পঞ্জাব কিংসের হয়ে ওপেনিংয়ে ধওয়ানের সঙ্গে নামার জন্য মুখিয়ে ময়াঙ্ক আগরওয়াল

Mayank Agarwal
Mayank Agarwal. (Photo Source: IPL/BCCI)

আইপিএলের নতুন মরসুম শুরু হওয়ার আগে নতুন দায়িত্ব পেয়েছেন ময়াঙ্ক আগরওয়াল। সমস্ত জল্পনাকে মিথ্যা করে রীতিমত চমক দেখিয়ে এবার পঞ্জাব কিংসের অধিনায়কের নাম ঘোষণা করা হয়ছে। লোকেশ রাহুল পরবর্তী পঞ্জাবের অধিনায়ক হয়েছেন ময়াঙ্ক আগরওয়াল। দলের সেই সিদ্ধান্তে তিনি যেমন খুশি, তেমনই যতেষ্ট সাবধানীও ময়াঙ্ক আগরওয়াল। প্রথমে সিখর ধওয়ান অধিনায়ক হওয়ার কথা থাকলেও, পরে হঠাত্ই বদলে য়ায় গোটা চিত্রটা। যদিও সেই শিখর ধওয়ানের সঙ্গেই ওপেন করার জন্য মুখিয়ে রয়েছেন ময়াঙ্ক আগরওয়াল।

এবারের আইপিএলে ৮.২৫ কোটি টাকায় শিখর ধওয়ানকে তুলে নিয়েছিল পঞ্জাব কিংস। আর সেই থেকেই সুরু হয়ে গিয়েছিল নতুন জল্পনা। এমন অবিজ্ঞ ক্রিকেটারকে দলে নেওয়া মানে, তাঁকেই যে অধিনায়ক করতে চায় পঞ্জাব , তেমনই একটা ইঙ্গিত পেয়েছিলেন অনেকেই। পঞ্জাব সূত্রেও শিখর ধওয়ান প্রসহ্গে নানান ইঙ্গিত পাওয়া গিয়েছিল।

যদিও শেষপর্যন্ত কা হয়নি। গতবার যে ময়াঙ্ক আগরও.ালকে রেখে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল পঞ্জাব কিংস, তাঁকেই এবার অধিনায়ক করার সিদ্ধান্ত নিয়েছে তারা। যা নিয়ে ইতিমধ্যেই হৈচৈ পড়ে গিয়েছে ভারতীয় ক্রিকেট মহলে। পঞ্জাবের হয়ে গতবার বেশ বাল পারফরম্যান্স প্রদর্শন করেছিলেন ময়াঙ্ক। এবারের আইপিএলের নিলামের আগে তাই তাঁকে না ছাড়ারই সিদ্ধান্ত নিয়েছিল পঞ্জাব কিংস।

শিখর ধওয়ানের সঙ্গে ওপোনিংয়ে নামার অপেক্ষায় পঞ্জাব কিংস অধিনায়ক ময়াঙ্ক আগরওয়াল

অধিনায়ক হয়ে যেমন ময়াহ্ক খুশি রয়েছেন, তেমনই শিখর ধওয়ানের সঙ্গে ওপেনিং করার জন্যও মুখিয়ে রয়েছেন তিনি। দ্য কুইন্টের ইউটিউব চ্যানেলে ময়াঙ্কের একটি ভিডিও পোস্ট করা হয়েছে। সেখানেই ময়াঙ্ক জানিয়েছেন, “পঞ্জাব দলে এবার বহু ভাল তারকা রয়েছেন। যাদের সঙ্গে মাঠে নামার জন্য মুখিয়ে রয়েছি আমি। তবে  শিখর ধওয়ানের সঙ্গে ওপেনিং করার জন্য অপেক্ষাটা যেন আর থাকতে চাইছে না। ধওয়ানের মতো ক্রিকেটারের সঙ্গে ওপেন করতে পারার সুযোগ পাওয়াটাই বিরাট ভাগ্যের। এছাড়াও আমাদের দলে রয়েছেন রাজ বাওয়ার মতো তরুণ ক্রিকেটার”।

এবারের আইপিএলের মেগা নিলামের জন্য ময়াঙ্ক আগরওয়ালকে না ছাড়াই সিদ্ধান্ত নিয়েছিল পঞ্জাব কিংলস। লোকেশ রাহুলকে ছেড়ে দিলেও, ময়াঙ্ককে  ১২ কোটি টাকায় ধরে রেখেছিলেন তারা। সেই থেকেই হয়ত এই ক্রিকেটারকে অধিনায়ক করার ভাবনা চিল তাদের মাথায়। এছাড়া আইপিএলের মঞ্চে ময়াঙ্ক আগরওয়ালের অভিজ্ঞতাও রয়েছে যথেষ্ট।

এখনও পর্যন্ত আইপিএলের মঞ্চে ১০০টি ম্যাচ খেলে হয়ে গিয়েছে ময়াঙ্ক আগরওয়ালের। যেখানে তাঁর রান রয়েছে ২১৩৫। এছাড়া গড় রয়েছে ২৩.৪৬। এছাড়া গতবছর আইপিএলেরপ দুর্ধর্ষ পারফরম্যান্স দেখিয়েছিলেন ময়াঙ্ক আগরওয়াল। ২০২১ সালে ১২টি ম্যাচে তাঁর ব্যাট থেকে এসেছিল ৪৪১ রান। যারমধ্যে চারটি অর্ধশতরানও ছিল ময়াঙ্কের।

close whatsapp