অ্যাশেজের চতুর্থ টেস্টে ইংল্যান্ডের প্রথম একাদশে ফিরলেন জেমস অ্যান্ডারসন

James Anderson
James Anderson. (Photo by Philip Brown/Popperfoto/Popperfoto via Getty Images)

তৃতীয় টেস্টে তাঁকে না রেখেই ইংল্যান্ডের প্রথম একাদশ ঘোষণা করেছিল ইংল্যান্ড। সেই দলে জেমস অ্যান্ডারসনকে না রেখে কার্যত সকলকে চমকে দিয়েছিল ব্রিটিশ টিম ম্যানেজমেন্ট। তৃতীয় মন্যাচে জেমস অ্যান্ডারসনকে বিশ্রাম দেওয়া হয়েছিল। সেই ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়েসিরিজে লড়াইয়ে ফিরেছে ইংল্যান্ড। চতুর্থ টেস্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাঞ্চেস্টারে নামতে চলেছে ব্রিটিশ বাহিনী। ম্যাচ সুরু হওয়ার ৪৮ ঘমন্টা আগেই দল ঘোষণা করে দিল ইংল্যান্ড। বিশ্রাম কাটিয়ে সেই দলেই পের প্রত্যাবর্তন হয়েছেন জেমস অ্যান্ডারসনের।

এই ম্যাচে অলি রবিনসনকে ব্রিটিশ শিবিরে না রাখারই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেইসঙ্গে দলের  ব্যাটিং পজিশনেও যে বেশ কিছু পরিবর্তন করা হচ্ছে তা বলার অপেক্ষা রাখে না। গত ম্যাচ জেতার পর থেকেই একটা গুঞ্জন সুরু হয়েছিল । ইংল্যান্ড তাদের প্রথম একাদশ পরিবর্তন করে কিনা সেটাই দেখার অপোক্ষায় ছিলেন সকলে। অবশেষে সেটাই হল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম একাদসে জেমস অ্যান্ডারসনকেই দলে ফিরিয়েছে ব্রিটিশ টিম ম্যানেজমেন্ট। সেখানেই এবার অ্যান্ডারসন সাফল্য পান কিনা সেদিকেই তাকিয়ে রয়েছেন সকলে।

এখনও পর্যন্ত চলতি অ্যাশেজের মঞ্চে তিনটি উইতেট তুলতে পেরেছেন জেমস অ্যান্ডারসন

এখনও পর্যন্ত চলচি অ্যাশেজের দুটো ম্যাচ খেলেছেন জেমস অ্যান্ডারসন। সেখানে অবশ্য সেভাবে নিজের পারফরম্যান্স দেখাতে পারেননি এই তারকা ক্রিকেটার। জেমস অ্যান্ডারসনের পারফরম্যান্স নিয়েও নানান কথাবার্তা হতে শুরু করেছিল। শেষপর্যন্ত তাঁকে না রেখেই তৃতীয় টেস্টে প্রথম একাদশ সাজিয়েছিল ইংল্যান্ড। তবে ম্যাঞ্চেস্টারের বাইশগদে ফের সেই জেমস অ্যান্ডারসনের ওপরই ভরসা রাখতে চলেছেন ব্রিটিশ বাহিনী। আবারও একবার স্টুয়ার্ট ব্রড ও জেমস অ্যান্ডারসন জুটি দেখার অপেক্ষায় রয়েছেন সকলে।  এখনও পর্যন্ত চলতি অ্যাশেজে অবশ্য তিনটি উইকেটই তুলতে পেরেছিলেন জেমস অ্যান্ডারসন।

অন্যদিকে চতুর্থ টেস্টে ইংল্যান্ডের ব্যাটিং লাইনআপের পজিশনেও বেশ কিছু পরিবর্তন আসতে চলেছে। শোনাযাচ্ছে মোঈন আলিকে নাকি এই ম্য়াচে তিন নম্বরে খেলানোর পরিকল্পনা রয়েছে। গত ম্যাচে সাত নম্বরে খেলানো হয়েছিল মোঈন আলিকে। যদিও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেভাবে সফল হতে পারেননি এই তারকা ক্রিকেটার। এরপর নাকি টিম ম্যানেজমেন্টের কাছে খানিকটা ওপরের দিকেই খেলার ইচ্ছাপ্রকাশ করেছিলেন তিনি।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এইঅ ম্যাচে জিততেই হবে ইংল্যান্ডকে। সেখানে দল নিয়েও যথেষ্ট সাবধানী ব্রিটিশ বাহিনী।  কোনওরকম ঝুঁকি নিতে নারাজ তারা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই ম্যাচে জিতে ইংল্যান্ড সিরিজে সমতা ফেরাতে পারে কিনা সেটাই এখন দেখার।

close whatsapp