ম্যাচের আগের দিন অনুশীলনে না এলেও, জফরা আর্চারের খেলা নিয়ে নিশ্চিত মার্ক বাউচার

Jofra Archer
Jofra Archer. ( Image Source: twitter/mi )

আইপিএলের মঞ্চে মুম্বই ইন্ডিয়ান্সের নামার জন্য আর ২৪ ঘন্টাও বাকি নেই। তার আগে হঠাত্ই মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে জফরা আর্চারের মাঠে নামা নিয়ে শুরু হয়ে গিয়েছিল জল্পনা। ম্যাচের আগের দিন শেষ মুহূর্তের প্রস্তুতিতে হঠাতই মুম্বি ইন্ডিয়ান্স শিবির থেকে অনুপস্তিত ছিলেন তারকা ব্রিটিশ ক্রিকেটার জফরা আর্চার। আর সেই ছবি যে উদ্বেগ বাড়ানোর জন্য যথেষ্ট ছিল তা বলার অপেক্ষা রাখে না। রয়্যাল চ্যালেঞ্জারস বেঙ্গালুরুর বিরুদ্ধে  জফরা আর্চারের খেলা নিয়ে হঠাত্ই ধোঁয়াশা দেখা দিয়েছিল। যদিও পরে মুম্বই শিবির থেকেই সমস্থ জল্পনার অবসান ঘটানো হয়েছে।

জফরা আর্চারের রয়্যাল চযালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে খেলা নিয়ে সংশয়ের আবহ তৈরি হওয়ার পরই দলের প্রধান কোচ জফরা আর্চারকে নিয়ে সকলের সংশয় দূর করেন। সদ্য চোট সারিয়ে এবারের আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্স শিবিরে যোগ দিয়েছিলেন জফরা আর্চার। কিন্তু ম্যাচের আগের দিন দলের সঙ্গে প্রস্তুতি না করায়, তাঁকে নিয়ে প্রশে্ন ওঠাটাই চিল স্বাভাবিক। বিশেষ করে তাঁর ফিটনেস সমস্যা নিয়েই প্রশ্ন তুলতে শুরু করেছিলেন অনেকে। এমন পরিস্থিতিতেই মার্ক বাউচার জফরা আর্চার নিয়ে সংশয় কাটালেন।

চোটের জন্য গতবারের আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলতে পারেননি জফরা আর্চার

রবিবার মেগা লড়াইয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে খেলার জন্য প্রস্তুত রয়েছেন জফরা আর্চার। বেঙ্গালুরুর বিরুদ্ধে মুম্বই ইন্ডিয়ান্সের প্রথম একাদশে যে এই তারকা ব্রিটিশ পেসার থাকবেন তা  নিয়ে কোনও সংশয় নেই মার্ক বাউচারের। ম্যাচের আগের দিন মুম্বই ইন্ডিয়ান্সের অপশনাল প্রস্তুতি রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। আর সেই কারণেই তিনি প্রস্তুতিতে যোগ দেননি বলেই জানিয়েছেন মার্ক বাউচার।

ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে মার্ক বাউচার জানিয়েছেন, “আগামীকালের ম্যাচের জন্য জফরা আর্চার একশো শতাংশ প্রস্তুত রয়েছেন। এদিন অপশনাল প্রস্তুতি ছিল বলে তিনি অনুশীলনে নামেনননি। আগামীকাল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে মাঠে নামার জন্য পুরোপুরি প্রস্তুত রয়েছেন জফরা আর্চার। এখানে আসার পর থেকে এই প্রতিযোগিতায় যেভাবে তিনি ক্রমশ এগিয়ে চলেছেন, তা দেখে আমরা সত্য্ই আনন্দিত”।

এবারের আইপিএলে জসপ্রীত বুমরাহ নেই মুম্বই ইন্ডিয়ান্স শিবিরে। সেই জায়গায় জফরা আর্চার যে মুম্বই ইন্ডিয়ান্সের অন্যতম ভরসা তা বলার অপেক্ষা রাখে না। গতবারই বিরাট অঙ্কের বিনিময়ে জফরা আর্চারকে দলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। কিন্তু সেবার খেলতে পারেননি তিনি। এবার অবশ্য চোট সারিয়ে পুরোপুরি সুস্থ তিনি। মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে তাঁর মাঠে নামার অপেক্ষায় রয়েছেন সকলে।

close whatsapp