আইপিএলের প্রথম সপ্তাহেই ২৬জন সেরা তারকা অনিশ্চিত, চিন্তা বাড়ছে ফ্র্যাঞ্চাইজিগুলোর
আপডেট করা - Mar 14, 2022 2:41 pm

আইপিএলের মঞ্চে এবার শুরু থেকেই সমস্যার সম্মুখীন ফ্র্।যাঞ্চাইগুলো। হাতে আর দু সপ্তাহও নেই। মাত্র ১২ দিনের মাথাতেই শুরু হতে চলেছে এবারের মেগা আইপিএল। আর সেখানেই নামার আগে বড়সড় চিন্তার মধ্যে পড়ে দিয়েছে আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলো। শুধু তারাই নয় চিন্তায় পড়তে পারে বোর্ডও। আরণ আইপিএলের শুরুতেই সেরা ২৬জন তারকা ক্রিকেটারকে দেখা যাবে না। হিসাব বলছে অন্তত এক সপ্তাহ পরই তারা আইপিএলের মঞ্চে নামতে পারবেন। আর এতে ফ্র্যাঞ্চাইজি কর্তাদের চিন্তা বাড়টাই স্বাভাবিক।
কিন্তু হঠাত্ এমন পরিস্থিতি কেন হল তা নিয়ে সকলের মধঝ্যে প্রশ্ন জাগাটাই স্বাভাবিক। আর সেজন্য তিনটি দ্বিপাক্ষিক সিরিজই চিন্তায় ফেলেছে আইপিএলের প্রতিটা ফ্র্যাঞ্চাইজিকে। এই মুহূর্তে তিনটি দেশ দ্বিপাক্ষিক সিরিজ খেলছে। আর তাতেই সকলের চিন্তা বাড়ছে। কারণ এই দেশের তারকাদের ওপর অনেকটাই ভাগ্য় নির্ভর করছে আইপিএলের প্রতিটা ফ্র্যাঞ্চাইজির।
ইংল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ সিরিজ
এই মুহূর্তে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলছে ইংল্যান্ড। সূচী অনুযায়ী এই দুই দলের সিরিজের শেষ ম্যাচ ২৮ মার্চ। আর তাতে চিন্তা বাড়টাই স্বাভাবিক। কারণ পোলার্ড, নিকোলাস পুরাণদের মতো ক্রিকেটাররা বরাবরই আইপিএলের প্রধান চমক। তাই আইপিএল ফ্র্যাঞ্চাইগুলো চিন্তায় পড়ে গিয়েছে। যদিও সবচেয়ে বেশী তিন্তায় রয়েছে দিল্লি ক্যাপিটালস।
পাকিস্তান বনাম অস্ট্রেলিয়া সিরিজ
একইসঙ্গে এই মুহূর্তে পাকিস্তানের সঙ্গে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলছে অস্ট্রেলিয়া। প্যাট কামিন্স, মিচেল মার্শ, ডেভিড ওয়ার্নারদের মতো তারকারা খেলছেন সেই সিরিজে। যদিও ২৫ মার্চ টেস্ট সিরিজ হয়ে যাবে তাদের। কিন্তু তারপর রয়েছে একদিনের সিরিজ। আবার ডেভিড ওয়ার্নার তো টেস্ট সিরিজ শেষের পরই শেন ওয়ার্নের শেষকৃত্যে যোগ দেবেন। দিল্লির হয়ে অন্তত পাঁচ থেকে ছটি ম্যাচ খেলতে পারবেন না তিনি।
দক্ষিণ আফ্রিকা বনাম বাংলাদেশ সিরিজ
আগামী ১৮ মার্চ থেকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে নামছে বাংলাদেশ। টেস্ট সিরিজ শেষ হওয়ার পর রয়েছে আবার একদিনের সিরিজ। আইপিএলে প্রোটিয়াদের সেরা আটজন তারকা ক্রিকেটার রয়েছেনষ কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজে তচাদের রেখেই দল ঘোষণা করা হয়েছে। এছাড়া এখনও পর্যন্ত একদিনের দল ঘোষণা করা হয়নি। সেখানেও যদি এই ক্রিকেটারদের রাখার সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড, তবে প্রোটিয়া তারকারাও আইপিলের প্রথম দিকের প্রায় চার থেকে পাঁচ ম্যাচ খেলতে পারবেন না।
আইপিএলের প্রথম সপ্তাহে যে ২৬জন তারকার খেলার সম্ভাবনা নেই
ডোয়েন প্রিটোরিয়াস – চেন্নাই সুপার কিংস
জফরা আর্চার (চোট) – মুম্বই ইন্ডিয়ান্স
প্যাট কামিন্স, অ্যারণ ফিঞ্চ – কলকাতা নাইট রাইডার্স
রাসি ফান ডার ডুসেন – রাজস্থান রয়্যালস
মার্কো জ্যানসেন, সিন অ্যাবট, এডেন মার্করাম – সানরাইজার্স হায়দরাবাদ
ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, অ্যানরিচ নর্তজে, মুস্তাফিজুর, লুঙ্গি এনগিডি – দিল্লি ক্যাপিটালস
জেসন বেহ্নড্রফ, গ্লেন ম্যাক্সওয়েল, জশ হেজেলউড – রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু
জনি বেয়ারস্টো, কাগিসো রাবাডা, ন্যাথান এলিস – পঞ্জাব কিংস
মার্কাস স্টয়নিস, কাইল মেয়ার্স, জেসন হোল্ডার, মার্ক উড, কুইন্টন ডি’কক – লখনউ সুপার জায়ান্টস
ডেভিড মিলার, আলডারি জোসেফ – গুজরাট টাইটান্স
আইপিএলের মঞ্চে শুরুতেই এই তারকাদের দেখা যাবে না। তাই ক্যাশরিচ লিগের চকমকেও যে খানিকটা ভাটা পড়তে পারে, তেমন সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সবচেয়ে বেশী চিন্তায় ফেলে দিয়েছে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা। যদিও বোর্ড কথাবার্তা চালাচ্ছে। শেষপর্যন্ত কী হয় সেটাই এখন দেখার।