অধিনায়ক হার্দিক পান্ডিয়ার প্রশংসায় লোকি ফার্গুসন
আপডেট করা - Jan 31, 2023 10:21 pm

সরকারীভাবে ঘোষণা না হলেও ভবিষ্যতে ভারতের টি টোয়ন্টি দলের নেতৃ্ত্বের ভার যে হার্দিক পান্ডিয়ার কাংধেই পড়তে চলেছে তা বলার অপেক্ষা রাখে না। আইপিএলের মঞ্চ দিয়ে প্রত্যাবর্তন করার সময় থেকেই সকলের নজর কেড়েছেন হার্দিক পান্ডিয়া। অলরাউন্ডার হিসাবে যেমন নিজের পারফর্ম্যান্স দেখিয়েছিলেন তিনি। তেমনই অধিনায়ক হিসাবেও বার্দিক পান্ডিয়া নিজের দক্,তার পরিচয় দিয়েছিলেন। এবার সেই অধিনায়ক হার্দিক পান্ডিয়াকেই প্রশংসায় ভরিয়ে দিলেন নিউ জিল্যান্ড ক্রিকেটার লোকি ফার্গুসন।
আইপিএলের মড্চেই এবার হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে খেলতে নেমেছিলেন লোকে ফার্গুসন। সেখানেই নেতা হার্দিককে অনেকটা কাছ থেকে দেখেছেন তিনি। আবার প্রতিপক্ষেও অধিনায়ক হার্দিক পান্ডিয়াকে দেখছেন লোকি। হার্দিক পান্ডিয়ার নেতৃত্বের দক্ষতার প্রশংসাই উঠে এল এবার তাঁর মুখে। লোকে ফার্গুসনের মতে েই মুহূর্তে অন্যতম সেরা অধিনায়ক হার্দিক পান্ডিয়া। এই মুহূর্তে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টি চলছে ভারতীয় দলের। সেখানেই টিম ইন্ডিয়ার অধিনায়কের দায়িত্বে রয়েছেন হার্দিক পান্ডিয়া। বুধবার তাংর নেতৃত্বেই সিরিজ জয়ের লক্ষ্যে নামবে টিম ইন্ডিয়া।
হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে এখনও পর্যন্ত একটিও টি২০ সিরিজ হারেনি ভারত
দীর্ঘদিন পর চোট সারিয়ে আইপিএলেরক মঞ্চ দিয়েই প্রত্যাবরক্তন করেছিলেন হার্দিক পান্ডিয়া। সেখানেই গুজরাত টাইটান্সের নেতৃত্বের দায়িত্বে ছিলেন হার্দিক পান্ডিয়া। তাঁর হাত ধরে অঙিষেকেই আইপিএল চ্যাম্পিয়ন হয়ে সকলকে চমকে দিয়েছে গুজরাত টাইটান্স। এরপরই ভাকতীয় দলে ফিরেছিলেন এই তারকা অল রাউন্ডার। সেখানেও সাফল্যের সঙ্গেই এগোতে শুরু করেছেন তিনি। আয়ারল্যান্ডের বিরুদ্ধেই প্রথমবার ভারতীয় দলকে টি টোয়েন্টিতে নেতৃত্বে দিয়েছিলেন হার্দিক পান্ডিয়া।
তাঁর প্রশংসায় লোকি ফার্গুসন জানিয়েছেন, “প্রথম দিন থেকেই হার্দিক পান্ডিয়াকে নিয়ে অনুভূতি অসাধারণ। তাঁর নেতৃত্বেই এবার গুজরাত টাইটান্সে খেলেছি আমি। তিনি একটি দলের জন্য একেবারে আদর্শ অধিনায়ক। ভারতীয় দলের হয়েও অসাধারণ পারফর্ম্যান্স দেখাচ্ছেন তিনি। তাঁর শরীরি ভাষা সবসময়ই সকলের থেকে আলাদা থাকে। দেশের জন্য তিনি একজন অসাধারণ অধিনায়ক। অবশ্যই তাঁর নেতৃত্বে থাকাকালীন প্রতিটা সময়ই আমি যথেষ্ট অনুভব করেছি”।
টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলের হারের পর থেকেই একটা গুঞ্জন শুরু হয়ে গিয়েছিল। সেই থেকেই শোনাযাচ্ছিল ভারতীয় টি টোয়েন্টি দলের নেতৃত্বে নাকি বদল আসতে পারে। ভবিষ্যতে রোহিত শর্মার পরিবর্তে ভারতী টি টোয়েন্টি দলের অধিনায়ক হতে পারেন হার্দিক পান্ডিয়া। তাঁরকে নেতৃ্ত্ব দেওয়ার দাাবী জানিয়েছিলেন প্রাক্তন ক্রিকেটার থেকে বিশেষজ্ঞরাও। এবার তাঁর নেতৃত্বের প্রশংসায় প্রতিপক্ষ শিবিরের তারকারাও।