জসপ্রীত বুমরার পরিবর্তে মহম্মদ সামি একেবারেই যোগ্য, মনে করছেন সচিন তেন্ডুলকর

Sachin Tendulkar
Sachin Tendulkar (Photo by Stu Forster-ICC/ICC via Getty Images)

প্রথমে টি টোয়েন্টি বিশ্বকাপের দলে ছিলেন না তিনি। তাঁকে স্ট্যান্ডবাই ক্রিকেটার হিসাবেই এবারের টি টোয়েন্টি বিশ্বকাপের দলে রেখেছিলেন ভারতীয় দলের নির্বাচকরা। কিন্তু জসপ্রীত বুমরার চোটে পেয়ে ছিটকে যাওয়ার পরই ভারতীয়দলে ডাক পান মহম্মদ সামি। আর সেই সিদ্ধান্ত যে একেবারেই ভুল নয় তা প্রথম প্রস্তুতি ম্যাচে নেমেই বুঝিয়ে দিয়েছেন ভারতের তারকা বোলার মহম্মদ সামি। আর মহম্মদ সামির এই পারফরম্যান্স দেখার পর মুগ্ধ হয়েছেন মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর। সামিকে প্রশংসায় ভরালেন তিনি।

শেষ মুহূর্তে দলের সঙ্গে অস্ট্রেলিয়ায় যোগ দিয়েছেন মহম্মদ সামি। ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম দুটো প্রস্তুতি ম্যাচে নামতে পারেননি তিনি।  অস্ট্রেলিয়ার বি্রুদ্ধেই এই ম্যাচেই মহম্মদ সামির কথা ছিল। যদিও প্রথমে মহম্মদ সামিকে নামানো হয়নি। এদিন অজিদের বিরুদ্ধে শেষ ওবারেই তাঁকে দায়িত্ব দেওয়া হয়েছিল। কঠিন চ্যালেঞ্জুর মুখে মহম্মদ সামি কেমন খেলেন, সেটাই দেখে নিতে চেয়েছিলেন সকলে। আর তাতেই কার্য্ত ফুল মার্কস পেয়ে পাশ করে গেলেন মহম্মদ সামি।

শেষ ওভারে বোলিং করে একাই চার উইকেট নিয়েছেন মহম্মদ সামি

শেষ ওভারে মহম্মদ লাি যখন বোলিং করতে গিয়েছিলেন সেই সময় অস্ট্রেলিয়ার জয়ের জন্য প্রয়োজন ছিল ১১ রান। আর উইকেট হাতে ছিল ৪টি। সেখানেই প্রথম দুই বলে তার রান দিয়েছিলেন মহম্মদ সামি। এরপর বাকি চারটে বল আর অজি ব্যাটাররা কিছু করতে পারেননি। পরপর চার বলে চারটি উইকেট নিয়ে অস্ট্রেলিয়াকে শেষ করে দিয়েছিলেন তিনি। আর মহম্মদ সামর এমন পারফরম্যান্স দেখেই আপ্লুত সচিন তেন্ডুলকর। তাঁর মতে জসপ্রীত বুমরার একেবারে যোগ্য পরিবর্ত হিসাবেই দলে সুযোগ পেয়েছেন মহম্মদ সামি।

এই প্রসঙ্গে সচিন তেন্ডুলকর জানিয়েছেন, “জসপ্রীত বুমরার টি টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে না থাকাটা সত্যিই একটা বড় ধাক্কা। সেই জায়গা দাঁড়িয়ে ভারতীয় দলের প্রয়োজন ছিল একটা স্ট্রাইক বোলারের। একজন এমন ফাস্ট বোলারকে প্রয়োজন ছিল যিনি ব্যাটারদের আক্রমণও করবেন এবং উইকেটও তুলে নেবেন। মহম্মদ সামি যে একেবারে যোগ্য পরিবর্ত ক্রিকেটার তা এদিন প্রমাণ করে দিয়েছেন তিনি”।

এবারের বিশ্বকাপেই ভারতীয় দলে সুযোগ পেয়েছিলেন অর্শদীপ সিং। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রান দিলেও, তিনি কিন্তু জোড়া উইকেট তুলে নিয়েছেন এদিন। এইউ তরুণ বোলারেরও প্রশংসা করেছেন সচিন তেন্ডুলকর। মহম্মদ সামির সেই পারফরম্যান্স দেখেই এখন আপ্লুত হয়েছেন সকলে। ২০২১ সালে শেষবার দেশের জার্সিতে টি টোয়েন্টি  খেলেছিলেন মহম্মদ সামি।

মাঝে আইপিএল খেললেও, দেশের জার্সিতে একটিও টি টোয়েন্টি ম্যাচ খেলেননি মহম্মদ সামি। একেবারে বিশ্বকাপের ম়্চেই নেমেছেন তিনি। প্রস্তুতি ম্যাচেসকলের নজর কেড়ে নিয়েছেন। পারফর্মযান্সের এই ধারাই টি টোয়েন্টি বিশ্বকাপেও ধরে রাখতে পারেন কিনা সেটাই এখন দেখার।

close whatsapp