লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে মোঈন আলিকে নিয়ে আশাবাদী আকাশ চোপড়া
আপডেট করা - May 3, 2023 3:00 pm

আইপিএলের মঞ্চে গত ম্যাচে ২০০ রান করেও শেষরক্ষা করতে পারেনি চেন্নাই সুপার কিংস। মুম্বই ইন্ডিয়ান্সের কাছে হারতেই হয়েছিল মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। অএবার লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে নামছে মহেন্দ্র সিং ধোনির কিংস বাহিনী। এই ম্যাচ জিততে পারলেই ১২ পয়েন্ট পেয়ে াইপিেলের প্লেঅফের রাস্তাটা অনেকটাই পাকা করে ফেলতে পারবে চেন্নাই সুপার কিংস। সেই ম্যাচে নামার আগেই চেন্নাই সুপারক কিংস নিয়ে বিশেষ বার্তা প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়ার। তাঁর মতে এই ম্যাচে মোঈন আলি চেন্নাই সুপার কিংসের অন্যতম প্রধান অস্ত্র হয়ে উঠতে পারেন।
শেষ দুই ম্যাচেই লখনউ সুপার জায়ান্টসের ঘরের মাঠে স্পিনারদের বেস দারপট দেখা গিয়েছে। শেষ ম্যাচেও দুই শিবিরেই স্পিনাররা একটা বড় ভূমিকা পালন করেছিলেন। সেই দিক থেকে দেখতে গেলে চেন্নাই সুপার কিংস শিবিরেও স্পিন অ্যাটাক যথেষ্ট শক্তিশালী। আকাশ চটোপড়া মতে লখনউয়ের ঘরের মাঠে লাল মাটিই হোক কিংবা কালো মাটির পিচ হোক। সেখানেই মোঈন আলি একটা বড় ফ্যাক্টর হয়ে উঠতে পারেন। অএমন ধরণের পিচে তাঁর সাফল্য রয়েছে।
এখনও পর্যন্ত আইপিএলে নিজের সেরা পারফর্ম্যান্স দেখাতে পারেননি মোঈন আলি
এবারের াইপিএলে েখনও প্রযন্ত মোইল আলিকে সেভাবে নিজের পারফরম্যান্স দেখাতে দেখা যায়নি। বল হাতে যেমন নজর কাড়তে পারেননি। তেমনই ব্যাট হাতেও এখনও প্রযন্ত মোঈন আলি ব্যর্থ হয়েই সাজঘরে ফিরেছেন। কিন্তু লখনউ সুপার জায়ান্টসের ঘরের মাঠে তঁর সফল হওয়া নিয়ে আশাবাদী প্রাক্তন এই ভারতীয় ক্রিকেটার। সেইসঙ্গে লখনউ সুপার জায়ান্টস শিবিরে রয়েছেন তিন জন সেরা বাঁহাতি ক্রিকেটার। নিকোলাস পুরান, কাইল মেয়ার্স এবং ক্রুণাল পান্ডিয়া। এই তিনজনের বিরুদ্ধে মোঈন আলি চেন্নাই সুপার কিংসের একটা বড়সড় অস্ত্র হয়ে উঠতে পারেন বলেই মনে করছেন আকাশ চোপড়া।
এই প্রসঙ্গে তিনি জানিয়েছেন, “লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে প্রথমে ব্যাটিংই করুক কিংবা বোলিং, চেন্নাই সুপার কিংসের এএজদিন মোঈন লিকে সবচেয়ে বেশী প্রয়োজন। এমনকী এখানে লাল মাকি হোক কিংবা কালো মাটির পিচ হোক। এদিন তাঁর ব্যাটিং থেকেও চেন্নাইয়ের সাহায্য পাওয়ার সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে বোলিংয়েও রয়েছে তাঁর দক্ষতা। এছাড়া মাঠ অনেকটাই বড় এবং প্রতিপক্ষ শিবিরে রয়েেন তিনজন বাঁহাতি ব্যাটার। কাইল মেয়ার্স, নিকোলাস পুরান এবং ক্রুণাল পান্ডিয়া”।
শুধুমাত্র মোঈন আলিই নন। এই ম্যাচে শিব দুবেকে নিয়েও আশাবাদী আকাশ চোপড়া। এবারের আইপিএলে দুরন্ত পারফর্ম্যান্স দেখাচ্ছেন শিবম দুবে। এই ম্যাচে তিনিও যে চেন্নাই সুপার কিংসের অন্যতম অস্ত্র হয়ে উঠতে পরেন তা বলার অপেক্ষা রাখে না।