স্যামসন, সঞ্জুদের বাদ দিয়ে শ্রেয়াসকে খেলানোয় ভারতের কম্বিনেশন নিয়ে প্রশ্ন তুললেন ভেঙ্কটেশ প্রসাদ
প্রথম টি-২০তে শূন্য রানে আউট হন শ্রেয়াস
আপডেট করা - Jul 30, 2022 1:15 pm

২৯শে জুলাই, শুক্রবার, ব্রায়ান লারা স্টেডিয়ামে টি-২০ সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিক দলকে ৬৮ রানে হারানোর পর ভারত সিরিজে ১-০ ব্যবধানে আছে। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং – খেলার তিনটি বিভাগেই ওয়েস্ট ইন্ডিজকে কার্যত ধরাশায়ী করেছে ভারত। এরই মধ্যে, প্রাক্তন ভারতীয় পেসার ভেঙ্কটেশ প্রসাদ ভারতের প্রথম একাদশে শ্রেয়াস আইয়ারের নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছেন। প্রথম টি-২০তে শ্রেয়াস রানের খাতা না খুলেই আউট হয়েছিলেন।
নিকোলাস পুরান টস জিতে ভারতকে ব্যাট করতে পাঠানোর পরে, সূর্যকুমার যাদব অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে ওপেন করায় ভারত ব্যাটিং অর্ডারে বড় পরিবর্তন দেখা যায়। পঞ্চম ওভারে সূর্যকুমারকে আকিল হোসেইন আউট করলে ক্রিজে আসেন শ্রেয়াস আইয়ার। যদিও, ডান-হাতি ব্যাটার ওয়েস্ট ইন্ডিয়ান পেসার ওবেদ ম্যাককয়ের বিরুদ্ধে আগ্রাসী হওয়ার চেষ্টায় শর্ট ঠার্ড ম্যানে ক্যাচ দিয়ে বসেন।
রোহিতের হাফ সেঞ্চুরির পর ইনিংসের শেষ পর্যায়ে অভিজ্ঞ দীনেশ কার্তিকের আগ্রাসী ইনিংস ভারতকে সাময়িক ধাক্কা সামলে পুনরুদ্ধার করতে সাহায্য করে এবং বোর্ডে ১৯০/৬ ওঠে। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে টি-টোয়েন্টিতে সঞ্জু স্যামসন, ঈশান কিষাণ, এবং দীপক হুডাকে শ্রেয়াসের আগে বিবেচনা না করার জন্য প্রসাদ ভারতীয় নির্বাচকদের প্রতি অসন্তুষ্ট হয়েছেন।
“আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে মাথায় রেখে কিছু নির্বাচন চিন্তা করার মতো। যেখানে সঞ্জু স্যামসন, হুডা ও ঈশান কিষাণ আছে, সেখানে টি-টোয়েন্টি ক্রিকেটে শ্রেয়াস আইয়ার আপনার দলে থাকা অদ্ভুত ব্যাপার। বিরাট, রোহিত এবং রাহুল নিশ্চিতভাবে শুরু করবেই যেহেতু, তাই সঠিক ভারসাম্য অর্জনের জন্য কাজ করতে হবে,” ভেঙ্কটেশ প্রসাদ একটি টুইটে বলেছেন।
Some of the selection calls keeping the upcoming World T20 in mind are worth pondering. Shreyas Iyer in T20 cricket when you have Sanju Samson, Hooda and Ishan Kishan in the team is bizarre. With Virat, Rohit and Rahul definite starters ,need to work on getting right balance.
— Venkatesh Prasad (@venkateshprasad) July 29, 2022
মাত্র ছয় রানের জন্য তৃতীয় ওডিআইতে টানা তিনটি হাফ সেঞ্চুরিতে পৌঁছতে না পারা শ্রেয়াস সমালোচিত হন ভেঙ্কটেশ প্রসাদের দ্বারা। প্রাক্তন ভারতীয় পেসার বলেছেন যে তরুণ ব্যাটার ৫০ ওভারের ফর্ম্যাটে পারদর্শী, তবে টি-টোয়েন্টি ক্রিকেটে ভারতীয় দলের জন্য আরও ভালো বিকল্প রয়েছে বলে তাঁর দক্ষতা আরও বাড়াতে হবে।
৫০ ওভারের ক্রিকেটে সে ভালো। টি-টোয়েন্টি ক্রিকেটে, এখন পর্যন্ত আরও ভালো খেলোয়াড় আছে যারা শুরু থেকেই আগ্রাসী হয়ে খেলতে পারে। টি-২০-এর জন্য শ্রেয়াসকে তার দক্ষতার উপর কঠোর পরিশ্রম করতে হবে,” প্রাক্তন ভারতীয় ক্রিকেটার অন্য একটি টুইটে বলেছেন।
He is good in 50 over cricket. In T20 cricket, there are better players as of now who can get going from the word go. Shreyas will have to work hard on his skills for T20
— Venkatesh Prasad (@venkateshprasad) July 29, 2022