আইপিএল ২০২৩, ম্যাচ ৩১: মুম্বাই ইন্ডিয়ান্স বনাম পাঞ্জাব কিংস, সম্ভাব্য একাদশ এবং ফ্যান্টাসি টিপ্স

আইপিএল ২০২৩-এ মুম্বাইয়ের সবচেয়ে ধারাবাহিক ব্যাটার তিলক ভার্মা

Tilak Varma
Tilak Varma. (Photo Source: IPL/ BCCI)

প্রিভিউ

মুম্বাই ইন্ডিয়ান্স (এমআই) ২২শে এপ্রিল, শনিবার, মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আইপিএল ২০২৩-এর ৩১তম ম্যাচে পাঞ্জাব কিংস (পিবিকেএস)-এর মোকাবিলা করবে। এমআইয়ের বিপক্ষে তাদের শেষ পাঁচটি ম্যাচের মধ্যে তিনটিতে জিতেছে পিবিকেএস। এমআই এই মরসুমে এখনও পর্যন্ত পাঁচটি ম্যাচে তিনটি জিতেছে এবং সম্প্রতি জয়ের হ্যাটি-ট্রিকও করেছে। আগের ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদকে ১৪ রানে হারিয়ে এই ম্যাচে নামছে মুম্বাই।

সানরাইজার্সের বিপক্ষে প্রথমে ব্যাটিং করে ২০ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ১৯২ রান করেছিল এমআই। ক্যামেরন গ্রিন ৪০ বলে ৬৪* রান করে দলের সেরা ব্যাটার ছিলেন। জবাবে সানরাইজার্স ১৯.৫ ওভারে ১৭৮ রানে অল আউট হয়ে গিয়েছল। কিংস দুটি জয় দিয়ে তাদের অভিযান শুরু করলেও মাঝপথে খেই হারিয়েছে। তারা ছয় ম্যাচের মধ্যে তিনটি জিতেছে এবং পয়েন্ট তালিকায় সপ্তম স্থানে রয়েছে। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিপক্ষে তাদের আগের ম্যাচে কিংস ১৭৫ রানের লক্ষ্য তাড়া করতে ব্যর্থ হয়েছিল এবং ১৮.২ ওভারে মাত্র ১৫০ রানে গুটিয়ে যায়। আগের দুটি ম্যাচে অনপস্থিত থাকার পরে পাঞ্জাব কিংস অধিনায়ক শিখর ধাওয়ান একাদশে ফিরতে পারেন।

সম্ভাব্য একাদশ

মুম্বাই ইন্ডিয়ান্স

রোহিত শর্মা (অধিনায়ক), ঈশান কিষান (উইকেটকিপার), তিলক ভার্মা, সূর্যকুমার যাদব, ক্যামেরন গ্রিন, টিম ডেভিড, নেহাল ওয়াধেরা, হৃতিক শোকিন, পীযূষ চাওলা, অর্জুন তেন্ডুলকার, জেসন বেহ্‌রেন্ডর্ফ।

পাঞ্জাব কিংস

শিখর ধাওয়ান (অধিনায়ক), প্রভসিমরান সিং, লিয়াম লিভিংস্টোন, সিকান্দার রাজা, জিতেশ শর্মা, (উইকেটকিপার), স্যাম কারান, শাহরুখ খান, হারপ্রীত ব্রার, কাগিসো রাবাডা/ন্যাথান এলিস, রাহুল চাহার, আর্শদীপ সিং।

ফ্যান্টাসি ক্রিকেটের সেরা বাছাই

ব্যাটার

তিলক ভার্মা – পাঁচ ইনিংসে ৫৩.৫০ গড়ে এবং ১৫৮.৫১ স্ট্রাইক রেটে ২১৪ রান করেছেন ২০ বছর বয়সী। এখনও অবধি সবকটি ম্যাচেই কুড়ি রানের বেশী করেছেন।

শিখর ধাওয়ান –  দুটি হাফ-সেঞ্চুরিসহ চার ইনিংস খেলে ২৩৩ রান করেছেন এবং অরেঞ্জ ক্যাপের লড়াইয়ে অষ্টম স্থানে আছেন।

অলরাউন্ডার 

ক্যামেরন গ্রিন – ডান-হাতি অলরাউন্ডার পাঁচ ইনিংসে ১৫৪.৬৮ স্ট্রাইক রেটে ৯৯ রান করেছেন এবং আগের ম্যাচে প্লেয়ার অফ দ্য ম্যাচের পুরস্কার পেয়েছেন।

স্যাম কারান – ছয় ইনিংসে ৮৭ রান করার পাশাপাশি ৫ উইকেট নিয়েছেন এই বাঁ-হাতি অলরাউন্ডার।

বোলার

পীযূষ চাওলা – ডান-হাতি লেগ-স্পিনার এখনও পর্যন্ত মুম্বাইয়ের সেরা বোলার এবং ৫ ম্যাচ খেলে ৭ উইকেট নিয়েছেন মাত্র ৭.১৫ ইকোনমি রেটে।

আর্শদীপ সিং – ৬ ম্যাচে ৯ উইকেট নিয়েছেন ১৯.৪৪ গড়ে এবং যে কটি ম্যাচে অংশ নিয়েছেন, তার সবকটিতেই উইকেট নিয়েছেন এই বাঁ-হাতি পেসার।

উইকেটকিপার 

ঈশান কিষান – ৫ ম্যাচে ১৬৯ রান করেছেন ১৪৫.৬৮ স্ট্রাইক রেটে এবং ২১টি চার ও ৭টি ছক্কা হাঁকিয়েছেন।

মুম্বাই ইন্ডিয়ান্স বনাম পাঞ্জাব কিংস ম্যাচের ফ্যান্টাসি ক্রিকেটের প্রস্তাবিত একাদশ

ঈশান কিষান, প্রভসিমরান সিং, শিখর ধাওয়ান, রোহিত শর্মা, তিলক ভার্মা (অধিনায়ক), ক্যামেরন গ্রিন, সিকান্দার রাজা, স্যাম কারান, পীযূষ চাওলা, আর্শদীপ সিং (সহ-অধিনায়ক), জেসন বেহ্‌রেন্ডর্ফ।

close whatsapp