“মিশি ভাই ডিসি সারাজীবনের জন্য আপনার” – অমিত মিশ্র নিলামে অবিক্রিত থাকার পর দিল্লি ক্যাপিটালসের বার্তা

আইপিএলে মোট ১৬৬টি উইকেট অমিত মিশ্রর দখলে

Amir Mishra
Amir Mishra. (Photo Source: Instagram)

অমিত মিশ্র ২০২২ সালের আইপিএল মেগা নিলামে কোনো বিড সংগ্রহ করেনি এবং অবিক্রিত হয়ে গেছে। লেগ স্পিনার আইপিএল ২০২১ পর্যন্ত দিল্লি ক্যাপিটালস (ডিসি) দলের একজন গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। কিন্তু এই বছরের নিলামে তাঁকে দলে নেওয়ার জন্য কোন ফ্র্যাঞ্চাইজি আগ্রহ প্রকাশ করেনি। 

এবং এখন, দিল্লি ক্যাপিটালস (ডিসি) দলের অন্যতম মালিক পার্থ জিন্দাল আইপিএলের অন্যতম সেরার প্রতি তাঁর শ্রদ্ধা জানাতে টুইটারে বার্তা দিয়েছেন। জিন্দাল বলেছেন যে ডিসি ফ্র্যাঞ্চাইজি মিশ্রকে তাঁর সমস্ত কৃতিত্বের জন্য স্যালুট করতে চায়। জিন্দাল আরও যোগ করেছেন যে দিল্লি ক্যাপিটালস (ডিসি) ফ্র্যাঞ্চাইজি ভবিষ্যতে মিশ্রের পরিষেবা পেতে পছন্দ করবে এবং মিশ্রের অন্তর্দৃষ্টিগুলি অত্যন্ত মূল্যবান বলে উপসংহারে পৌঁছেছেন তিনি।

“একজন আইপিএল গ্রেট @মিশিঅমিতের প্রতি আমরা দিল্লি ক্যাপিটালসের পক্ষ থেকে এত বছর ধরে আপনি আমাদের জন্য যা যা করেছেন তার সমস্ত কিছুর জন্য স্যালুট জানাতে চাই এবং আপনি যেভাবে চায়বেন সেভাবে ডিসিতে কোন না কোন ভূমিকায় আপনাকে ফিরে আসতে দেখতে চায় কারণ আপনার অন্তর্দৃষ্টিগুলি সবচেয়ে মূল্যবান। মিশি ভাই ডিসি সারাজীবনের জন্য আপনার,” জিন্দাল টুইট করেছেন। 

এখানে টুইটটি পড়তে পারেন

আইপিএলের ইতিহাসে একমাত্র ক্রিকেটার হিসেবে তিনটি হ্যাট-ট্রিক অমিত মিশ্রর

অমিত মিশ্র আইপিএল ক্রিকেটে একটি দুর্দান্ত কেরিয়ারের অভিজ্ঞতা অর্জন করেছেন। এই লেগ স্পিনার আইপিএলে মোট ১৫৪টি ম্যাচে মাঠে নেমেছেন এবং ১৯.৫০-এর দুর্দান্ত স্ট্রাইক রেটে ১৬৬টি উইকেট শিকার করেছেন। তিনি বর্তমানে আইপিএলের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারী।

ভারতের অর্থসমৃদ্ধ টি-টোয়েন্টি প্রতিযোগিতায় মিশ্র ৪বার একটি ম্যাচে চার উইকেট শিকার করেছেন এবং এর পাশাপাশি একটি পাঁচ উইকেটও রয়েছে তাঁর। মিশ্রকে শেষবার আইপিএলে খেলতে দেখা গিয়েছিল ২৭শে এপ্রিল ২০২১-এ, যখন তিনি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (আরসিবি) দলের বিরুদ্ধে দিল্লির হয়ে মাঠে নেমেছিলেন। সেই ম্যাচে তিনি যে ৩ ওভার বল করেছিলেন তাতে তিনি ১ উইকেট নেন এবং ২৭ রান দেন।

আইপিএলে একটি রেকর্ডের ক্ষেত্রে অমিত মিশ্র অদ্বিতীয়। একমাত্র বোলার হিসেবে তিনি আইপিএলে তিনটি হ্যাট-ট্রিক করেছেন। প্রথম হ্যাট-ট্রিক করেন ২০০৮-এ দিল্লি ডেয়ারডেভিলসের হয়ে ডেকান চার্জার্সের বিরুদ্ধে। ২০১১-তে ডেকান চার্জার্সের হয়ে খেলার সময় কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে আসে দ্বিতীয় হ্যাট-ট্রিক। ২০১৩ আইপিএলে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে খেলার সময় পুনে ওয়ারিয়র্স ইন্ডিয়ার বিরুদ্ধে আইপিএল কেরিয়ারের তৃতীয় ও শেষ হ্যাট-ট্রিকটি করে ইতিহাস গড়েন অমিত মিশ্র।

close whatsapp