সমালোচনার মাঝে জো রুটের পাশেই দাঁড়াচ্ছেন জস বাটলার

Joe Root
Joe Root. (Photo by Philip Brown/Popperfoto/Popperfoto via Getty Images)

ঘরের মাঠে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ইংল্যান্ড ওডিআই সিরিজ জিতলেও সেখানে কিন্তু জো রুট সেভাবে নিজের ভাল পারফরম্যান্স দেখাতে পারেননি। কিন্তু এরপরও আয়ারল্যান্ডের বিরুদ্ধে ইংল্ান্ডেরর স্কোাডে জায়গা করে নিয়েছেন জো রুট। আর সেই থেকেই জো রুটকে নিয়েে নানান কথাবার্তা শুরু হয়ে গিয়ছে। সামনেই রয়েছে বিশ্বকাপের আসর। সেখানেও জো রুট সুযোগ পায় কিনা তা তো সময়ই বলবে। তবে জো রুটের নাম নিয়ে যে একটা জল্পনা চলছে তা নিয়ে বলার অপেক্ষা রাখে না।

শোনাযাচ্ছে এবারের বিস্বকাপের মঞ্চেও ইংল্যান্ড শিবিরে রাখা হতে পারে দজো রুটকে। কিন্তু তাঁর পারফরম্যান্স নিয়ে শুরু হয়ে গিয়েছে নানান হিসাব নিকাশ ও জল্পনা। সেইসঙ্গে চলছে সমালোচনাও। এমন পরিস্থি্তিতে জো রুটের পাশেই দাঁড়াচ্ছেন ইংল্যান্ডের অদিনায়ক জস বাটলার। তাঁর মতে এই মুহূর্তে ইংল্যান্ড শিবিরের অন্যতম সেরা ক্রিকেটার হলেন জো রুট। আসন্ন আয়ারল্যান্ডের বিরুদ্ধে সিরিজেও যে ইংল্যান্ড অধিনায়ক জো রুটকে নিেয়ে আশাবাদী তা বলার অপেক্ষা রাখে না।

নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজে মাত্র ৩৯ রান করতে পেরেছেন জো রুট

সদ্য কয়েকদিন আগে শেষ হয়েছে ইংল্যান্ড বনাম নিউ জিল্যান্ড ওডিআই সিরিজ। সেখানেই ভাল পারফরম্যান্স দেখাতে পারেননি জো রুট। টেস্টের মঞ্চে ইংল্যান্ডের হয়ে সেরা পারফরম্যান্স দেখালেও, ওডিআই ফর্ম্যাটে সেই পারফরম্যাম্স দেখাতে পারেননি জো রুট। নিউ জিল্যান্ডের বিরুদ্ধে চার ম্যাচের ওডিআই সিরিজে বড় পান পেতেই ব্যর্থ হয়েছিলেন জো রুট। প্রথম তিন ম্যাচে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে জো রুট করেছিলেন ৬, ০ এবং ৪ রান। এরপর চতুর্থ ওডিআই ম্যাচে দু অঙ্কের সংখ্যা পার করতে পারলেও, বড় রান কতরতে পারেননি জো রুট। সেই ম্যাচে লর্ডসে মাত্র ২৯ রানেই ফিরতে হয়েছিল জো রুটকে। দীর্ঘদিন পর ও়ডিআই ফর্ম্যাটে ফিরেছেন এই তারকা ক্রিকেটার। আয়ারল্যান্ডের বিরুদ্ধে তিনি ফর্মে ফিরতে পারেন কিনা সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন সকলে।

জস বাটলার স্কাই স্পোর্টসে জো রুটের পাশে দাঁড়িয়ে বার্তা দিয়েছেন, “এখানে তাঁর খেলার প্রতি যে খিদে রয়েছে সেটাই দেখা যাচ্ছে। শেষ চার বছরে ক্রীড়াসূচীর জন্য সেভাবে ওডিআই ক্রিকেটের মঞ্চে খেলতে পারেননি তিনি। তিনি একজন অভিজ্ঞ ক্রিকেটার এবং খুব ভালবাবে জানেন যে তিনি কী চাইছেন। তিনি আমাদের দলের সম্ভবত অন্যতম সেরা একজন ক্রিকেটার এবং জো রুট জানেন যে কীভাবে নিজেকে তৈরি করতে হবে”।

২০১৯ সালের বিশ্বকাপের স্কোয়াডে ছিলেন জো রুট। সম্প্রতি সেভাবে ওডিআই ফর্ম্যাটে দেখা যায়নি তাঁকে। কিন্তু জো রুট যে এখন প্রস্তুত তা বলার অপেক্ষা রাখে না। এবারের আইপিএলেও দেখা গিয়েছিল জো রুটকে। ইংল্যান্ডের বিশ্বকাপ স্কোয়াডেও জো রুট থাকতে অবাক হওয়ার মতো কিছু থাকবে না।

close whatsapp