“সঠিক দিকে যাত্রা” – ফাফ ডু প্লেসিকে অধিনায়ক করায় খুশি আরসিবি সমর্থকরা

বিরাট কোহলির পদে আসীন হবেন ডু প্লেসি

Faf du Plessis
Faf du Plessis. (Photo Source: IPL/BCCI)

দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক ফাফ ডু প্লেসিকে আসন্ন আইপিএল ২০২২ মরসুমের জন্য রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের নতুন অধিনায়ক মনোনীত করা হয়েছে। চেন্নাই সুপার কিংসের সাথে একটি বিডিং যুদ্ধের পর এই অভিজ্ঞ ব্যাটারকে আইপিএল ২০২২ মেগা নিলামে ৭ কোটি টাকায় আরসিবি কিনেছিল। ডান-হাতি ব্যাটার এই টুর্নামেন্টের ইতিহাসে উল্লেখযোগ্য অবদান রাখা খেলোয়াড়দের একজন এবং আরসিবি ফ্র্যাঞ্চাইজির জন্য অর্ডারের শীর্ষে একটি বড় প্রভাব রাখতে পারেন।

বিরাট কোহলি আইপিএল ২০২১-এর পরে অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ান এবং গ্লেন ম্যাক্সওয়েল, ফাফ ডু প্লেসি এবং দীনেশ কার্তিক এই ভূমিকায় তাঁকে প্রতিস্থাপন করার দাবিদারদের মধ্যে ছিলেন। যদিও, ডু প্লেসির আন্তর্জাতিক অধিনায়কত্বের অভিজ্ঞতা শেষ পর্যন্ত আরসিবি ম্যানেজমেন্টকে আশ্বস্ত করেছে এবং তিনি আরসিবিকে তাদের প্রথম আইপিএল ট্রফি জেতাতে পারেন কিনা তা্র দিকে নজর থাকবে।

ডু প্লেসি ২০১২ সংস্করণ থেকে চেন্নাই সুপার কিংস ফ্র্যাঞ্চাইজির অবিচ্ছেদ্য অংশ ছিলেন এবং এখন তাঁকে সম্ভবত ব্যাঙ্গালোরের ফ্র্যাঞ্চাইজির হয়ে অর্ডারের শীর্ষে কোহলির সাথে ব্যাটিং করতে দেখা যেতে পারে। ডু প্লেসির ৩৭ বছর বয়স হয়ে গেলেও তাঁর মধ্যে এখনও অনেক ক্রিকেট বাকি আছে এবং ফ্র্যাঞ্চাইজি তাঁর অভিজ্ঞতাকে কাজে লাগাতে পারে। এবি ডি ভিলিয়ার্স অবসর নেওয়ায় আরসিবি এক প্রোটিয়াকে হারিয়েছিল, এবং এখন ডু প্লেসিকে পেয়ে সেই শূন্যতা পূরণ করল।

ডু প্লেসি নগদসমৃদ্ধ লিগে সর্বদা রানের মধ্যে ছিলেন এবং তিনি গত বছর সিএসকের হয়ে ব্যাটিং ওপেন করতে নেমে রুতুরাজ গায়কওয়াড়ের সঙ্গে গুরুত্বপূর্ণ জুটি গড়ে তুলেছিলেন। তিনি আইপিএল ২০২১-এর ফাইনালে ৫৯ ডেলিভারিতে একটি ৮৬ রানের দুর্দান্ত ইনিংস খেলেছিলেন যা তাঁর দলকে তাদের চতুর্থ শিরোপা জিততে সাহায্য করেছিল।

তিনি আগের আইপিএল মরসুমে ১৬ ম্যাচে ৪৫.২১ গড়ে এবং ১৩৮.২০-র দুর্দান্ত স্ট্রাইক রেটে ৬৩৫ রান করতে সক্ষম হন। তিনি অপরাজিত ৯৫ রানের সর্বোচ্চ স্কোরসহ ছয়টি অর্ধশতক করেছিলেন এবং দেখিয়ে দিয়েছিলেন বয়স তাঁর কাছে কেবল একটি সংখ্যা। তবে, শেষ পর্যন্ত মাত্র দুই রানের জন্য অরেঞ্জ ক্যাপ জেতার সুযোগ থেকে বঞ্চিত হয়েছিলেন তিনি। 

https://twitter.com/RCBTweets/status/1502606075198988292?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1502606075198988292%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.crictracker.com%2Ftime-to-back-the-new-captain-twitter-overjoyed-as-faf-du-plessis-appointed-rcb-captain%2F

close whatsapp