এই সপ্তাহের শেষেই আইপিএলের সূচী ঘোষণা, বিদেশীদের জন্য কমতে পারে কোয়ারেন্টাইনের সময়
আপডেট করা - Mar 4, 2022 7:14 pm

আর কয়েক দিনের অপেক্ষা। এই সপ্তাহের শেষেই ঘোষণা হতে চলেছে আসন্ন আইপিএলের সূচী। একইসঙ্গে স্বস্তি ফিরতে চলেছে আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলোরও। বিদেশী ক্রিকেটারদের কোয়ারেন্টাইনে থাকার সময় সীমাও করামোর ভাবনা বোর্ডের। কয়েকদিন আগেই আইপিএল শুরুর দিন ঘোষণা করা হয়েছে বিসিসিআইয়ের তরফে। আগামী ২৬ মার্চ থেকে শুরু হতে চলেছে এবারের আইপিএল। আট দলের পরিবর্তে এবারের আইপিএল হবে দশ দল নিয়ে। ইতিমধ্যেই যা নিয়ে উন্মাদনা তুঙ্গে।
গত বছরই আইপিএলে নতুন দুই দল আসার কথা ঘোষণা হয়ে গিয়েছিল। লখনউ সুপার জায়ান্টস ও গুজরাত টাইটান্স এবারের আইপিএলে যুক্ত হয়েছে। আট দলের জায়গায় দশ দলের আইপিএল যে আরও বেশী জমজমাট হবে, তা নিয়ে চিন্তার কোনও অবকাশ নেই। করোনা পরিস্থিতি এখন অনেকটা স্বাভাবিক হওয়ায় মুম্বইয়ে ১৫ এপ্রিল পর্যন্ত আইপিএলের প্রতিটি ম্যাচে ২৫ শতাংস দর্শক প্রবেশের অনুমতিও দেওয়া হয়েছে।
কিন্তি সমর্থকদের অপেক্ষা সূচী প্রকাশ নিয়ে। শোনাযাচ্ছে আইপিএলের প্রথম ম্যাচেই এবার মুখোমুখি হতে পারে চেন্নাই সুপার কিংস ও কলকাতা নাইট রাইডার্স। যদিও এখনও পর্যন্ত চূড়ান্তভাবে তা জানানো হয়নি। তবে আইপিএলের সূচী যে মোটামুটি ঠিক হয়ে গিয়েছে, তা কার্যত স্পষ্ট। বোর্ডের অন্দরে কান পাতলে অবশ্য শোনাযাচ্ছে আইপিএলের সূচী নিয়ে কার্যত সিদ্ধান্ত তারা নিয়ে ফেলেছেন। আগামী রবিবারের মধ্যেই তা ঘোষণা হয়ে ।যাবে।
রবিবারই ঘোষণা হতে পারে আইপিএলের সূচী, কমতে পারে বিদেশী ক্রিকেটারদের কোয়ারেন্টাইন সময়
করোনার পরিস্থিতি এখনও পুরোপুরি কাটেনি। আর সেজন্যই বিভিন্ন ভেন্যুতে না করে, একটি্ রাজ্যেই এবারের আইপিএল আয়োজনের সিদ্ধান্ত নিয়ছেন বোর্ড কর্তারা। মুম্বই ও পুণেতেই হবে আইপিএলের সবকটি ম্যাচ। যারমধ্যে ওয়াংখেড়ে স্টেডিয়ামে হবে ৫৫টি ম্যাচ। ইতিমধ্যেই ৮ মার্চ থেকে দলগুলো মুম্বইয়ে আসতে শুরু করে দেবে। বায়ো বাবল ও কোয়ারেন্টাইনের জন্যই এই নিয়ম করা হয়েছে। প্রথমে শোনাযাচ্ছিল পাঁচদিন কোয়ারেন্টাইনে থাকতে হবে বিদেশী ক্রিকেটারদের।
তবে এবার সেই নিয়মও খানিকটা হ্রাস করতে চলেছে বোর্ড। শোনাযাচ্ছে পাঁচদিনের পরিবর্তে তিন দিনই বিদেশী ক্রিকেটারদের কোয়ারেন্টাইনে থাকতে হবে। কারণ এই মুহূর্তে অস্ট্রেলিয়া, নিউ জিল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকার মতো দেশগুলো সিরিজ খেলছে। সুতরাং বায়ো বাবলের মধ্যেই থাকতে হবে সকলকে। যেহেতু তারা বায়ো বাবল থেকেই সরাসরি আইপিএলের মঞ্চে আসতে চলেছেন, সেজন্যই নাকি কোয়ারেন্টাইনের সময় কমাতে পারে বোর্ড।
ইতিমধ্যেই আইপিএলের প্রস্তুতির জন্য পাঁচটি ভেন্যুর নাম ঘোষণা করা হয়ে গিয়েছে। আগামী ১৪ ও ১৫ মার্চ থেকেই শুরু হয়ে যাবে প্রস্তুতি। আর মাত্র কয়েকদিন বাকি, আইপিএলের বাইশগজে বল গড়ানোর অপেক্ষা।