ভারতের বিরুদ্ধে ইংল্যান্ড ৪০০ রান করলেও অবাক হবেন না মাইকেল ভন

Michael Vaughan
Michael Vaughan. (Photo by Philip Brown/Popperfoto/Popperfoto via Getty Images)

টি টোয়েন্টি সিরিজে ঘরের মাঠে ভারতের কাছে সিরিজ হারতে হয়েছে ইংল্যান্ডকে। মঙ্গলবার ভারতের বিরুদ্ধে একদিনের সিরিজে মাঠে নামবে ইংল্যান্ড। আর এই সিরিজে যে ঘুরে দাঁড়াতে জস বাটলাররা মরিয়া তা বলার অপেক্ষা রাখে না। ২০১৯ সালের পর এই প্রথমবার পূর্ণশক্তির ব্যাটিং লাইনআপ নিয়ে মাঠে নামছে ইংল্যান্ড। এমনটা দেখার পরই ব্রিটিশ বাহিনীকে নিয়ে বিরাট ভবিষ্যদ্বানী মাইকেল ভনের। নেদারল্যান্ডসের মতো বড় রান না করতে পারলেও, ভারতের বিরুদ্ধে ইংল্যান্ড ৪০০ রান করলেও অবাক হবেন না মাইকেল ভন।

সদ্য নেদারল্যান্ডসের বিরুদ্ধে একদিনের সিরিজ খেলে ফিরেছে ইংল্যান্ড। সেই ম্যাচের পরই ব্রিটিশ বাহিনীর অধিনায়ক পরিবর্তন হয়েছে। ইয়ন মর্গ্যান অবসরের সিদ্ধান্ত নিয়েছেন। সেই জায়গায় ইংল্যান্ডের নেতৃত্বের দায়িত্ব উঠেছে জস বাটলারের কাঁধে। টি টোয়েন্টিতে প্রথমবার ভারতের বিরুদ্ধে অধিনায়ক হয়ে নেমেছিলেন তিনি। যদিও সেখানে ভারতের বিরু্দ্ধে ব্যর্থই হতে হয়েছে ব্রিটিশ বাহিনীকে।

এবার সামনে একদিনের সিরিজ। ঘরের মাঠে একদিনের সিরিজ জিততে যে তারা মরিয়া তা নিয়ে কোনও দ্বিধা নেই। এছাড়া এবার ভারতের বিরুদ্ধে পূর্ণশক্তি নিয়ে মাঠে নামতে চলেছে ইংল্যান্ড। জস বাটলার, জেসন রয় তো রয়েছেনই। সেইসঙ্গে ইংল্যান্ডের একদিনের দলে ফিরেছেন বেন স্টোকস, জো রুট। আর এসব দেখার পরই ইংল্যান্ডকে নিয়ে বিরাট ভবিষ্যদ্বানী করেছেন মাইকেল ভনের। ভারতের বিরুদ্ধে ইংল্যান্ড ৪০০ রান করলেও তিনি অবাক হবেন না।

নেদারল্যান্ডসের বিরুদ্ধে ৪৯৮ রান করেছিল ইংল্যান্ডের

এই প্রসঙ্গে মাইকেল ভন জানিয়েছেন, “আমার মতে  ইংল্যান্ড যথেষ্ট শক্তিশালী একটি দল। এছাড়া  এই মাঠের পিচও যথেষ্ট ফ্ল্যাট। ভারতের মতো দলের বিরুদ্ধে অবশ্যই নেদারল্যান্ডসের মতো ৪৯৮ রান হয়ত ইংল্যান্ডের পক্ষে করা সম্ভব হবে না। কিন্তু এই ম্যাচে ভারতের বিরুদ্ধে ইংল্ান্ড যদি ৪০০ রান করে তবে হয়ত খুব একটা অবাক হতে হবে না”।

কেনিংটন ওভালে বরাবরই এগিয়ে রয়েছে ব্রিটিশ বাহিনী। সেখানেই ভারতের বিরুদ্ধে প্রথম ম্যাচে নামছে টিম ইন্ডিয়া। জস বাটলার টি টোয়েন্টিতে না পারলেও, একদিনের ম্যাচে যে ফর্মে ফিরতে মরিয়া হয়ে রয়েছেন তা বলার অপেক্ষা রাখে না। এছাড়া দুরন্ত ছন্দে রয়েছেন জো রুট, বেন স্টোকসের মতো তারকারা।

যদিও ভারতের বিরুদ্ধে ইংল্যান্ডের চিন্তা যদি কোনও জায়গায় হবে তবে তা হল তাদের বোলিং লাইনআপ। কারণ চোটের জন্যে দলের সেরা বোলার জফরা আর্চার, মার্ক উড ও ক্রিস ওকসরা নেই ব্রিটিশ শিবিরে। কিন্তু ভারতের বিরুদ্ধে রয়েছে শক্তিশালী ব্যাটিং লাইনআপ। আর তাতেই ব্রিটিশ বাহিনীকে নিয়ে আশাবাদী মাইকেল ভন।

close whatsapp