হাসপাতাল থেকে ছাড়া পেলেও তৃতীয় ম্যাচে অনিশ্চিত ইশান কিষাণ, খেলতে পারেন ময়াঙ্ক

Ishan Kishan and Shreyas Iyer
Ishan Kishan and Shreyas Iyer. (Photo Source: Twitter)

হাসপাতাল থেকে ছাড়া পেয়ে গেলেও, শ্রীলঙ্কার বিরুদ্ধে তৃতীয় টি টোয়েন্টিতে অনিশ্চিত ইশান কিষাণ। শোনাযাচ্ছে তাঁকে মাঠে না নামানোরই কথা ভাবছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। তাঁর জায়গায় এই ম্যাচে ভারতীয় দলের ওপেনার হিসাবে খেলতে পারেন ময়াঙ্ক আগরওয়াল। উইকেট কিপিংয়ের দায়িত্ব দেখা যেতে চলেছে সঞ্জু স্যামসনকে। যদিও ইশান এখন এখথন বিপদমুক্ত। কিন্তু তাঁকে শেষ ম্যাচে না খেলানোরই ভাবনা রয়েছে ভারতীয় দলের অন্দরে। শোনাযাচ্ছে এই ম্যাচে ময়াঙ্ক আগরওয়ালকে খেলাতে পারে ভারতীয় দল।

শনিবারই শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ জয় হয়ে গিয়েছে ভারতের। ধরমশালায় শেষ ম্যাচ জিততে পারলেই সিরিজ ৩-০ করে ফেলবে টিম ইন্ডিয়া। কিন্তু সেই ম্যাচে নামার আগেই আরও এক বড়সড় ধাক্কা ভারতীয় শিবিরে। আর সেটা হয়েছে দ্বিতীয় ম্যাচেই। মাথায় বাউন্সারের আঘাতে, এই ম্যাচে নামতে পারবেন না টিম ইন্ডিয়ার টি টোয়োন্টি স্পেশ্যালিস্ট ওপেনার ইশান কিষাণ।

দ্বিতীয় ম্যাচ চলাকালীন রোহিত শর্মার সঙ্গে তিনি ওপেন করতে নামেন। ভারতের সামনে দ্বিতীয় ম্যাচে লক্ষ্য ছিল ১৮৪ রান। শুরু থেকেই তাই আক্রমণাত্মক ক্রিকেট খেলার লক্ষ্য ছিল দুই ওপেনারেরই। কিন্তু রোহিত শর্মা প্রথমেই ১ রানে সাজঘরে ফিরে যান। ভারতের ব্যাটিং করার সময় চার নম্বর ওবারেই ঘটে বিপত্তি। বাউন্সার কিংবা শর্ট বলে বরাবরই একটু দুর্বল ইশান কিষাণ। তিনি ব্যাট করাকালীন বারবারই সেই কথা প্রাক্তন থেকে বিশেষজ্ঞদের মুখে শোনা গিয়েছে।

হাসপাতাল থেকে ছাড়া পেলেন ইশান কিষাণ, তবে তৃতীয় ম্যাচে তাঁর নামার সম্ভাবনা নেই

আর সেই বাউন্সারের আঘাতেই ঘায়েল হন ইশান কিষাণ। সেই সময় বল করছিলেন লাহিরু কুমারা। তাঁর শক্তিশালী বাউন্সারই মাথায় আগাত করে ইশান কিষাণের। সেই আঘাতের পর কিছুক্ষণের জন্য একটু হতচকিত হয়ে গিয়েছিলেন এই তকুণ ভারতীয় ক্রিকেটার। নিয়ম অনুয়ায়ী মাথায় আঘাত লাগলেই সঙ্গে সঙ্গে এখন কনকাশনের জন্য চিকিতসককে মাঠে এসে ক্রিকেটারকে পরীক্ষা করতে হবে। সেই চিকিতসায় অবশ্য ইশান কিষাণ সাময়িকভাবে সুস্থও হয়ে গিয়েছিলেন।

কিন্তু দ্বিতীয় ম্যাচে আর বেশীক্ষণ খেলতে পারেননি ভারতীয় দলের তরুণ উইকেটকিপার ব্যাটার। সেই ঘটনার কিছুক্ষণের মধ্যেই সাজঘরে ফিরে যান তিনি। যদিও ম্যাচ জিততে ভারতের অসুবিধা হয়নি। ম্যাচ শেষ হওয়ার পরই সিটি স্ক্যান করানোর জন্য কাংরার একটি হাসপাতালে পাঠাবো হয়েছিল ইশান কিষাণকে। সেখানে পরীক্ষায় অবশ্য সবকিছু ঠিকঠাকই এসেছে ইশানের।

রবিবারই হাসপাতাল থেকে ছাড়াও পেয়ে গিয়েছেন তিনি। কিন্তু তাঁকে নিয়ে বাড়তি ঝুঁকতি নিতে চাইছে না ভারতীয় টিম ম্যানেজমেন্ট। বরং এখনও ২৪ ঘন্টা তাঁকে পক্ষবেক্ষণে রাখার সিদ্ধান্ত নিয়েছেন বোর্ডের চিকিত্সকরা। আর সেজন্যই তৃতীয় টি টোয়েন্টিতে তাঁকে না খেলানোর সিদ্ধান্তই কার্যত নিয়ে ফেলেছে ভারতীয় টিমংম্যানেজমেন্ট।

রুতুরাজ গায়কোয়াড় ছিটকে যাওয়ার পরই ভারতীয় টি টোয়েন্টি দলে ডাকা হয়েছিল ময়াঙ্ক আগরওয়ালকে। এই ম্যাচে রোহিত শর্মার সঙ্গে ওপেনিংয়ে তাঁকেই খেলানোর কথা ভাবে হচ্ছে। একইসঙ্গে শ্রীলঙ্কার বিরুদ্ধে উইকেট কিপিংয়ের দায়িত্ব সামলাতে চলেছেন সঞ্জু স্যামসন।

close whatsapp