড়া। তাঁর মতে এই নিউ জিল্যান্ড দলকে ভয়পাওয়ার মতো এখন নাকরি কিছুই নেই।
টি টোয়েন্টিতে ভারতকেই এগিয়ে রাখছেন আকাশ চোপড়া
টি টোয়েন্টি ফর্ম্যাটে দুরন্ত ছন্দে ছিল নিউ জিল্যান্ড। কিন্তু সাম্প্রতিককাকে সেভাবে পারফরম্যান্স দেখাতে পারেননি তারা। গতবছর টি টোয়েন্টি বিশ্বকাপের পরই ঘরের মাঠে ভারতের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে খেলতে নেমেছিল নিউ জিল্যান্ড। সেখানে সাফল্যেরপ মুখ দেখতে ব্যর্থই হয়েছিলেন কিউই ক্রিকেটাররা। এবার ভারতের ঘরের মাঠে তােদের বিরুদ্ধে নামছে তারা। কিন্তু সেখানেও নিউ জিল্যান্ডের থেকে ভারতকেই এগিয়ে রাখছেন আকাশ চোপড়া।
এই প্রসঙ্গে নিজস্ব ইউটিভ চ্যানেলে আকাশ চোপড়া জানিয়েছেন, “প্রতিপক্ষ দল কিন্তু বেশ ইন্টারেস্টিং এবার। সেই দলেই এবূার নেতৃত্বে দেবেন মিচেল স্যান্টনার। আমি এবং আপনারা এই একজন ক্রিকেটারকে বাদ দিলে নিউ জিল্যান্ড শিবিরের অর্ধেক ক্রিকেটারদেরই এবার চিনি না। আগে এই ফর্ম্যাটে তারা যতটা শক্তিশালী ছিল এই মুহূর্তে নিউ জিল্যান্ড কিন্তু তেমনটা নেই। নিউ জিল্যান্ড শিবিরকে দেখলেই বোঝা যায় যে তারা এখন বেশ দুর্বল হয়ে পড়েছে। ডেভন কনওয়ে অবশ্য শেষ ম্যাচে সেঞ্চুরী করেছিলেন। এই ফর্ম্যাটেও সেঞ্চুরী পেতে পারেন তিনি”।
ভারতের বিরুদ্ধে নিউ জিল্যান্ডের ওপেনিং অর্ডার সেভাবে পারফরম্যান্স দেখাতে পারেনি। ডেভন কনওয়ে সেঞ্চুরী পেলেও, টি টোয়েন্টিতেও যে তিনি সেঞ্চুরী পেতে পারেন সেই ব্যপারে আশাবাদী প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়া। একইসঙ্গে নিউ জিল্যান্ডের বোলিং অ্যাটাকে লোকি ফার্গুসনের সঙ্গে পার্টনারশিপ গড়েন কে সেটাও দেখার অপেক্ষাতে রয়েছেন তিনি।