“পারফর্ম করেছে, তাই বাদ গেছে” – একাদশে গিলকে না দেখে প্রতিক্রিয়া ফ্যানদের

সাম্প্রতিক কালে দুর্দান্ত ফর্মে রয়েছেন গিল

Shubman Gill
Shubman Gill. (Photo Source: Twitter)

বর্ডার-গাভাস্কার ট্রফি শুরু হওয়ার কয়েক সপ্তাহ আগে থেকেই উত্তেজনা তৈরী হয়েছিল এবং সিরিজকে ঘিরে কম বিতর্ক হয়নি। তবে নাগপুরের ভিসিএ স্টেডিয়ামে সিরিজ শুরু হওয়ার পরে আলোচনার আরও একটি বিষয়ের আবির্ভাব হয়েছে কারণ ভারতীয় টিম ম্যানেজমেন্ট শুবমান গিলকে প্রথম টেস্টের একাদশের বাইরে রাখার কঠিন সিদ্ধান্তটি নিয়েছে। গিলের সাম্প্রতিক ফর্ম বিবেচনা করে অনেকেই মনে করেছিলেন অধিনায়ক রোহিত শর্মার পাশাপাশি ওপেনার হিসেবে ২৩ বছর বয়সীই খেলবেন।

যখন টিম ইন্ডিয়া তাদের আগের টেস্ট সিরিজে বাংলাদেশের মুখোমুখি হয়েছিল, তখন গিল তাঁর কেরিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি করেছিলেন। এরপরে গিল সাদা বলের ফর্ম্যাটেও দুর্দান্ত ব্যাটিং করেছিলেন। তবে তাঁর অনবদ্য ফর্ম সত্ত্বেও টিম ইন্ডিয়া কেএল রাহুলকে রোহিত শর্মার ওপেনিং সঙ্গী হিসাবে খেলানোর সিদ্ধান্ত নিয়েছে।

এখনও পর্যন্ত ১৩টি টেস্টে একটি সেঞ্চুরি এবং চারটি অর্ধশতকের সাহায্যে ৭৩৬ রান করা গিল টেস্ট একাদশে নিজেকে প্রতিষ্ঠিত করতে না পারলেও তাঁর সাম্প্রতিক ফর্ম বিবেচনা করলে একাদশে তাঁর জায়গা পেতে অসুবিধা হওয়ার কথা নয়। সম্প্রতি তিন ম্যাচের টি-২০ সিরিজের চূড়ান্ত ম্যাচে ভারত যখন নিউ জিল্যান্ডের মুখোমুখি হয়েছিল তখন টি-টোয়েন্টি আন্তর্জাতিক ফর্ম্যাটে তাঁর প্রথম সেঞ্চুরি হাঁকিয়েছিলেন গিল। এর আগে একই প্রতিপক্ষের বিপক্ষে ওডিআইতে ডাবল সেঞ্চুরিও ছিল তাঁর।

কেএল রাহুলের প্রত্যাবর্তন ছাড়াও, একাদশের উল্লেখযোগ্য আপডেট হল সূর্যকুমার যাদব এবং কেএস ভরতের টেস্ট অভিষেক। মিডল অর্ডারে শ্রেয়াস আইয়ার ও ঋষভ পান্তের অনুপস্থিতির কারণে সূর্যকুমার ও ভরতকে নেওয়া হল। অন্যদিকে, ২২ বছর বয়সী অফ ব্রেক বোলার টড মার্ফির টেস্ট অভিষেক হয়েছে অস্ট্রেলিয়ার জার্সিতে।

প্রথম একাদশ থেকে গিলের বাদ পড়া অনেক ক্রিকেটপ্রেমীদেরকে বিস্মিত করেছে এবং তাঁরা প্রতিক্রিয়া জানিয়েছেন টুইটারে। সহ-অধিনায়ক হলেও কেএল রাহুলকে দলে অন্তর্ভুক্ত করার বিরোধিতা করেছিলেন ফ্যানরা কারণ সাম্প্রতিক কালে তাঁর ফর্ম খারাপ।  রাহুল বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজে চার ইনিংসে মাত্র ৫৭ রান করতে পেরেছিলেন।

একাদশ থেকে শুবমান গিল বাদ যাওয়ার পরে টুইটারে ক্রিকেট অনুরাগীদের প্রতিক্রিয়া

close whatsapp