অস্ট্রেলিয়ার ব্যাটারদের বিরুদ্ধে নিজের পরিকল্পনার কথা প্রকাশ্যে আনলেন রবীন্দ্র জাদেজা

Ravindra Jadeja
Ravindra Jadeja. (Photo Source: BCCI)

দ্বিতীয় দিনের শেষে ম্যাচের রাশ ছিল অস্ট্রেলিয়ার দখলেই। অন্তত অস্ট্রেলিয়ার স্কোর ও লিড তো সেই ইঙ্গিতই দিচ্ছিল। কিন্তু তৃতীয় দিনের একটা সেশনেই বদলে দিয়েছিল গোটা চিত্রটা। একা রবীন্দ্র জাদেজার স্পিেনের জাদুতেই কুপোকাত হয়েছিল গোটা অস্ট্রেলিয়া ব্যাটিং লাইনআপ। দিনের সুরুতে ২ উইকেটে ৮৫ রানম চিল একসময় অস্ট্রেলিয়ার। তার কিছুক্ষণের মধ্যেই অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইন আপ রবীন্দ্র জাদেজার বোলিংয়ের সামনে তাসের ঘরের মতো ভেঙে পড়েছিল। ১১৩ রানেই শেষ হয়ে গিয়েছিল অস্ট্রেলিয়া।

ভারতের সামনে জয়ের রাস্তাটা েদিন রবীন্দ্র জাদেজাই প্রশস্ত করে দিয়েছিলেন। মাত্র ৪২ রান দিয়ে একাই তুলে নিয়েছিলেন ৭ উইকেট। ম্যাচ শেষে অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইন আপের বিরুদ্ধে কী পরিকল্পনা ছিল তাঁর সেটা জানাতে দ্বিধা করেননি রবীন্দ্র জাদেজা। অস্ট্রেলিয়ার ব্যাটাররা েবেশীরভাগ সময়ই স্পিনারদের বিরুদ্ধে সুইপ শট খেলার চেষ্টা চালাচ্ছিলেন। সেই সুযোগটাই কাজে  লাগিয়েছিলেন রবীন্দ্র জাদেজা। তাঁর বিরুদ্ধে সুইপ শট খেলাটা যে কতটা ভয়ঙ্কর হতে পারে, সেটাই নাতি এদিন বুঝিয়েও দিতে চেয়েছিলেন তিনি।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুই ম্যাচ মিলিয়ে ১৭ উইকেট পেয়েছেন রবীন্দ্র জাদেজা

প্রথম ইনিংসে ৩ উইকেট তুলতে পেরেছিলেন রবীন্দ্র জাদেজা। দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়াকে ২২০ থেকে ২৫০ রানের মধ্যে আটকানোর পরিকল্পনা ছিল টিম ইন্ডিয়ার। তবে রবীন্দ্র জাদেজার দুর্ধর্ষ স্পিন যে তার বহু আগেই অস্ট্রেলিয়াকে শেষ করে দিয়েছিলেন তা বলার অপেক্ষা রাখে না। অজি ব্যাটিং লাইন আপের তাবড় তাবড় ব্যাটাররা এদিন শেষ হয়ে গিয়েছিল তাঁর সামনে। ম্যাচের সেরারপ শিরোপাও উঠেছে তাঁরই  মাথায়।

ম্যাচ শেষে রবীন্দ্র জাদেজা জানিয়েছেন, এই ধরণের পিচে আমার বিরুদ্ধে সুইপ ভালো অস্ত্র কখনোই হতে পারে না। এগিন আমি নিজের বোলিংকে খুব ভালভাবে উপভোগ করেছি। এই ধরণের পিচ আমাকে সবসময়ই সাহায্য করে। কারণ এখানে কোনও বল স্পিন হয় আবার কোনও বল নীচু হয়ে যায়। আমি জানতাম এদিনম তারা সুইপ শট এবং রিভার্স সুইপ শটের ওপরই জোর দেবেন। সেজন্যইন আমার পরিকল্পনা ছিল একেবারেই সাধারণ এবং সোজা বোলিং করা। আমি স্টাম্পকে লক্ষ্য করেই বোলিং করে গিয়েছি এদিন।

দ্বিতীয় টেস্ট জয় হয়ে গিয়েছে ভারতীয় দলের। এই মুহূর্তে ভারতের নায়ক যে রবীন্দ্র জাদেজা তা বলার অপেক্ষা রাখে না। তৃতীয় টেস্ট জিতে নিতে পারলেই সিরিজ পকেটে পুরবে টিম ইন্ডিয়া। সেখানেও বারতীয় দলের ত্রাতা এই রবীন্দ্র জাদেজা হয়ে উঠতে পারেন কিনা সেটাই দেখার।

close whatsapp