দিল্লির বিরুদ্ধে রাজস্থান রয়্যালসকেই এগিয়ে রাখছেন ইরফান পাঠান

Rajasthan Royals vs Kolkata Knight Riders
Rajasthan Royals vs Kolkata Knight Riders. (Photo Source: IPL/BCCI)

গুজরাত, লখনউয়ের পাশাপাশি এবারের আইপিএলের অন্যতম ধারাবাহিক দল হল রাজস্থান রয়্যালস। আইপিএল প্লে অফের একেবারে সামনে রয়েছে তারা। বুধবার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে নামছে রাজস্থান রয়্যালস। আর সেই ম্যাচে সঞ্জু স্যামসনদেরই জয়ের ব্যপারে আশাবাদী প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ইরফান পাঠান। তাঁর মতে প্লে অফের দৌড়ে এই ম্যাচ জেতাটাই রাজস্থান রয়্যালসের পক্ষে সবচেয়ে জরুরী। দিল্লির বিরুদ্ধে তাদের জেতা উচিত বলেই মনে করছেন ইরফান পাঠান।

এবারের আইপিএলে দুরন্ত পারফরম্যান্স প্রদর্শন করেছে রাজস্থান রয়্যালস। এই মুহূর্তে ১১টি ম্যাচ জিতে ১৪ পয়েন্টে দাঁড়িয়ে রয়েছে তারা। শেষ কয়েকটি ম্যাচে অবশ্য ফলাফল রাজস্থানের পক্ষে যায়নি। যদিও দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে জয়ের ব্যপারে মুখিয়ে রয়েছে রাজস্থান রয়্যালস। আর দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ইরফান পাঠানও রাজস্থান রয়্যালসকেই এগিয়ে রাখছেন। তাঁর মতে এই ম্যাচ জিতে নিতে পারলেই প্লে অফ রাস্তাটা অনেকটাই সহজ হয়ে যাবে সঞ্জ স্যামসনের জন্য।

এই মুহূর্তে ১১ ম্যাচে ১৪ পয়েন্ট রয়েছে রাজস্থান রয়্যালসের

এবারের আইপিএলে দুরন্ত পারফরম্যান্স প্রদর্শন করেছে রাজস্থান রয়্যালস। বিশেষ করে তাদের ওপেনিংয়ে জস বাটলারের বিধ্বংসী ইনিংস এবং বল হাতে যুজবেন্দ্র চাহাল, ট্রেন্ট বোল্টরা তো রয়েছেনই। আর এই সমস্তকিছু বিচার করেই ইরফান পাঠান এগিয়ে রাখছেন রাজস্থান রয়্যালসকেই। সেইসঙ্গে দিল্লি ক্যাপিটালসও পরপর দু ম্যাচে সেভাবে নিজেদের পারফরম্যান্স দেখাতে পারেনি। সেজন্যই রাজস্থানকেই এগিয়ে রাখছেন তিনি।

এই প্রসঙ্গেই স্টারস্পোর্টসে ইরফান পাঠান জানিয়েছেন, আমার মতে রাজস্থান রয়্যালসের এই ম্যাচ জিতেই নিজেদের প্লে অফের রাস্তাটা কার্যত পাকা করে ফেলা উচিত্। পরের ম্যাচের অপেক্ষায় একেবারেই থাকা উচিত্ নয়। তাদের দলেই এই মুহূর্তে আইপিএলের সেরা বোলার যুজবেন্দ্র চাহাল রয়েছেন এবং সেরা ব্যাটার জস বাটলারও রয়েছে তাদেরই দলে। চাহালের মাথায় রয়েছে পার্পল ক্যাপ আর বাটলারের মাখায় রয়েছে অরেঞ্জ ক্যাপ। এখানেই বোঝা যায় তাদের দলের শক্তিটা।

ইরফান পাঠান আরও জানিয়েছেন, এই মুহূর্তে রাজস্থান রয়্যালসের পয়েন্ট রয়েছে ১৪। সেইসঙ্গে তাদের নেট রানরেটও যথেষ্ট ভাল রয়েছে। তারা যদি তাদের পরবর্তী দুই ম্যাচ না হারে, তবে প্রথম চারে রাজস্থান রয়্যালসের জায়গা একেবারে পাকা। সেজন্যই দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে তাদের সেরা পারফরম্যান্সটা দেওয়া উচিত্।

এবারের আইপিএলে ডেভিড ওয়ার্নার এবং রভম্যান পাওয়েলকে বাদ দিলে সেভাবে দিল্লি ক্যাপিটালসের কোনও ব্যাটারই ফর্মে নেই। শুথু তাই নয় ছন্দে নেই ঋশভ পন্থও। আর সেই সুবিধাই কাজে লাগাতে হবে রাজস্থান রয়্যালসকে। শেষপর্যন্ত পাঠানের আশা পূরণ হয় কিনা সেটাই এখন দেখার।

close whatsapp