পিএসএলের প্রথম ম্যাচে মহম্মদ আমির অনিশ্চিত
সপ্তম সংস্করণের প্রথম ম্যাচে করাচি কিংস নামছে মুলতান সুলতান্সের বিরুদ্ধে
আপডেট করা - Jan 27, 2022 5:31 pm

করাচি কিংসের পেসার মহম্মদ আমির পাকিস্তান সুপার লিগের (পিএসএল) সপ্তম আসরের উদ্বোধনী ম্যাচে নাও খেলতে পারেন। টুর্নামেন্টটি বৃহস্পতিবার (২৭শে জানুয়ারি) করাচির জাতীয় স্টেডিয়ামে শুরু হতে চলেছে। প্রথম ম্যাচে মুলতান সুলতান্সের মুখোমুখি হবে করাচি কিংস। কিন্তু সাইড স্ট্রেনের কারণে আমির তাঁর ফিটনেস নিয়ে ভুগছেন এবং তাই তাঁর উপস্থিতি নিশ্চিত নয়।
মহম্মদ আমির ছাড়া আরও দুই ক্রিকেটারকে পাবে না করাচি কিংস
করাচি কিংস এই খেলায় তাদের সহ-অধিনায়ক ইমাদ ওয়াসিম এবং বিদেশী ক্রিকেটার জর্ডান টম্পসনকে পাচ্ছে না, তা এখনই নিশ্চিত করে বলে দেওয়া যায়। দুজনই এখনও তাঁদের কোয়ারেন্টাইন পর্ব শেষ করতে পারেননি। এখন করাচি যদি আমিরকেও না পায়, তবে এটি তাদের জন্য একটি বিশাল ধাক্কা হবে কারণ মহম্মদ রিজওয়ানের নেতৃত্বাধীন বর্তমান চ্যাম্পিয়ন মুলতান সুলতান্সকে হারানো তাদের পক্ষে সহজ হবে না।
ক্রিকেট পাকিস্তানের প্রতিবেদন অনুসারে, করাচি কিংসের একজন কর্মকর্তা বলেছেন যে টসের আগে মহম্মদ আমিরকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। বাঁহাতি পেসার খেলার জন্য সময়মতো ফিট হতে পারেন কিনা এখন সেটাই দেখার।
পিএসএল শুরু হওয়ায় সবার দৃষ্টি পিসিবির দিকে
এদিকে, পাকিস্তানের টি-২০ দলের দুই ওপেনার, মহম্মদ রিজওয়ান এবং বাবর আজম পিএসএলের উদ্বোধনী খেলায় একে অপরের বিরুদ্ধে লড়াইয়ে নামতে প্রস্তুত। উভয় দলই বিভিন্ন কারণে নির্দিষ্ট কিছু খেলোয়াড়কে পাবে না। তবে এই দুই তারকা ব্যাটার নিজ নিজ দলের নেতৃত্বের দায়িত্বে থাকায় জয় দিয়ে অভিযান শুরু করার ক্ষেত্রে নিজেরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।
এছাড়াও, সমস্ত চোখ পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) দিকে থাকবে এটা দেখার জন্য যে তারা কীভাবে কোভিডের আশঙ্কার মধ্যেও পুরো টুর্নামেন্টটি কতটা সফলভাবে চালিয়ে যেতে পারে। এর আগে তিনজন খেলোয়াড়সহ আটজন কর্মী কোভিড-১৯-এর জন্য পজিটিভ হয়েছিলেন। তাদের মধ্যে, হায়দার আলি সুস্থ হয়ে পেশোয়ার জালমি শিবিরে যোগ দিয়েছেন তবে ওয়াহাব রিয়াজ ও আরশাদ ইকবাল দলের প্রথম ম্যাচে নাও থাকতে পারেন।
কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের অলরাউন্ডার শহীদ আফ্রিদিও বৃহস্পতিবার কোভিড পজিটিভ হয়েছেন। তিনি স্বাস্থ্য পরীক্ষার জন্য বায়ো-বাবল থেকে বেরিয়েছিলেন এবং একই দিনে ফিরে এসেছিলেন। কিন্তু এখন প্রথম কয়েকটি ম্যাচে তিনি থাকবেন না কারণ তাঁকে সাত দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে এবং বায়ো-বাবলে পুনরায় প্রবেশের আগে করোনা নেগেটিভ হতে হবে তাঁকে।