ইন্দোরের পিচের সমালোচনায় প্রাক্তন তারকা দীলিপ ভেঙ্গসরকার

Dilip Vengsarkar
Dilip Vengsarkar. (Photo credit should read SAJJAD HUSSAIN/AFP via Getty Images)

তৃতীয় টেস্টের প্রথম দিন থেকেই ইন্দোরের বাইশগজে স্পিনারদের দাপট। ঘরের মাঠে নাজেহাল হয়েছেন ভারতীয় দলের ব্যাটাররা। সেখানেই শেষপর্যন্ত কী হয় তা তো সময়ই বলবে। কিন্তু ইন্দোরের এই পিচ  দেখে যে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার দীলিপ ভেঙ্গসরকার একেবারেই খুশি নন, তা বলার অপেক্ষা রাখে না। ইন্দোরের পিচ দেখার পরই সমালোচনা.য় মুখর হয়েছেন প্রাক্তন ভারতীয় তারকা ক্রিকেটার। তাঁর মতে টেস্টের মঞ্চে প্রথম সেশন থেকেই বোলারদের দাপট কখনোই কাঙ্খিত নয়।

অস্ট্রেলিয়ার বিকরুদ্ধে এই টেলস্ট জিততে পারলেই সিরিজ পকেটে পুরে নেবে ভারতীয় দল। কিন্তু সেখানে শুরু থেকেই ব্যাকফুটে চলে গিয়েছে টিম ইন্ডিয়া। প্রথম সেশন থেকেই এই ম্যাচে ছিল স্পিনারদের দাপট। টস জিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ভারতীয় দলের ্ধিনায়ক রোহিত শর্মা। কিন্তু শুরু থেকেই মাঠে ছিল অস্ট্রেলি.য়ার সবোলারদের দাপট। ভারতীয় ব্যাটাররা মাথা তুলে দাঁড়াতেই পারেননি অস্চ্রেলিয়ান স্পিনারদের সামনে।

দুই সেশনেই শেষ হয়ে গিয়েছিল ভারতীয় দলের প্রথম ইনিংস

এমন চিত্র দেখার পরই বেশ ক্ষুব্ধ হয়েছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার দীলিপ ভেঙ্গসরকার। তাঁর মতে কখনোঅ টেস্টের মতো ফর্ম্যাটে প্রথম সেশন থেকে বোলারদের দাপট প্রত্যাশিত নয়। সেটা টেস্টের পক্ষে ইতিবাচক নয় বলেই মনে করছেন তিনি। ইন্দোরে প্রথম দুই সেশনের মধ্যেই শেষ হয়ে গিয়েছিল ভারতীয় ব্যাটিং লাইনআপ। অস্ট্রেলিয়ার তরুণ স্পিনার ম্যাথু কুহ্নেম্যানের হাত ধরেই ভারতীয় ব্যাটিংকে বিধ্বস্ত করেছিল অস্ট্রেলিয়া। এরপরই পিচ নিয়ে সরব হয়েছেন দীলির ভেঙ্গসরকার।

এই প্রসঙ্গে তিনি জানিয়েছেন, “যদি তুমি ভাল একটা ক্রিকেট ম্যাচ দেখতে চাও সেখানে পিচই কিন্তু সমস্ত পার্থক্য গড়ে দিতে পারে। এমন একটা পিচ প্রস্তুত করা উচিত্ যেখানে সামঞ্জস্যপূর্ণঁ একটা বাউন্স থাকা উচিত্। যার ফলে ব্যাটার এবং বোলার উভয়ই সেই পিচ থেকে সমান সুবিধা পেতে পারে। যদি ম্যাচের প্রথম সেশন থেকেই বল অতিরিক্ত টার্ন করতে শুরু করে  এবং সেইসঙ্গে দেখা যায় অতিরিক্ত বাউন্স, সেটা টেস্ট ফর্ম্যাটের মজা ওড়ানো ছাড়া আর কিছুই নয়”।

প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ান বোলারদের বিরুদ্ধে আত্মসমর্পন করতে বাধ্য হয়েছিল ভারতীয় দলের ব্যাটাররা। মাত্র ১০৯ রানেই শেষ হয়ে গিয়েছিল ভারতের প্রথম ইনিংস। মধ্যাহ্নভোজের পরই শেষ হয়ে গিয়েছিল ভারতীয় দলের ইনিংস। ইন্দোরের এমন পিচ প্রস্তুত দেখার পরই প্রশ্ন তুলতে পিছপা হননি প্রাক্তন ক্রিকেটার দীলিপ ভেঙ্গসরকার।

close whatsapp