জস বাটলার-যসস্বী জয়সওয়ালের হাত ধরে আইপিএলের প্লেঅফে নয়া নজির রাজস্থান রয়্যালসের

Jos Buttler & Yashasvi Jaiswal
Jos Buttler & Yashasvi Jaiswal. ( Photo Source: IPL/BCCI )

গতবারের ফাইনালিস্ট। কি্ন্তু গুজরাত টাইটান্সের বিরুদ্ধে শেষরক্ষা করতে পারেনি সেবার সঞ্জু স্যামসনের রাজস্থান রয়্যালস। এখনও পর্যম্ত মাত্র একবার আইপিএল ট্রফি জিততে পেরেছে তারা। তাও প্রথমবারের আইপিএলে শেন ওয়ার্নের হাত ধরে চ্যামপিয়ন হয়েঠিল রাজস্থান রয়্যালস। এরপর থেকেই তাদের ট্রফির ঝুলি ফাঁকা। এবারের কাপ ও ঠোসের দুরত্বটা মেটাতে চায় রাজস্থান রয়্যালস। প্রথম ম্যাচ থেকেই সেই ইঙ্গিত কিন্তু দেওয়া শুরু করেছে তারা। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে প্রথম ম্যাচেই বিধ্বংসী রাজস্থান রয়্যালসের ওপেনিং জুটি।

জস বাটলারের হাত ধরে শেষবার ফাইনাল পর্যন্ত পৌঁছেছিল রাজস্থান রয়্যালস। এবারও মরসুমের শুরু থেকেই বিধ্বংসী মেজাজে রয়েছেন জস বাটলার। প্রথম ম্যাচেই জস বাটলারের হাত ধরে এক নচুন রেকর্ড গড়ল রাজস্থান রয়্যালস। আইপিএলের ইতিহাসে পাওয়ার প্রে-তে তাদের সর্বোচ্চ রান করল রাজস্থান রয়্যালস। আর গোটা প্রতিযোগিতায় তাদের স্থান ষষ্ঠ। এদিন সানরাইজার্স হায়দরাাবাদের বিরুদ্ধে পাোয়ার প্লে-েকে ৮৫ রান করেছে রাজস্থান রয়্যালস। জস বাটলার এবং যসস্বী জয়সওয়ালের হাত ধরে নতুন নজিরও গড়ে ফেলল  রাজস্থান রয়্যালস।

হায়দরাবাদের বিরুদ্ধে ২২ বলে ৫৪ রানের ইনিংস খেলেছেন জস বাটলার

এর আগে ২০২১ সালে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ইপিএলের মঞ্চে পাওয়ার প্লে-তে রাজস্থান রয়্যালসের সর্বোচ্চ রান করার রেকর্ড ছিল। কিন্তু রবিবার প্রতম ম্যাচেই নিজেদের সেই রান টপকে গেল রাজস্থান রয়্যালস। দুই ওপেনার জস বাটলার এবং যসস্বী জয়সওয়ালের হাত ধরেই এই নয়া নজির গড়েছে তারা। টস জিতে এদিন রাজস্থান রয়্যালসকেই প্রথমে ব্যাটিং করার সুযোগ দিয়েছিলেন সানরাইজার্স হায়দরাাবাদ অধিনায়ক ভুবনেশ্বর কুমার। এমনই একটা সুযোগের অপেক্ষা ছিল এদিন রাজস্থান রয়্যালস শিবির।

ব্যাট হাতে নামা থেকেই এদিন বিধ্বংসী মেজাজে ছিলেন জস বাটলার। সেইসঙ্গে তাঁকে যোগ্য সঙ্গত দিয়ে গিয়েছিলেন তরুণ ক্রিকেটার যসস্বী জয়সওয়াল। এই দুই ক্রিকেটারের দাপটের সামনে এদিন সানরাইজার্স হায়দরাবাদের তারকা বোলাররা মাথাতুসে দাঁড়াতেই পারেননি। শুরু থেকেই জস বাটলারের ব্যাটে ছিল রানের ঝড়। ২০ বলে এবারের াইপিএলে তাঁপ প্রথম অর্ধশতরানটা তুলে নেন জস বাটলার।  তাঁর গোটা ইনিংস জুড়ে শুদুই রয়েছে চার ও ছয়ের বন্যা।

২২ বলে জস বটলারের ৫৪ রানের ইনিংস জুড়ে রয়েছে ৭টি চার এবং ৩টি ওভার বাউন্ডারি। তাঁর স্ট্রাইকরেট রয়েছে ২৪৫.৪৫। তিনি যখন  এদিন আউট হন সেই সময় রাজস্থান রয়্যালসের রান ৫.৫ ওভারে ৮৫/১। আর তাতেই আইপিএলের ম়ঞ্চে তাদের নয়া নজির গড়ল রাজস্থান রয়্যালস। এদিন ৫৪ রানে সাজঘরে পেরেন যসস্বী জয়সওয়ালও।

close whatsapp