লাভের অঙ্কে ইপিএলকেও পিছনে ফেলে দিয়েছে আইপিএল, জানিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়

Sourav Ganguly
Sourav Ganguly. (Photo by PUNIT PARANJPE/AFP via Getty Images)

ভারতের গন্ডী ছাড়িয়ে আইপিএল এখন ছড়িয়ে পড়েছে গোটা বিশ্বে। সমগ্র বিশ্বের ক্রিকেটাররা এখন তাকিয়ে থাকেন আইপিএলের দিকে। সময় যত এগোচ্ছে ততই আইপিএলের প্রসারও বাড়ছে। আর তাতেই আপ্লুত বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। তাঁর মতে এই মুহূর্তে লভ্যাংশের হিসাবে ইংলিশ প্রিমিয়ার লিগকেও পিছনে ফেলে দিয়্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। আর তাতেই আপ্লুত তিনি। তাঁর সবচেয়ে পছন্দের ক্রিকেট যেভাবে গোটা বিশ্বের কাছে জনপ্রিয় হয়ে উঠছে চতা দেখে অত্যন্ত খুশি তিনি।

১৫ বছরে পা দিয়েছে আইপিএল। করোনা পরিস্থিতি কাটিয়ে দু বছর পর ফের দেশের মাটিতে ফিরেছিল আইপিএল।  এবারই ফের দর্শকের উপস্থিতিতে দেখা গিয়েছে আইপিএল। যা দেখে অত্যন্ত আপ্লুত হয়েছেন খোদ বোর্ড সভাপতি। শুধু তাই নয় আইপিএল শুরু হওয়ার আগেই বিরাট অঙ্কের বিনিময়ে ক্যাশরিচ লিগের মঞ্চে এসেছে লখনউ সুপার জায়ান্টস ও গুজরাত টাইটান্স। আইপিএলের সৌজন্যে বোর্ডের ভাঁড়ার যে ফুলে ফেরে উঠছে তা বলার অপেক্ষা রাখে না।

শুধু দেশের মাটিতেই নয়, দেশের বাইরেও আইিপএলের জনপ্রিয়তা প্রবল। দক্ষিণ আফ্রিকার পাশাপাশি সংযুক্ত আরব আমিরশাহীর মাঠেও হয়েছে আইপিএল। সেখানেও মাঠে যেমন দর্শকের উপস্থিতি ছিল, তেমনই টিভির পর্দায় চোখ রেখেছিলেন অসংখ্য দর্শক। এবারের আইপিএলে রেকর্ড সংখ্যাক দর্শক টিভির পর্দায় চোখ রেখেছিলেন। আর তাতেই যে লাভের অঙ্কে আইপিএল ইংলিশ প্রিমিার লিগকে পিছনে ফেলে দিয়েছে তা বলার অপেক্ষা রাখে না।

আইপিএল শুরু হওয়ার আগেই বিরাট অঙ্কের বিনিময়ে সংযুক্ত হয়েছিল গুজরাত ও লখনউ

এই প্রসঙ্গে এনডিটির একটি প্রতিবেদনে সৌরভ গঙ্গোপাধ্যায়ের মন্তব্য, সময় যত এগোচ্ছে ততই প্রসারিত হচ্ছে এই খেলা। ক্রিকেটারদের হাতেও উঠে আসছে এখন কোটি টাকা। এই খেলা চলে সমর্থকদের দ্বারা, ভারতের মানুষের দ্বারা এবং বোর্ডের তত্ত্বাবধানে। ক্রমশই এই খেলা শক্তিশালী হয়ে উঠছে এবং বিভিন্ন জায়গায় প্রসার ঘটছে। আইপিএলের লাভের অঙ্ক এখন ইংলিশ প্রিমিয়ার লিগকেও টপকে গিয়েছে, যা দেখে আমি যতটা খুশি ততটাই গর্বিতও।

এবারের আইপিএল ৮ দলের পরিবর্তে ১০ দল নিয়ে হয়েছে। গোটা প্রতিযোগিতায় হয়েছে ৭৪টি ম্যাচ। এবারই নতুন দল আসা গুজরাত টাইটান্স চ্যাম্পিয়ন হয়েছে। প্লেঅফ এবং ফাইনাল এবার ১০০ শতাংশ সমর্থক নিয়েই করার সিদ্ধান্ত নিয়েছিল বিসিসিআই। সেখানেও উপচে পড়েছিল সমর্থক। আহমেদাবাদের স্টেডিয়ামে ১ লক্ষ্য সমর্থকের সামনে হয়েছিল আইপিএলের ফাইনাল। এই চিত্র দেখেই আপ্লুত বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়।

close whatsapp