আইপিএল ২০২৩, ম্যাচঃ ৬৮, কলকাতা নাইট রাইডার্স বনাম লখনউ সুপার জায়ান্টস, পিচ রিপোর্ট ও হেড টু হেড

Nitish Rana and Krunal Pandya
Nitish Rana and Krunal Pandya. (Photo Source: IPL/BCCI)

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৬ তম সংস্করণের ৬৮ তম ম্যাচে কলকাতার ইডেন গার্ডেন্স স্টেডিয়ামে নীতিশ রানার নেতৃত্বাধীন কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) এবং ক্রুনাল পান্ডিয়ার নেতৃত্বাধীন লখনউ সুপার জায়ান্টস (এলএসজি) একে অপরের মুখোমুখি হবে। কেকেআর নিজেদের আগের ম্যাচটিতে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন চেন্নাই সুপার কিংসের (সিএসকে) বিরুদ্ধে জয় পাওয়ার মাধ্যমে প্লেঅফসে যাওয়ার আশা বাঁচিয়ে রেখেছে।

এলএসজির বিরুদ্ধে ম্যাচটি কলকাতা নাইট রাইডার্সের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই ম্যাচটি হেরে গেলে তাদের প্লেঅফসে যাওয়ার আশা পুরোপুরিভাবে শেষ হয়ে যাবে। অন্যদিকে, এলএসজির জন্যও এই ম্যাচটি খুব গুরুত্বপূর্ণ। এই ম্যাচটি জিততে পারলে তারা প্লেঅফসে চলে যাবে। কিন্তু এই ম্যাচটি হেরে গেলে প্লেঅফসে যাওয়ার জন্য তাদের বাকি ম্যাচগুলির ফলাফলের অপেক্ষা করতে হবে।

কেকেআর ১৩ ম্যাচে ১২ পয়েন্টের সাথে এই মুহূর্তে পয়েন্ট তালিকায় সপ্তম স্থানে রয়েছে। তাদের নেট রান রেট হল -০.২৫৬। অন্যদিকে, এলএসজি ১৩ ম্যাচে ১৫ পয়েন্টের সাথে এই মুহূর্তে পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে রয়েছে।

কলকাতা নাইট রাইডার্স এই ম্যাচটি নিজেদের ঘরের মাঠে খেলবে। তাই তারা ক্রুনাল পান্ডিয়ার নেতৃত্বাধীন দলের তুলনায় বেশি সুযোগ-সুবিধা পাবে। দুই দলেরই স্পিন আক্রমণ খুব শক্তিশালী। একদিকে রয়েছেন বরুণ চক্রবর্তী, সুনীল নারিন এবং সুয়শ শর্মা এবং অপরদিকে রয়েছেন ক্রুনাল পান্ডিয়া, রবি বিষ্ণোই এবং অমিত মিশ্র।

লখনউ সুপার জায়ান্টস নিজেদের শেষ দুটি ম্যাচে জয় পেয়েছে। এডেন মার্করামের নেতৃত্বাধীন দল সানরাইজার্স হায়দ্রাবাদের (এসআরএইচ) বিরুদ্ধে ৭ উইকেটে এবং রোহিত শর্মার নেতৃত্বাধীন দল মুম্বাই ইন্ডিয়ান্সের (এমআই) বিরুদ্ধে ৫ রানে জয় পেয়েছে তারা। কেএল রাহুল এই মরসুম থেকে ছিটকে যাওয়ায় একটি বড় ধাক্কা খেয়েছিল লখনউ সুপার জায়ান্টস। কিন্তু সেই ধাক্কা সামলে নিয়ে খুব ভালো ফর্মের সাথে খেলছে তারা। তাই তাদেরকে পরাজিত করার জন্য নীতিশ রানার নেতৃত্বাধীন দলকে খুব ভালো পারফর্ম করতে হবে। শেষমেশ এই ম্যাচে কোন দল জয় পায় সেটাই এখন দেখার বিষয়।

পিচ রিপোর্ট

ইডেন গার্ডেন্স স্টেডিয়ামের পিচে ব্যাটাররাই বেশি সুবিধা পান। তবে মিডিল ওভারে স্পিনাররাও ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন। এই পিচে বেশি রান দেওয়া থেকে বাঁচতে হলে পেসারদের অনেক চিন্তাভাবনা করে বোলিং করতে হবে। ইডেন গার্ডেন্সে ১৮০-১৯০ রান তোলা খুব একটা কঠিন নয়। এই পিচে খুব ভালো ব্যাটিং করলে ২০০-এর বেশি রানও তোলা যেতে পারে।

কলকাতা নাইট রাইডার্স বনাম লখনউ সুপার জায়ান্টস হেড টু হেড

ম্যাচ – ২। কলকাতা নাইট রাইডার্স – ০। লখনউ সুপার জায়ান্টস – ২

close whatsapp