“এটি নিয়ে আলোচনা করার জায়গা এবং সময় এটা নয়” – অধিনায়কত্ব বিতর্ক প্রসঙ্গে কোচ দ্রাবিড়

স্বভাবতই মুখে কুলুপ আঁটলেন তিনি

Rahul Dravid
Rahul Dravid. (Photo by Pankaj Nangia/Getty Images)

রবিবার (২৬শে ডিসেম্বর) সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে ভারতের দক্ষিণ আফ্রিকা সফরের প্রথম টেস্টে ভারত ও দক্ষিণ আফ্রিকা মুখোমুখি হবে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের জন্য সর্বোচ্চ পয়েন্ট পেতে উভয় দলই তাদের সেরাটা দেওয়ার জন্য প্রস্তুত থাকবে। ভারতীয় দল একবারও দক্ষিণ আফ্রিকা থেকে সিরিজ জিতে যেতে পারেনি, এবং তাদের নতুন কোচ রাহুল দ্রাবিড় অবশ্যই ইতিহাস গড়ে দেশে ফিরতে উদগ্রীব হবেন। এরই মধ্যে অধিনায়কত্ব বিতর্ক প্রসঙ্গে মুখ খুলেছেন তিনি। 

অধিনায়কত্ব বিতর্ক প্রসঙ্গে দ্রাবিড় মন্তব্য, অভ্যন্তরীণ কথোপকথন বাইরে আসবে না

ভারত ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুর্দান্ত জয় নথিভুক্ত করেছে তবে দক্ষিণ আফ্রিকায় সম্পূর্ণ ভিন্ন চ্যালেঞ্জ হবে। দ্রাবিড় কোচিং পদে অধিষ্ঠিত হওয়ার পর থেকে, ভারতীয় ক্রিকেটে সাদা বলের ক্রিকেটে নেতৃত্ব পরিবর্তন সহ অনেক কিছু ঘটেছ। যদিও সবই হয়েছে বেশ বিতর্কিতভাবে।

ম্যাচের প্রাক্কালে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন দ্রাবিড়। তিনি এই সফরকে ঘরের বাইরে প্রথম চ্যালেঞ্জ বলে অভিহিত করেছেন এবং উল্লেখ করেছেন যে দলটি ভালো ক্রিকেট খেলতে চায় কারণ সিরিজটি থেকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট পাওয়া যাবে। তবে, কোহলিকে ওয়ানডে অধিনায়কের পদ থেকে বরখাস্ত করার বিষয়ে নির্বাচকদের সঙ্গে তার কথোপকথন হয়েছে কিনা জানতে চাইলে দ্রাবিড় মন্তব্য করতে রাজি হননি। 

“সত্যি বলতে, এটি নির্বাচকদের ভূমিকা এবং আমি ব্যক্তিগত কথোপকথনে যাচ্ছি না। এটি নিয়ে আলোচনা করার জায়গা এবং সময় এটা নয়। এবং ওঁদের সাথে আমার যে অভ্যন্তরীণ কথোপকথন হয়েছে তা অবশ্যই মিডিয়াতে আসবে না এবং আমি জনগণকে প্রকাশ্যে বলতে শুরু করব না যে আমি কী কথোপকথন করেছি,” দ্রাবিড় বলেছেন।

বিরাট কোহলির অধিনায়কত্ব নিয়ে রাহুল দ্রাবিড় উচ্ছ্বসিত

বিরাট কোহলির অধিনায়কত্ব নিয়ে বলার সময় রাহুল দ্রাবিড় ভারতীয় দলের টেস্ট অধিনায়কের বেশ প্রশংসা করলেন। তিনি মনে করেন বিরাট তাঁর প্রচেষ্টা এবং কৃতিত্বের জোরে ভারতকে খেলার দীর্ঘতম ফর্ম্যাটে শীর্ষ দলে পরিণত করেছেন। “এতে বিরাট ভূমিকা রেখেছেন। একজন খেলোয়াড় এবং একজন নেতা হিসাবে, তিনি দুর্দান্ত ছিলেন। সুতরাং, অবশ্যই এই দলটিকে আরও প্রতিদ্বন্দ্বিতামূলক করে তোলার জন্য এবং তাকে এগিয়ে নিয়ে যাওয়ার অপেক্ষায় আছি। 

“তিনি সেই খেলোয়াড়দের মধ্যে একজন যারা সত্যিই টেস্ট ক্রিকেটকে ভালোবাসেন এবং প্রতিদ্বন্দ্বিতা করতে এবং খেলার জন্য উন্মুখ। আশা করি, তাঁর একটি দুর্দান্ত সিরিজ হবে এবং তাতে দলের জন্যও উপকার হবে,” তিনি যোগ করেছেন।

close whatsapp