আইপিএলের ইতিহাসে মহেন্দ্র সিং ধোনিই সেরা ফিনিশার, মনে করেন ইরফান পাঠান

MS Dhoni
MS Dhoni. (Photo Source: IPL/BCCI)

বিশ্বের সেরা ফিনিশার মহেন্দ্র সিং ধোনি। আর সেই নাম যে কেন তাঁকে দেওয়া হয়েছে তা এবারের আইপিএলের মঞ্চে ফের একবার বুঝিয়ে দিয়েছেন এই তারকা ক্রিকেটার। ভারতীয় দল থেকে এখন তিনি অবসর নিয়েছেন। আইপিএল শুরুর আগেই চেন্নাই সুপার কিংসেরও অধিনায়কের দায়িত্ব তুলে দিয়েছেন রবীন্দ্র জাদেজার ওপর। কিন্তু ফিনিশারের দক্ষতাটা যে এখনও ধোনির মধ্যে রয়েছে তা নিয়ে কোনও দ্বন্দ্ব নেই। বিশেষ করে আইপিএলের মঞ্চে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ধোনিকে আবার পুরনো ফর্মে দেখে মুগ্ধ ইরফান পাঠান।

এবারের আইপিএল শুরু হওয়ার আগেই সকলকে চমকে দিয়ে চেন্নাই সুপার কিংসের নেতৃত্বের দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। সতীর্থ রবীন্দ্র জাদেজার ওপরই অধিনায়কত্বের দায়িত্ব তুলে দিয়েছিলেন তিনি। যদিও উইকেটের পিছন থেকে বারবার ধোনিকেই দেখা গিয়েছে চেন্নাই সুপার কিংসের নেতৃত্ব সামাল দিতে। একইসঙ্গে  মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে চেন্নাই সুপার কিংসকে শেষ ম্যাচে তাঁর সেই দুর্ধর্ষ পারফরম্যান্স। এক ওভারে ১৬ রান বাকি ছিল চেন্নাই সুপার কিংসের। সেখানেই বাজিমাত করেছিলেন ধোনি।

দেশের জার্সিতেও ভারতীয় দলকে একের পর এক ম্যাচে শেষ মুূহূর্তে নেমে বাঁচিয়েছিলেন ধোনি। শুধু তাই নয় বিশ্বকাপের ফাইনালেও য়খন কঠিন পরিস্থিতির সামনে ছিল ভারত, সেই জায়গা থেকে একা লড়ে টিম ইন্ডিয়াকে বিশ্বকাপ চ্যাম্পিয়ন করেছিলেন মহেন্দ্র সিং ধোনি। বিশ্ব ক্রিকেটে তাঁকে সেরা ফিনিশারের তকমাই দেওয়া হয়েছিল।

আইপিএলে ধোনিকেই সেরা ফিনিশার মনে করেন ইরফান পাঠান

মহেন্দ্র সিং ধোনির অবসরের পর থেকেই একজন যোগ্য ফিনিশারের খোঁজে রয়েছে ভারতীয় দল। নানান সময়ে বিভিন্ন ক্রিকেটারের নামই উঠে এসেছে সেই তালিকায়। কিন্তু এখনও পর্যন্ত ধোনির পরিপূরক খুঁজে পায়নি ভারতীয় টিম ম্যানেজমেন্ট। কখনও হার্দিক পান্ডিয়া তো কখনও রবীন্দ্র জাদেজার নাম উঠে এসেছে সেখানে। এই মুহূর্তে আইপিএলে দীনেশ কার্তিকের পারফরম্যান্স দেখেও তাঁকে সকে ফিনিশার হিসাবে বলতে শুরু করেছেন। কিন্তু ইরফান পাঠানের কাছে একজনই এখনও পর্যন্ত সেরা ফিনিশার। আইপিএলের ইতিহাসে ধোনিই থাকবেন ফিনিশার হিসাবে।

স্টার স্পোর্টসের ক্রিকেট লাইভ অনুষ্ঠানে ইরফান পাঠান জানিয়েছেন, “আইপিএলের ইতিহাসে মহেন্দ্র সিং ধোনি হলেন সর্বকালের সেরা ফিনিশার। বছরের পর বছর যেকেউ সেই তালিকায় নাম তুলেছেন, কিন্তু ধোনিকে তাঁর জায়গায় থেকে সরানো সম্ভব নয় কারোর পক্ষেই। এই লিগের তিনিই হলেন প্রকৃত অ্যাম্বাসেডর। এমএসডি এবং এবি ডেভিলিয়র্স হলেন এই আইপিএলের সেরা ফিনিশার। যদিও সেই লড়াইয়ে ধোনিই এগিয়ে রয়েছেন। যদিও এই মরসুমে ফিনিশার হিসাবে আমরা রাহুল তেওয়াটিয়া, দীনেশ কার্তিকদের দেখতে পাচ্ছি, যারা ধাবাহিকভাবে ফিনিশারের ভূমিকা পালন করছেন। কিন্তু ফিনিশারের ভূমিকায় ধোনিই সেরা”।

আইপিএলের মঞ্চে এখনও পর্যন্ত দুটো ম্যাচ জিততে পেরেছে চেন্নাই সুপার কিংস। শেষম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে শেষ ওভারে দুর্ধর্ষ পারফরম্যান্স দেখিয়েছিলেন ধোনি। দলের তাবড় তাবড় তরুণ তারকারা ফিরে গিয়েছিলেন। সেই জায়গা থেকে নেমে দলকে যেমন সামাল দিয়েছেন, তেমনই ম্যাচও জিতিয়েছেন তিনি। ধোনি যখন ব্যাট করতে যান তখন শেষ ওভারে ৫ বলে ১৬ রান দরকার। অনেকেই সেই ম্যাচ চেন্নাই হারবে বলে ধরে নিয়েছিলেন। কিন্তু শেষপর্যন্ত তা হয়নি। ফিনিশার ধোনির হাত ধরেই সেই হারা ম্যাচও জিতে নেয় চেন্নাই সুপার কিংস। আর তা দেখার পর থেকেই ধোনির প্রশংসায় সকলে।

close whatsapp