আইপিএল ২০২৩, ম্যাচ ৩৮: পাঞ্জাব কিংস বনাম লখনউ সুপার জায়ান্টস, সম্ভাব্য একাদশ এবং ফ্যান্টাসি টিপ্স
তাঁদের নিজেদের দলের একাদশে ফিরতে পারেন মার্ক উড ও শিখর ধাওয়ান
আপডেট করা - Apr 28, 2023 11:09 am

প্রিভিউ
শুক্রবার (২৮শে এপ্রিল) মোহালির পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশন আইএস বিন্দ্রা স্টেডিয়ামে আইপিএল ২০২৩-এর ৩৮তম ম্যাচে পাঞ্জাব কিংস (পিবিকেএস) মুখোমুখি হবে লখনউ সুপার জায়ান্টস (এলএসজি)-এর। কিংস সাতটি ম্যাচের মধ্যে চারটি জিতেছে এবং পয়েন্ট তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছে। তাদের আগের ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সকে ১৩ রানে পরাজিত করে এই ম্যাচে নামছে। স্যাম কারানের অর্ধশতকের সাহায্যে প্রথমে ব্যাট করে ২০ ওভারে আট উইকেট হারিয়ে ২১৪ রান করেছিল কিংস। জবাবে এমআই ২০ ওভারে ছয় উইকেট হারিয়ে মাত্র ২০১ রান করেছিল। চার ওভারে ২৯ রান দিয়ে চার উইকেট নিয়ে কিংসের হয়ে সেরা বোলার ছিলেন আর্শদীপ সিং।
সুপার জায়ান্টস সাতটি ম্যাচের মধ্যে চারটি জিতেছে এবং পয়েন্ট তালিকায় চতুর্থ স্থানে রয়েছে। গুজরাত টাইটান্সের বিপক্ষে তাদের আগের ম্যাচে সুপার জায়ান্টস ১৩৬ রানের সহজ লক্ষ্য তাড়া করতে ব্যর্থ হয়ে সাত রানে পিছিয়ে পড়ে। দুটি করে উইকেট নিয়েছলেন ক্রূণাল পান্ডিয়া ও মার্কাস স্টইনিস। কেএল রাহুল সুপার জায়ান্টসের হয়ে হাফ সেঞ্চুরি করলেও দলকে জেতাতে ব্যর্থ হন।
সম্ভাব্য একাদশ
পাঞ্জাব কিংস
শিখর ধাওয়ান (অধিনায়ক), প্রভসিমরান সিং, হারপ্রীত ভাটিয়া, লিয়াম লিভিংস্টোন, সিকান্দার রাজা, জিতেশ শর্মা (উইকেটকিপার), স্যাম কারান, শাহরুখ খান, হারপ্রীত ব্রার, কাগিসো রাবাডা, আর্শদীপ সিং।
লখনউ সুপার জায়ান্টস
কাইল মেয়ার্স, মনন ভোহরা, কেএল রাহুল, (অধিনায়ক), ক্রূণাল পান্ডিয়া, মার্কাস স্টইনিস, নিকোলাস পুরান (উইকেটকিপার), প্রেরক মাঁকড়, কৃষ্ণাপ্পা গৌথাম, মার্ক উড/নাভীন-উল-হক, রবি বিষ্ণোই, আভেশ খান।
ফ্যান্টাসি ক্রিকেটের সেরা বাছাই
ব্যাটার
শিখর ধাওয়ান – ভালো ফর্মে আছেন এই ওপেনার এবং চার ইনিংসে ১৪৬.৫৪ স্ট্রাইক রেটে দুটি হাফ-সেঞ্চুরিসহ ২৩৩ রান করেছেন।
কেএল রাহুল – সাত ম্যাচে দুটি হাফ-সেঞ্চুরিসহ ২৬২ রান করে এলএসজির সর্বোচ্চ রান-সংগ্রাহক।
অলরাউন্ডার
স্যাম কারান – বাঁ-হাতি অলরাউন্ডার সাত ম্যাচে ১৪২ রান করেছেন এবং বল হাতে তাঁর সংগ্রহে ৫ উইকেট।
ক্রূণাল পান্ডিয়া – ৭.১৭ ইকোনমি রেটে ৬ উইকেট নিয়েছেন এবং ব্যাটিংয়ে অবদান রেখেছেন ১০৩ রান করে।
বোলার
আর্শদীপ সিং – বাঁ-হাতি পেসার ৭ ম্যাচ খেলে ১৩ উইকেট নিয়ে পার্পল ক্যাপের লড়াইয়ে পঞ্চম স্থানে আছেন।
মার্ক উড – আগের দুই ম্যাচে না খেলা সত্ত্বেও ১১ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেটশিকারীর তালিকায় দশম স্থানে আছেন।
উইকেটকিপার
নিকোলাস পুরান – ১৮৫.৮৬ স্ট্রাইক রেটে ৭ ম্যাচে ১৭১ রান করেছেন ১১টি চার ও ১৫টি ছয়ের সাহায্যে।
পাঞ্জাব কিংস বনাম লখনউ সুপার জায়ান্টস ম্যাচের ফ্যান্টাসি ক্রিকেটের প্রস্তাবিত একাদশ
প্রভসিমরান সিং, শিখর ধাওয়ান, কেএল রাহুল, ক্রূণাল পান্ডিয়া (অধিনায়ক), নিকোলাস পুরান, মার্কাস স্টইনিস, স্যাম কারান (সহ-অধিনায়ক), শাহরুখ খান, মার্ক উড, রবি বিষ্ণোই, আর্শদীপ সিং।