‘দলের প্রয়োজন অনুযায়ী মানিয়ে নিতে পারি’ – রাহুল ত্রিপাঠী

চলতি সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে আইপিএলে ২২৮ রান করেছেন রাহুল ত্রিপাঠী

Rahul Tripathi
Rahul Tripathi. (Photo Source: IPL/BCCI)

সানরাইজার্স হায়দ্রাবাদের (এসআরএইচ) ব্যাটার রাহুল ত্রিপাঠী ঘরোয়া সার্কিটের অন্যতম প্রধান ব্যাটার হয়ে উঠেছেন। ডানহাতি ব্যাটার আক্রমণাত্মক মানসিকতা নিয়ে খেলেন এবং তাঁকে ক্রিকেট বলের অন্যতম ক্লিন হিটার বলে মনে করা হয়। শুধু পেস নয়, স্পিন বোলিংয়ের বিরুদ্ধেও তিনি অসাধারণ।

ডানহাতি ব্যাটার গত কয়েক বছর ধরে ভারতীয় ক্রিকেট দলের দরজায় কড়া নাড়ছেন এবং ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২২-এ ব্যাট হাতে তাঁর ভালো পারফরম্যান্স চালিয়ে যেতে চাইবেন। উল্লেখ্য, ত মরসুমে দুইবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) একটি অবিচ্ছেদ্য অঙ্গ ছিলেন ত্রিপাঠী । যদিও, সানরাইজার্স হায়দ্রাবাদ আইপিএল ২০২২ মেগা নিলামের সময় তাঁকে কিনতে ৮.৫ কোটি টাকার সর্বোচ্চ বিড দিয়েছিল এবং তিনি এই বছর নয়টি ম্যাচে ১৭০-এর উপর স্ট্রাইক রেটে ২২৮ রান করেছেন।

টি-টোয়েন্টিতে স্কোরবোর্ডে চালু রাখা খুবই গুরুত্বপূর্ণ: রাহুল ত্রিপাঠী

“আমি একজন ব্যাটসম্যান এবং সেই মুহূর্তে দলের যা প্রয়োজন, আমি সেটার সঙ্গে মানিয়ে নিতে পারি। আমি টি-টোয়েন্টি ক্রিকেটে যা দেখছি, তাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল খেলাটি চালিয়ে যাওয়া,” এসআরএইচের সঙ্গে কথোপকথনের সময় ত্রিপাঠী বলেছিলেন।

“আমি মনে করি যে ক্রিজে যাওয়া, ব্যস্ত থাকা, রান করা এবং এক-দুই রান নিয়ে এবং বাউন্ডারি দিয়ে স্কোরবোর্ড চালু রাখা গুরুত্বপূর্ণ,” ডানহাতি তাঁর খেলার ধরন সম্পর্কে বলেছেন।

এদিকে, অরেঞ্জ আর্মি তাদের আইপিএল ২০২২-এর পরবর্তী গ্রুপ পর্বের ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (আরসিবি)-এর মুখোমুখি হবে। ৮ই মে (রবিবার) মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ম্যাচটি আয়োজিত হবে। উল্লেখ্য, টুর্নামেন্টে উভয় দল ইতোমধ্যেই একবার একে অপরের মুখোমুখি হয়েছে এবং সেই ম্যাচে আরসিবি ৬৮ রানে অল আউট হয়েছিল যা আইপিএলের ইতিহাসে তাদের দ্বিতীয় সর্বনিম্ন স্কোর। এসআরএইচ ৯ উইকেটে জেতে। রবিবার ব্যাঙ্গালোর তাদের প্রতিশোধ নেওয়ার কথা মাথায় রেখে মাঠে নামবে। 

close whatsapp