এশিয়া কাপের পারফরম্যান্সই শ্রীলঙ্কাকে আত্মবিশ্বাস যোগাবে, মনে করছেন মহেলা জয়বর্দনে
আপডেট করা - Sep 14, 2022 9:04 pm

আন্ডারডগ তকমা নিয়ে এবারের এশিয়া কাপে নেমেছিল শ্রীলঙ্কা। তারা যে চ্যাম্পিয়ন হতে পারে এমন ভবিষ্যদ্বানী কেউই করেননি। কিন্তু সেই অসম্ভকেই সম্ভব করেছেন এবার দাসুন শনাকারা। ভারত থেকে পাকিস্তানকে সকলকে হারিয়ে এবারের এশিয়াচাপ চ্যাম্পিয়ন হয়েছে শ্রীলঙ্কা। আর তাদের পারফরম্যান্স দেখেই আপ্লুত সকলে। আর একমাস বাদেই অস্ট্রেলিয়ার মাটিতে শুরু হবে টি টোয়েন্টি বিশ্বকাপ। সেখানে নামার আগে শ্রীলঙ্কা দলের উদ্দেশ্যে বিশেষ পরামর্শ তাদের প্রাক্তন ক্রিকেটার মহেলা জয়বর্দনের।
এই এশিয়া কাপ জয়ের মোমেন্টামটাই এবার ধরে রাখার পরামর্শ দিচ্ছেন প্রাক্তন শ্রীলঙ্কান তারকা মহলা জয়বর্দনে। এই মুহূর্তে অন্য কোনও দিকে তাদের মনোযোগ না দেওয়ারি পরামর্শ দিচ্ছেন তিনি। তাঁর মতে এবারের এশিয়া কাপ জিতে যে আত্মবিশ্বাস শ্রীলঙ্কা বাহিনী অর্জন করেছে, সেটাই বিশ্বকাপের মঞ্চে তাদের সাফল্য পেতে সবচেয়ে বেশী সাহায্য করবে। আগামী অক্টোবর থেকে অস্ট্রেলিয়ার মাটিতে শুরু হতে চলেছে এবারের টি টোয়েন্টি বিশ্বকাপ।
এবারের এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়েছে শ্রীলঙ্কা
এবারের এশিয়া কাপে এখনও পর্যন্ত মাত্র একটি ম্যাচে হেরেছে শ্রীলঙ্কা। প্রথম ম্যাচে আফগানিস্তানের কাছে হেরেছিল তারা। এরপর তেকেই এশিয়া কাপের মঞ্চে আর তাদের হারাতে পারেনি কেউ। একের পর এক চমক দেখিয়েছিলেন শ্রীলঙ্কার ক্রিকেটাররা। কখনোও ব্যাট হাতে তো কখনও আবার বল হাতে প্রতিপক্ষকে শেষ করে দিয়েছিল শ্রীলঙ্কা। ফাইনালের মঞ্চেও পাকিস্তানকে একেবারে ধরাশায়ী করে ২৩ রানে সেই ম্যাচ জিতে নিয়েছিলেন তারা। সেইসঙ্গেই ষষ্ঠবার এশিয়া কাপও চ্যাম্পিয়ন হয়েছিল শ্রীলঙ্কা।
এই প্রসঙ্গেই মহেলা জয়বর্দনে জানিয়েছেন, “যদি তারা গতবারের টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে যা অর্জন করেছে এবং এবারের এশিয়া কাপে যে পারফরম্যান্স দেখিয়েছে, তার থেকে আত্মবিশ্বাস অর্জন করে থাকে, সেটা তাদের এবারের টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ের লক্ষ্যেই এগিয়ে নিয়ে যাবে। আমার মনে হয় এবার যে আচরণ তারা দেখিয়েছে তাতে শ্রীলঙ্কা যথেষ্ট ভয়হীন ক্রিকেটই খেলতে চলেছে”।
সুপার ফোরেই এবার পাকিস্তানকে হারিয়ে সকলকে চমকে দিয়েছিলেন তারা। ফাইনালেও শ্রীলঙ্কার বিরুদ্ধে মুখোমুখি হয়েছিল সেই পাকিস্তান। যখন এবারের এশিয়া কাপে সকলে প্রথমে ব্যাটিং করে হারছিল, সেই জায়গাতকে দাঁড়িয়েই মিথ ভাঙার লক্ষ্যে প্রস্তুত হয়েছিল শ্রীলঙ্কা। সেটা করেওছিল তারা। পাকিস্তানের বিরদ্ধে প্রথমে ব্যািং করে যেমন বড় রান করেছিল।
তেমনই বল হাতেও পাকিস্তানের বিরুদ্ধে দুর্ধর্ষ পারফরম্যান্স দেখিয়েছিলেন ওয়ানিন্দু হাসারঙ্গারা। এবার সামনে রয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপ। এশিয়া কাপের সাফল্যই যে তাঁদের আত্মবিশ্বাস যোগাচ্ছে তা বলার অপেক্ষা রাখে না।