পিচ সমালোচনায় অজি মিডিয়াকে একহাত নিলেন মাইকেল ক্লার্ক

Michael Clarke
Michael Clarke. (Photo by Mark Nolan/Getty Images)

ভারতের কাছে পরপর দুই টেস্টেই শোচনীয় হার হয়েছে অস্ট্রেলিয়ার। ভারতীয় দলের স্পিন আক্রমণের সামনে মাথা তুলে দাঁড়াতেই পারেনি অস্ট্রেলিয়ান ব্যাটাররা।  দুই ম্যাচেই ভারতীয় দলের স্পিনাররকা বিপদে ফেলেছিলেন অস্ট্রেলিয়ান ব্যাটারদের। এমনটা দেখার পর থেকেই সমালোচনায় সরব হয়েছেন প্রাক্তন অস্ট্রেলিয়ান ক্রিকেটার থেকে সংবাদ সংস্থাগুলো। এবার তাদেরকেই একহাত নিলেন প্রাক্তন অস্ট্রেলিয়ান অধিনায়ক মাইকেল ক্লার্ক। বরং ভারতের এমন পিচ প্রস্তুতের পাশেই দাঁড়িয়েছেন তিনি।

ভারতের বিরুদ্ধে প্রথম দুই টেস্টে হারের পর বরং অজি ব্যাটারদেরই দুষছেন প্রাক্তন অস্ট্রেলিয়ান অধিনায়ক মাইকেল ক্লার্ক। তাঁর মতে ভারতের মতো দেশে যখন খেলতে আসছে তারা সেই পকম প্রস্তুতি তাদের নেওয়া উচিত্ ছিল তাদের। শুধিনাত্র তাই নয়, বারতের মতো দেশেপ পিচ কেমন হয় সেই সম্পর্কে সকলেরই ধারণা যথেষ্ট স্পষ্ট রয়েছে। সেখানে অস্ট্রেলিয়ার হারের পর এমন সমালোচনা করার বিরুদ্ধেই গিয়েছেন প্রাক্তন অস্ট্রেলিয়ান অধিনায়ক। বরং এমন পরিস্থিতিতে অস্ট্রেলিয়া টিম ম্যানেজমেন্টের মার্ক ওয, ম্যাথু হেডেনের মতো তারকা ক্রিকেটার সরণাপন্ন হওয়াই উচিত্ ছিল বলে মনে করেন তিনি।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম দুই ম্যাচেই দেখা গিয়েছে ভারতীয় স্পিনারদের দাপট

ভারতীয় স্পিনারদের সামনে প্রথম ম্যাচ থেকেই কঠিন চ্যালেঞ্জের সামনে পড়েছিলেন অস্ট্রেলিয়ান ব্যাটাররা। দুই ম্যাচেই ছিল রবীন্দ্র জাদেজা ও রবিচন্দ্রন অশ্বিনের দাপট। আর এমনটা হওয়ার পর থেকেই অস্ট্রেলিয়ার সংবাদ মাধ্যমে ভারতের েই পিচ নিয়ে সমালোচনা শুরু হয়েছে। বিশেষজ্ঞ থেকে প্রাক্তন ক্রিকেটাররাও সমালোচনায় মুখর হয়েছেন। এবার সেই প্রসঙ্গেই মুখ খুলেছেন মাইকেল ক্লার্ক।  বরং ভারতীয় দলের এই পিচের পাশেই দাঁড়িয়েছেন মাইক্ল ক্লার্ক।

এই প্রসঙ্গে তিনি জানিয়েছেন, “যখন তুমি ভারতের মতো দেশে খেলতে যাচ্ছ, সেখানে কোন পরিস্তিতির মুখোমুখি তুমি হতে চলেছ তা ভালভাবেই জানো। তুমি খুব ভালবাবেই জানো যে ভারতের মাটিতে কী ধরণের পিচ তুমি পেতে চলেছে। সেটাই আরেকটু পরিষ্কার বাবে বলে দিতে চাই আমি।  এই ধরণের পিচ প্রস্তুত করে ভারতীয় দল একেবারেই সঠিক কাজ করেছে বলে মনে করি আমি। তারা যথেষ্ট বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে। তারা ঘরের মাঠের সুবিধা তুলতে তেয়েছে। আমার মতে একেবারেই সঠিক কাজ করেছে তারা”।

সেইসঙ্গেই অস্ট্রেলিয়া মনোভাবের কথাও ববতে ভোলেননি মাইক্ল ক্লার্ক। তাঁর েমতে অস্ট্রেলিয়ায় যখন কোনও দেশ খেলতে যায় সেখানে প্রথমম্যাচি গাব্বায় রাখা হয়। বাউন্স এবং পেস দিয়েই প্রতিপক্ষকে বেসামাল করার ছক কষা হয়। সেই কথা মাথায় রেখেই ভারতেও যে এমন পিচ হচ্ছে, তা সমর্থনই করছেন মাইকেল ক্লার্ক।

close whatsapp