এশিয়া কাপে শাহিন আফ্রিদির বদলে পাকিস্তান শিবিরে এলেন মহম্মদ হাসনায়েন

Mohammad Hasnain
Mohammad Hasnain. (Photo by Philip Brown/Popperfoto via Getty Images)

এশিয়া কাপ শুরু হওয়ার ঠিক এক সপ্তাহ আগেই বড়সড় ধাক্কাটা লেগেছে পাকিস্তান শিবিরে। চোট পেয়ে ছিটকে গিয়েছেন পাকিস্তানের অন্যতম প্রধান অস্ত্র শাহিন আফ্রিদি। এশিয়া কাপের মঞ্চে নামতে পারবেন না তিনি। আর এটাই যে পাক শিবিরের চিন্তাটা খানিকটা হলেও বাড়িয়েছে তা বলার অপেক্ষা রাখে না।যদিও তাঁর পরিবক্ত ক্রিকেটারের নাম ঘোষণা করতে খুব একটা বেশী দেরী করেনি পাকিস্তান টিম ম্যানেজমেন্ট। শাহিন আফ্রিদির পরিবর্ত ক্রিকেটার হিসাবে দলে এসেছেন ডান হাতি পেসার মহম্মদ হাসনায়েন।

এবারের এশিয়া কাপে ২৮ অগস্টের দিকেই সবচেয়ে বেশী নজর গোটা বিশ্বের। তবে নাই বা কেন ভারত বনাম পাকিস্তান মহারণ তো হতে চলেছে সেইদিনই।  আর সেই ম্যাচে নামার আগে শাহিন আফ্রিদির মতো বোলারকে পাবে না পাকিস্তান। অন্যদিকে ভারতীয় শিবিরেও নেই জসপ্রীত বুমরার মতো বোলার। আফ্রিদির মতো অস্ত্রকে ছাড়াই নামতে হচ্ছে পাকিস্তানকে। গত বিশ্বকাপে েই শাহিন আফ্রিদিই তো ভারতের বিরুদ্ধে পাকিস্তানের জয়ের অন্যতম কারিগড় ছিলেন।

পাকিস্তানের হয়ে ১৮টি টি টোয়েন্টি খেলেছেন মহম্মদ হাসনায়েন

এই মুহূর্তে নেদারল্যান্ডসের বিরুদ্ধে খেলছে পাকিস্তান শিবির। শাহিন আফ্রিদি অবশ্য চোটটা তার আগেই পেয়েছিলেন। শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলাকানই হাঁটু এবং লিগামেন্টে চোট পেয়েছিলেন শাহিন আফ্রিদি।। তাঁর সেরে উঠতে অন্তত চার থেকে পাঁচ সপ্তাহ সময় লাগবে বলেই জানিয়েছেন চিকিত্সকরা। আর তাতেই যে এশিয়া কাপে খেলার সম্ভাবনা শেষ হয়ে গিয়েছে তাঁর তা বলার অপেক্ষা নেই। এজন্যই শীঘ্র পাকিস্তান শিবিরে ফেরানো হয়েছে মহম্মদ হাসনায়েনকে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শেষবার পাকিস্তানের হয়ে টি টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন এই তরুণ বোলার।

এই মুহূকেত ইংল্যান্ডে দ্য হান্ড্রেড খেলছেন মহম্মদ হাসনায়েন। সেখানেই ওভাল ইনভিন্সিবলের হয়ে খেলছেন মহম্মদ হাসনায়েন। কয়েকদিনের মধ্যেই দুবাইয়ে পাকিস্তান শিবিরে যোগ দেবেন তিনি। পাকিস্তানের হয়ে আন্তর্জাতিক মঞ্চে ২০১৯ সালে অভ্ষেক হয়েছিল েই তরুণ বোলারের। ২২ বর্ষীয় মহম্মদ হাসনায়েন এখনও পর্যন্ত পাকিস্তানের হয়ে ৮টি একদিনের ম্যাচ এবং ১৮টি টি টোয়েন্টি ম্যাচ খেলেছেন।

২০২১ সালের ডিসেম্বরে শেষবার পাকিস্তানের জার্সতে দেখা গিয়েছিল মহম্মদ হাসনায়েনকে। সেখানে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ঘরের মাঠে টি টোয়েন্টি সিরিজ খেলেছিলেন তিনি। এই মুহূর্তে আন্তর্জাতিক ক্রিকেটে ২৯টি উইকেট রয়েছে হাসনায়েনের। শাহিন আফ্রিদি ছিটকে যাওয়ার পর এই তরুণ বোলারের ওপরই ভরসা রেখেছে এবার পাকিস্তান টিম ম্যানেজমেন্ট।

প্রথম ম্যাচেই পাকিস্তান ভারতের বিরুদ্ধে নামবে। সেখানেই এই নতুন বোলার শাহিন আফ্রিদির অভাব ঘোচাতে পারেন কিনা সেদিকেই তাকিয়ে রয়েছে গোটা বিশ্ব।

close whatsapp