আইপিএল ২০২৩, ম্যাচ ৬৭: দিল্লি ক্যাপিটালস বনাম চেন্নাই সুপার কিংস, সম্ভাব্য একাদশ এবং ফ্যান্টাসি টিপ্স

দুই দলের টপ অর্ডার ব্যাটারদের ফ্যান্টাসি একাদশে প্রাধান্য দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে

Rilee Rossouw
Rilee Rossouw. (Photo Source: IPL/BCCI)

প্রিভিউ

আইপিএল ২০২৩-এ দিল্লি ক্যাপিটালস (ডিসি) ও চেন্নাই সুপার কিংস (সিএসকে) তাদের শেষ লিগ পর্বের ম্যাচে শনিবার (২০শে মে) দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে মুখোমুখি হবে। ১৩ ম্যাচ খেলে পাঁচ জিতে ডিসি পয়েন্ট তালিকায় নবম স্থানে রয়েছে। অন্যদিকে সিএসকে ১৫ পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে। ডিসি তাদের আগের ম্যাচে পাঞ্জাব কিংসকে ১৫ রানে হারিয়েছিল। ডিসি দুই উইকেট হারিয়ে মোট ২১৩ রান করেছিল রাইলি রসৌয়ের ৩৭ বলে অপরাজিত ৮২ রানের সৌজন্যে। প্রতিপক্ষের হয়ে লিয়াম লিভিংস্টোন ৯৪ রান করলেও, পাঞ্জাব ১৯৮-এর বেশী এগোতে পারেনি।

সিএসকে তাদের আগের ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে হেরে আসন্ন ম্যাচে নামবে। সিএসকে ২০ ওভারে ছয় উইকেট হারিয়ে মাত্র ১৪৪ রান তুলতে সক্ষম হয়েছিল। শিবম দুবে সিএসকের হয়ে সর্বোচ্চ স্কোরার ছিলেন এবং ৩৪ বলে ৪৮ রান করেছিলেন। চেন্নাইয়ের হয়ে দীপক হুডা পাওয়ারপ্লের ভিতরেই তিন উইকেট নিলেও, কেকেআর নীতীশ রানা ও রিঙ্কু সিংয়ের হাফ-সেঞ্চুরির সৌজন্যে ১৮.৩ ওভারে ছয় উইকেট হাতে রেখে লক্ষ্য অতিক্রম করেছিল। আইপিএলে এখনও পর্যন্ত ডিসি ও সিএসকে ২৮বার মুখোমুখি হয়েছে। সিএসকে ১৮ ম্যাচে জয় লাভ করেছে ওবং ডিসি বাকি ১০ ম্যাচে জয় পেয়েছে।

সম্ভাব্য একাদশ

দিল্লি ক্যাপিটালস

ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), পৃথ্বী শ, ফিলিপ সল্ট (উইকেটকিপার), রাইলি রসৌ, অক্ষর প্যাটেল, আমান হাকিম খান, ললিত যাদব, কুলদীপ যাদব, অনরিখ নর্কিয়া, ইশান্ত শর্মা, খলিল আহমেদ।

চেন্নাই সুপার কিংস

রুতুরাজ গায়কওয়াড়, ডেভন কনওয়ে, আজিঙ্কা রাহানে, শুভ্রাংশু সেনাপতি, শিবম দুবে, মইন আলি, রবীন্দ্র জাডেজা, এমএস ধোনি (অধিনায়ক ও উইকেটকিপার), দীপক চাহার, তুষার দেশপান্ডে, মাহীষ থিকশানা।

ফ্যান্টাসি ক্রিকেটের সেরা বাছাই

ব্যাটার

ডেভিড ওয়ার্নার – তেরো ইনিংসে ৪৩০ রান করেছেন ৫টি হাফ-সেঞ্চুরিসহ এবং এখন সর্বোচ্চ রান-স্কোরারের তালিকায় অষ্টম স্থানে আছেন।

রুতুরাজ গায়কওয়াড় – সিএসকে ওপেনার ১২ ইনিংস খেলে ১৪৬.৫৫ স্ট্রাইক রেটে ৪২৫ রান করেছেন এবং অরেঞ্জ ক্যাপের লড়াইয়ে নবম স্থানে আছেন।

অলরাউন্ডার 

অক্ষর প্যাটেল – ডিসির সেরা পারফর্মার তেরো ম্যাচে ২৬৮ রান করেছেন ১৩৭.৪৩ স্ট্রাইক রেটে এবং বল হাতে ১১ উইকেটও নিয়েছেন ৬.৯৫ ইকোনমি রেটে।

রবীন্দ্র জাডেজা – মিডল অর্ডারে নেমে ১৩৩ রান করেছেন ১২৭.৮৮ স্ট্রাইক রেটে এবং বাঁ-হাতি স্পিন বোলিংয়ের মাধ্যমে ১৬ উইকেট নিয়েছেন।

বোলার

ইশান্ত শর্মা – বর্ষীয়ান পেসার ৮ ম্যাচে ১০ উইকেট নিয়েছেন ৮.২৪ ইকোনমি রেটে।

তুষার দেশপান্ডে – ১৩ ম্যাচে ১৯ উইকেট নিয়েছেন এবং চলমান টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটশিকারীর তালিকায় ষষ্ঠ স্থানে আছেন।

উইকেটকিপার

ডেভন কনওয়ে – উইকেটকিপিংয়ের সুযোগ না এলেও ব্যাট হাতে সিএসকের সেরা পারফর্মার ১৩৪.৫৯ স্ট্রাইক রেটে ৪৯৮ রান করে পঞ্চম সর্বোচ্চ রান সংগ্রাহক।

দিল্লি ক্যাপিটালস বনাম চেন্নাই সুপার কিংস ম্যাচের ফ্যান্টাসি ক্রিকেটের প্রস্তাবিত একাদশ

ডেভিড ওয়ার্নার, রুতুরাজ গায়কওয়াড়, ডেভন কনওয়ে (অধিনায়ক), রাইলি রসৌ, শিবম দুবে, ফিলিপ সল্ট, অক্ষর প্যাটেল (সহ-অধিনায়ক), রবীন্দ্র জাডেজা, তুষার দেশপান্ডে, ইশান্ত শর্মা, মাথিশা পাথিরানা।

close whatsapp