ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচেই কমেন্ট্রিতে অভিষেক হতে চলেছে মিতালী রাজের
আপডেট করা - Oct 29, 2022 8:40 pm

রবিবার টি টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে অন্যতম গুরুতেবপূর্ণ ম্যাচে নামতে চলেছে ভারত। প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। সেই ম্যাচেই দেখা যেতে চলেছে আরও একটা বড়সড় চমক। মাঠে নয়, মাঠের বাইরেই ফের হতে চলেছে একটা অভিষেক। কমেন্ট্রি বক্সে অভিষেক েহতে চলেছে মিতালী রাজের। ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচেই এবার কমেন্ট্রি বক্সে অভিষেক হতে চলেছে মিতালী রাজের। শনিবারই সোশ্যাল মিডিয়াতে সেই খবর জানিয়েছে সম্প্রচারকারী সংস্থা। আর তাতেই আপ্লুত সকলে।
ভারতীয় মহিলা ক্রিকেট তথা বিশ্ব মহিলা ক্রিকেটের ইতিহাসে মিতালী রাজ অন্যতম একটা নাম। এই বছরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন মিতালী রাজ। ভারতীয় দলের হয়ে সবচেয়ে বেশী ম্যাচ খেলেছেন তিনি। শুধু তাই নয় বিশ্ব ক্রিকেটেও তাঁর রেকর্ড রয়েছে বহু। এতদিন ধরে বাইশগজে তাঁর রানের ঝড় দেখা গিয়েছে। এবার সেই মিতালী রাজকেই দেখা যাবে কমেন্ট্রি বক্সের মাইক্রোফেনে। আর সেই ছবি দেখার অপেক্ষাতেই রয়েছেন সকলে।
এই বছরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন মিতালী রাজ
ভারতের হয়ে এবার শেষবার বিশ্বকাপ খেলেছিলেন মিতালী রাজ। সেখানে সেমিফাইনালেই থেমেছিল ভারতের দৌড়। মিতালী রাজের নেতৃত্বেই সেই মঞ্চে নেমেছিল ভারতীয় মহিলা ক্রিকেট দল। কিন্তু বিশ্বকাপ জয়ের সেই আশা সফল হয়নি মিতালী রাজের। এরকয়েকদিন পরই ভারতীয় দলের জার্সি থেকে অবসর নেন মিতালী রাজ। দেশের জার্সিতে তাঁর সাফল্য রয়েছে। তিনিই একমাত্র ভারতীয় ক্রিকেটার হিসাবে ছটি বিশ্বকাপ খেলার রেকর্ড গড়েছেন।
We have a superstar addition to our panel for the #INDvSA clash. Welcome @M_Raj03!#BelieveInBlue | ICC Men's #T20WorldCup | Oct 30, 12 PM | Star Sports Network & Disney+Hotstar pic.twitter.com/ConF725p6I
— Star Sports (@StarSportsIndia) October 29, 2022
বিশ্বে তাঁর স্থান তিন নম্বরে। শুধু তাই নয় তাঁর নেতৃত্বেই ২০০৫ এবং ২০১৭ সালের বিশ্বকাপের ফাইনালে পৌঁছেছিল ভারতীয় মহিলা ক্রিকেট দল। যদিও ২০১৯ সালেই টি টোয়েন্টি ফর্ম্াট থেকে অবসর নিয়েছিলেন মিতালী রাজ। একদিনের ক্রিকেটে দেশের জার্সিতে ২৩২টি ম্যাচে মিতালী রাজের রয়েছে ৭,৮০৫ রান। এছাড়া তিনি টেস্ট ক্রিকেটও খেলেছেন। সেখানেও মিতালী রাজের রয়েছে ১২টি ম্যাচে ৬৯৯ রান এবং টি টোয়েন্টিতে ৮৯টি ম্যাচে মিতালীর রয়েছে ২৩৬৪ রান।
সেইসঙ্গে টি টোয়েন্টিতে এই তারকা ক্রিকেটারের ঝুলিতে রয়েছে ১৭টি অর্ধশতরানও। রবিবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নামছে ভারতীয় দল। ২০১৪ সালের সেমিফাইনালের পর এই প্রথমবার টি টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নামছে ভারত। আর সেই ম্যাচেই কমেন্ট্রি বক্সে দেখা যেতে চলেছে মিতালী রাজকে। টি টোয়েন্টি বিশ্বকাপের প্রথম দুটো ম্যাচেই জয় পেয়ে ভারতীয় দল শুরুটা বেশ ভালভাবেই করেছ। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জিতে ভারত সেমিফাইনালের রাস্তা পাকা করতে পারে কিনা সেটাই এখন দেখার।