১১৭ কেজি ওজন ছিল একসময়, দলে সুযোগ পেতে ফিটনেস নিয়ে লড়াইয়ের কথাই মহিস থিকসানার মুখে
আপডেট করা - May 10, 2022 7:48 pm

চেন্নাই সুপার কিংসের রহস্য স্পিনার মহীশ থিকসানা। এবারের আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে প্রথম থেকে খেলার সুযোগ পাননি ঠিকই, কিন্তু যে সময় থেকে তাঁকে নিয়মিত খেলানো হচ্ছে, চেন্নাইয়ের হয়ে নিজেকে প্রমাণ করেছেন মহিস থিকসানা। চেন্নাই সুপার কিংসের হয়ে শেষ কয়েকটি ম্যাচে যথেষ্ট ভাল পারফরম্যান্স করেছেন তিনি। সেই মহিস থিকসানাই তাঁর লড়াইয়ের কাহিনী এবার সকলকে জানালেন। একসময় ফিটনেসের জন্য শ্রীলঙ্কার অনুরিধ্ব-১৯ দলেও সুযোগ পেতেন না তিনি। সেই সমস্যা কেমনভাবে কাটিয়ে উঠেছিলেন সেটাই জানালেন এই তরুণ ক্রিকেটার।
১১৭ কেজি ওজন কমিয়েই নিজেকে ফিরট করে তুলেছেন শ্রীলঙ্কার এই ক্রিকেটার। একসময় এই ওজন এবং ফিটনেসের জন্য শ্রীলঙ্কার অনুর্ধ্ব-১৯ দলে সুযোগ পেতেন না। কিন্তু মনের অদম্য জেদ এবং ইচ্ছাশক্তিকে কাজে লাগিয়েই এখন তিনি শ্রীলঙ্কার জাতীয় দলে জায়গা করে নিয়েছেন। শেষ টি টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কার হয়ে দুরন্ত পারফরম্যান্স যেমন দেখিয়েছেন। তেমনই অভিষেক আইপিএলেই নিজের দক্ষতার পরিচয় দিয়েছেন মহিস থিকসানা।
অনুর্ধ্ব-১৯ ক্রিকেট খেলার সময় ১১৭ কেজি ওজন ছিল মহিস থিকসানার
২১ বর্ষীয় এই তরুণ তারকা এখনও পর্যন্ত আইপিএলের মঞ্চে চেন্নাই সুপার কিংসের হয়ে ৮টি ম্যাচ খেলেছেন। সেখানে ইতিমধ্যেই ১২টি উইকেট নিয়ে ফেলেছেন তিনি। শুধু তাই নয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে চেন্নাইয়ের ২৩ রানে জেতার ম্যাচেও তাঁর অবদান ছিল অনস্বীকার্য। ডি ওয়াই পটেল স্টেডিয়ামে ৩৩ রান দিয়ে একাই চার উইকেট তুলে নিয়েছিলেন থিকসানা। এই মুহূর্তে আইপিএলের মঞ্চে থিকসানার বোলিং গড় ১৯.৭৫ এবং ইকনমি রেট রয়েছে ৭.৪১।
একসময় তাঁর ওজন যে ১১৭ কেজি ছিল তা বোঝাই যায় না এখন। কিন্তু এটাই সত্যি। আর সেই ওজনের জন্য অনুর্ধ্ব-১৯ শ্রীলঙ্কা দলে সুযোগ পেলেও বলবলয়ের ভূমিকাতেই দেখা যেত তাকে। সেই সমস্ত কথাই এবার উঠে এল মহিস থিকসানার মুখে। চেন্নাই সুপার কিংসের সোশ্যাল সাইটে তিনি জানান, “অনুর্ধ্ব-১৯ ক্রিকেট খেলার সময় আমার ওজন ছিল ১১৭ কেজি। সেই সময় থেকেই নিজের ওজন কমানো এবং ফিটনেসের দিকে নজর দিই। ইয়ো ইয়ো টেস্টের সময়ও শরীর নিয়ে সমস্যায় পড়তাম। ২০২০ সালেই সমস্তকিছু আমার মতো হতে শুরু করে এবং আমার ফিটনেসও সেই সময় থেকেই ফিরে আসতে শুরু করে”।
২০২১ সালের সেপ্টেম্বরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শ্রীলঙ্কার হয়ে অভষেক হয় মহিস থিকসানার। সেই সময় থেকেই নিজের দক্ষতা প্রমাণ করা সরু করেছেন তিনি। গত টি টোয়েন্টি বিশ্বকাপেও শ্রীলঙ্কার হয়ে আটটি উইকেট পেয়েছিলেন তিনি। এরপরই এবার আইপিএলের মঞ্চে সুযোগ পেয়ে গিয়েছেন তিনি। প্রথম থেকে খেলতে না পারলেও, চেন্নাইয়ের হয়েও কিন্তু সাফল্যের সঙ্গেই বোলিং করছেন তিনি।