লোকেশ রাহুলের পাশে দাঁড়িয়েই বার্তা ভারত অধিনায়ক রোহিত শর্মার
আপডেট করা - Feb 28, 2023 5:59 pm

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজের দল ঘোষণার পরই ভারতীয় ক্রিকেট মহলে নতুন করে গুঞ্জন শুরু হয়ে গিয়েছিল। ভারতীয় টেস্ট দলের সহ অধিননায়কের পদ থেকে সরানো হয়েছিল তারকা ক্রিকেটারক লোকেশ রাহুলকে। আর বিসিসিআইয়ের সেই সিদ্ধান্ত যে তৃতীয় টেস্টের আগে নতুন জল্পনা উষ্কে দেওয়ার জন্য যথেষ্ট ছিল তা বলার অপেক্ষা রাখে না। এবার সেই প্রসহ্গেই মুখ খুলেছেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা। তাঁর মতে রাহুলকে সহ অধিনায়কের পদ থেকে সরানো হলেও, তার থেকে আলাদা কোনও ইঙ্গিত দেওয়ার বার্তা নেই।
সম্প্রতি ভারতীয় েদলের হয়ে টেস্ট ফর্ম্যাটে একেবারেই ভাল ফর্মে দেখা যাচ্ছে না। শেষ ১০টি টেস্ট ইনিংসে লোকেশ রাহুল ৩৫ রানের গন্ডীও টপকাতে পারেননি। ধাকাবাহিক ভাবে তাঁর ব্যর্ততার চিত্র দেখার পর থেকেই ভারতীয় ক্রিকেট মহলে শুরু হয়েছে সমালোচনার ঝড়। এই তারকা ক্রিকেটারকে ভারতীয় দলের প্রথম একাদশ থেকে বসানোর দাবীতেও সোচ্চ্বার হয়েছেন অনেকে। লোকেশ রাহুলের পরিবর্তে শুভমন গিলকেই খেলানোর পরামর্শ দিচ্ছেন প্রাক্তন তেকে বিশেষজ্ঞ ক্রিকেটাররা।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে দুই ইনিংস মিলিয়ে মাত্র ১৮ রান পেয়েছিলেন লোকেশ রাহুল
এরপরই কয়েকদিন আগে ভারতীয় দলের শেষ দুটো টেস্টের জন্য দল ঘোষণা করা হয়েছিল। সেখানেই লোকেশ রাহুলকে সহ অধিনায়কের পদে রাখা হয়নি। আর তাতে যে লোকেশ রাহুলের ভবিষ্যত্ নিয়ে জল্পনা বাড়বে তা বলাই বাহুল্য। যদিও এই মুহূর্তে লোকেশ রাহুলের পাশেই দাঁড়াচ্ছেন লোকেশ রাহুল। আগেও অবশ্য তাঁর পাশে থাকারই বার্তা দিয়েছিলেন রোহিত শর্মা থেকে রাহুল দ্রাবিড়। তৃতীয় টেস্ট শুরু হওয়ার আগে ফের সেই একই কথা শোনা গেল রোহিত শর্মার মুখ থেকে।
রোহিত শর্মা জানিয়েছেন, “শেষ ম্যাচের পরও এই কথাই বলেছিলাম আমি। যখন কোনও ক্রিকেটার খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যায় কিন্তু যাঁর মধ্যে যথেষ্ট প্রতিভা রয়েছেন, নিজেরকে প্রমাণ করার জন্য তাঁকে খানিকটা হলেও সময় দেওয়া উচিত্। সে সহ অধিনায়ক থাকুক কিংবা সহ অধিনায়ক না থাকুক, তাতে কিছুই যায় আসে না। এই পরিপ্রেক্ষিতেই বলা যায় যে লোকেস রাহুলর যখন সহ অধিনায়ক ছিলেন, সেই সময় তিনিই হয়ত অভিজ্ঞতার বিচারে এগিয়ে ছিলেন। সহ অধিনায়কের পদ থেকে তাঁকে সরিয়ে দেওয়াটা কখনোই কোনওরকম ইঙ্গিত বহন করে না”।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই টেস্ট সিরিজেও এখনও পর্যন্ত সেভাবে সফল হতে পারেননি লোকেশ রাহুল। দ্বিতীয় টেস্টে ভারতীয় দল জিতলেও দুই ইনিংস মিলিয়ে লোকেশ রাহুল মাত্র ১৮ রানই করতে পেরেছিলেন। প্রথম ইনিংসে ১৭ রান এবং দ্বিতীয় ইনিংসে মাত্র রানেই সাজঘরে ফিরেছিলেন লোকেশ রাহুল। ত-তীয় ম্যাচেও সেই লোকেশ রাহুলের ওপরই ভারতীয় দল ভরসা রাখছে কিনা সেটাই এখন দেখার।