দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তাদের পারফরম্যান্স নিয়ে উচ্ছ্বসিত শ্রেয়স আইয়ার

Shreyas Iyer
Shreyas Iyer. (Photo Source: BCCI)

দক্ষিণ আফ্রিকার কাছে প্রথম ম্যাচেই হেরে গিয়েছিল ভারতীয় দল। রাঁচিতে দ্বিতীয় ম্যাচে জিততেই হত ভারতকে। সেই চ্যালেঞ্জটা যে ভারতীয় দলের কাছে খুব একটা সহজ ছিল এমনটা নয়। কিন্তু সেখানেই ব্যাটহাতে দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছেন শ্রেয়স আইয়ার ও ঈশান কিষাণ। এই দুই তারকা ব্যাটারের হাত ধরেই দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে জয়ের রাস্তায় ফিরেছেটিম ইন্ডিয়া। শ্রেয়স আইয়ার সেঞ্চুরী পেয়েছেন। কিন্তু মাত্র সাত রানের জন্য শতরান হাতছাড়া হয়েছে ঈশান কিষাণের। সেই আফসোস তো রয়েছেই। কিন্তু দেশের জয়ে বিজেদের অবদান রাখতে পেরে াপ্লুত শ্রে.স আইয়ার।

ম্যাচ শেষে মাঠেই বিসিসিআই.ের ওয়েব সাইটে কথোপকথনে উপস্থিত হয়েছিলেন শ্রেয়স আইয়ার ও ঈশান কিষাণ।সেখানেই তাদের জুটিকে ট্যাঙ্গো বলেই অভিহিত করেছেন তিনি। আর তাতেই আপ্লুত হয়েছেন সকলে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের সিরিজে এখনও একটি ম্যাচ বাকি রয়েছে। সেই ম্যাচ জিততে পারলেই সিরকিজ পকেটে পুরবে ভারতীয় দল। সেখানেই ঈশান কিষাণ সেঞ্চুরী করতে পারবেন বলে আশাবাদী শ্রেয়স আইয়ার।

সেঞ্চুরী ইনিংস খেলে ম্যাচের সেরা হয়েছিলেন শ্রেয়স আইয়ার

ভারতের বিরুদ্ধে এদিন প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল দক্ষিণ আফ্রিকা। লক্ষ্যটা ছিল ভারতীয়ব্যাটেরদের সামনে বড় রানের লক্ষ্য দেওয়া। কিন্তু মহম্মদ সিরাজদের দাপটে শেষপর্যন্ত ২৭৮ রানেই থামতে হয়েছিল দক্ষিণ আফ্রিকার ব্যাটারদের।ভারতও য়ে শুরুটা খুব একটা ভালভাবে করতে পেরেছিল তেমনটা নয়। বরং শুরুতেই দুই ওপেনারকে হারিয়ে চাপে পড়ে গিয়েছিল টিম ইন্ডিয়া। সেখান থেকেই ভারতের হাল ধরেন শ্রেয়স আইয়ার ও ঈশান কিষাণ। নিজেদের পারফরম্যান্সেও খুশি হয়েছেন এই দুই তারকা ক্রিকেটারই।

এই প্রসঙ্গে শ্রেয়স আইয়ার জানিয়েছেন, “আমরা দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এই ম্যাচ জিতে নিয়েছি এবং এই মুহূর্তে আমরা দুজন হলান ট্যাঙ্গো। আমি অত্যন্ত খুশি হয়েছি যেম্যাচটা একেবারে সঠিকভাবে আমরা শেষ করতে পেরেছিলাম। আশা করছি পরবর্তী ম্যাচে ঈশান কিষাণ তাঁর অধরা সেঞ্চুরীটা পেয়ে যাবেন”।

মাঠে আসার পর থেকেই এদিন বেশ বিধ্বংসী মেজাজে ছিলেন ঈশান কিষাণ। শুরু থেকেই তাঁর ব্যাটে ছিল রানের ঝলক। সময় যত এগিয়েছে, ততই রানের গতি বাড়াতে শুরু করেছিলেন দুই তারকা ক্রিকেটার। তবে ঈশান কিষাণ এদিন একটু বেশীই আক্রমণাত্মক মেজাজে ছিলেন। ৮৪ বলে ৯৩ রানের দুরেধর্ষ ইনিংস খেলেছিলেন তিনি। তাঁর গোটা ইনিংস জুড়ে ছিল ৭টি ওভার বাউন্ডারি ও ৪টি বাউন্ডারি।

অন্যদিকে শ্রেয়স আইয়ারক কিন্তু সেঞ্চুরী পেতে কোনওরকম ভুল করেননি। তাঁর১১৩ রানের ইনিংস কোনও ওভার বাউন্ডারি না থাকলেও, রয়েছে ১৫টি বাউন্ডারি।

close whatsapp