আইপিএল ২০২৩, ম্যাচ ৩২: আরসিবি বনাম আরআর, প্রিভিউ, সম্ভাব্য একাদশ, হেড-টু-হেড এবং সম্প্রচার বিবরণ

নিয়মিত ব্যর্থ হওয়া মাহীপাল লোমরোরকে বাদ দিতে পারে আরসিবি

Royal Challengers Bangalore
Royal Challengers Bangalore. (Photo Source: BCCI/IPL)

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (আরসিবি) ২৩শে এপ্রিল, রবিবার, বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৩-এর ৩২তম ম্যাচে রাজস্থান রয়্যালস (আরআর)-এর মুখোমুখি হবে। আরসিবি তাদের আগের ম্যাচে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ২৪ রানে জয়লাভ করেছিল। তারা তাদের ছয়টি ম্যাচের মধ্যে তিনটি জিতেছে এবং ছয় পয়েন্ট নিয়ে বর্তমানে পঞ্চম স্থানে রয়েছে।

উল্লেখ্য, পাঞ্জাব কিংসের বিরুদ্ধে আরসিবির আগের ম্যাচে তাদের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি ২০২১-এর পরে প্রথমবারের জন্য দলের নেতৃত্ব দিয়েছিলেন। আসন্ন ম্যাচেও যদি ফাফ ডু প্লেসি ফিল্ডিং করতে না নামেন, তবে আবারও কোহলিকেই অধিনায়কত্ব করতে দেখা যাবে।

অন্যদিকে, আরআর লখনউ সুপার জায়ান্টস (এলএসজি)-এর বিরুদ্ধে ১০ রানে পরাজিত হয়ে আরসিবির মোকাবিলা করতে নামবে। সঞ্জু স্যামসন ও তাঁর সতীর্থরা এই মরসুমে দলের দ্বিতীয় পরাজয়ের পরে প্রত্যাবর্তন করার আশা করবে। বর্তমানে ছয় ম্যাচের মধ্যে চারটিতে জিতে আট পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে আরআর।

পিচ কন্ডিশন

ব্যাটাররা বেঙ্গালুরুর পিচে ব্যাটিং উপভোগ করবেন, কারণ এখানকার পিচ ঐতিহাসিকভাবে ব্যাটিং-বান্ধব হয়ে থাকে। দিনের বেলা ম্যাচ থাকায় শিশিরের সম্ভাবনা নেই। পিচ শুকনো থাকার সম্ভাবনা রয়েছে, সেক্ষেত্রে লেগ স্পিনাররা প্রভাবশালী হতে পারেন। প্রথমে বোলিং বেছে নেওয়ার সিদ্ধান্ত নিতে পারেন টসজয়ী দল।

উভয় দলের কম্বিনেশন

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর

আরসিবির প্রাকটিস থেকে যে আভাস পাওয়া যাচ্ছে, তাতে বলা যায় যে জশ হ্যাজেলউড আসন্ন ম্যাচে খেলবেন। সেক্ষেত্রে বাদ যাবেন ওয়েন পার্নেল। মাহীপাল লোমরোর ধারাবাহিকভাবে সুযোগ পেলেও, তা কাজে লাগাতে ব্যর্থ। তাঁকে বাদ দিয়ে মনোজ ভান্ডাগেকে খেলাতে পারে আরসিবি। ঘরোয়া ক্রিকেটে কর্ণাটকের হয়ে খেলা ভান্ডাগে এম চিন্নাস্বামী স্টেডিয়ামের কন্ডিশন সম্পর্কে অবগত।

সম্ভাব্য একাদশ: ফাফ ডু প্লেসি (অধিনায়ক), বিরাট কোহলি, শাহবাজ আহমেদ, গ্লেন ম্যাক্সওয়েল, সুয়াশ প্রভুদেসাই, মনোজ ভান্ডাগে, দীনেশ কার্তিক (উইকেটকিপার), ওয়ানিন্দু হাসারাঙ্গা, হার্শাল প্যাটেল, জশ হ্যাজেলউড, মহম্মদ সিরাজ।

রাজস্থান রয়্যালস

চোটের কারণে দুটি ম্যাচে না খেলার পরে শিখর ধাওয়ান আসন্ন ম্যাচে একাদশে ফিরে আসতে পারেন। এ ছাড়া আগের ম্যাচে সিকান্দার রাজাকে বাদ দিয়ে বিশেষ লাভবান হয়নি কিংস। আগামী ম্যাচে তাঁরও একাদশে ফেরার সম্ভাবনা রয়েছে। মুম্বাইয়ের পেস-সহায়ক পিচের কথা মাথায় রেখে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে খেলানো হতে পারে বিধ্বত কাভেরাপ্পাকে।

সম্ভাব্য একাদশ: জস বাটলার, যশস্বী জয়সওয়াল, সঞ্জু স্যামসন (অধিনায়ক ও উইকেটকিপার), দেবদত্ত পাড়িক্কাল, শিমরন হেটমায়ার, ধ্রুব জুরেল, জেসন হোল্ডার, রবিচন্দ্রন অশ্বিন, সন্দীপ শর্মা, ট্রেন্ট বোল্ট, যুজবেন্দ্র চাহাল।

হেড-টু-হেড

ম্যাচ – ২৭ | রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর – ১৩ | রাজস্থান রয়্যালস – ১২ | অমীমাংসিত – ২

সম্প্রচারের বিবরণ

ম্যাচের সময় – ভারতীয় সময় দুপুর ৩:৩০

টিভি সম্প্রচার – স্টার স্পোর্টস নেটওয়ার্ক

লাইভ স্ট্রিমিং – জিওসিনেমা অ্যাপ

close whatsapp