আইপিএল ২০২৩, ম্যাচ ৩: লখনউ সুপার জায়ান্টস বনাম দিল্লি ক্যাপিটালস, সম্ভাব্য একাদশ এবং ফ্যান্টাসি টিপ্স

গত মরসুমে ক্যাপিটালসের বিপক্ষে দুটি ম্যাচেই জয়ী হয়েছিল সুপার জায়ান্টস

Lucknow Super Giants
Lucknow Super Giants. (Photo Source: IPL/BCCI)

প্রিভিউ

১লা এপ্রিল লখনউয়ের ভারতরত্ন শ্রী অটল বিহারী বাজপেয়ী একানা ক্রিকেট স্টেডিয়ামে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ২০২৩ (আইপিএল)-এর তৃতীয় ম্যাচে লখনউ সুপার জায়ান্টস ও দিল্লি ক্যাপিটালস (ডিসি) মুখোমুখি হবে। সুপার জায়ান্টস তাদের প্রথম আইপিএল মরসুমে ১৪ ম্যাচে নয়টি জিতে পয়েন্ট তালিকায় তিন নম্বরে ছিল। তবে এলিমিনেটরে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে হেরে যায়। আসন্ন মরসুমের আগে তারা দলে এনেছে নিকোলাস পুরান, রোমারিও শেফার্ডদের মতো তারকাদের। জাতীয় দলের খেলতে ব্যস্ত থাকায় প্রথম ম্যাচে নেই কুইন্টন ডি কক।

অন্যদিকে, দিল্লি ক্যাপিটালস পঞ্চম স্থানে শেষ করায় অল্পের জন্য প্লে-অফে জায়গা অর্জন করতে ব্যর্থ হয়েছে। লখনউয়ের মতো দিল্লিও বেশ কিছু খেলোয়াড়কে পাবে না জাতীয় দলের হয়ে তাঁরা খেলতে ব্যস্ত থাকায়। অনরিখ নর্কিয়া, লুঙ্গি ঙ্গিডির মতো পেসারদের পাচ্ছে না ডিসি। দুর্ঘটনাগ্রস্ত ঋষভ পান্ত টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ায় দলের অধিনায়ক হিসেবে বাছাই করা হয়েছে ডেভিড ওয়ার্নারকে। উইকেটকিপারের গ্লাভস হাতে দেখা যাবে সরফরাজ খানকে।

সম্ভাব্য একাদশ

লখনউ সুপার জায়ান্টস

কেএল রাহুল (অধিনায়ক ও উইকেটকিপার), কাইল মেয়ার্স, নিকোলাস পুরান, দীপক হুডা, মার্কাস স্টইনিস, প্রেরক মাঁকড়, ক্রূণাল পান্ডিয়া, মার্ক উড, জয়দেব উনাদকাট, রবি বিষ্ণোই, আভেশ খান।

দিল্লি ক্যাপিটালস

ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), পৃথ্বী শ, মিচেল মার্শ, রাইলি রসৌ, সরফরাজ খান (উইকেটকিপার), রভম্যান পাওয়েল, অক্ষর প্যাটেল, আমান হাকিম খান, চেতন সাকারিয়া, কুলদীপ যাদব, খলিল আহমেদ।

ফ্যান্টাসি ক্রিকেটের সেরা বাছাই

ব্যাটার

নিকোলাস পুরান – এই মরসুমে এলএসজিতে আসার আগে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে আইপিএল ২০২২-এ ১৪৪.৩৪ স্ট্রাইক রেটে ৩০৬ রান করেছিলেন।

পৃথ্বী শ – ডান-হাতি ব্যাটার বরাবরই আইপিএলে বিস্ফোরক ব্যাটিং করেন এবং পাওয়ারপ্লেতে মধ্যে বীরেন্দর সেহওয়াগ ছাড়া একমাত্র ভারতীয় ব্যাটার হিসেবে ১৪০-এর বেশী স্ট্রাইক রেট রয়েছে পৃথ্বীর।

অলরাউন্ডার 

মার্কাস স্টইনিস – ব্যাটিং ও বোলিং উভয় বিভাগেই অবদান রাখতে সক্ষম এই খেলোয়াড় আইপিএল ২০২২-এ ১৪৭.১৭ স্ট্রাইক রেটে রান করেছিলেন।

বোলার

আভেশ খান – আগের মরসুমে লখনউয়ের হয়ে খেলে দ্রুত গতিতে বোলিং করতে সক্ষম এই ডান-হাতি পেসার ১৩ ম্যাচে ১৮ উইকেট নিয়েছিলেন।

কুলদীপ যাদব – গত মরসুমে দুর্দান্ত ফর্মে ছিলেন বাঁ-হাতি রিস্ট স্পিনার। ১৪ ম্যাচে ২১ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেটশিকারীর তালিকায় পঞ্চম স্থানে ছিলেন।

উইকেটকিপার 

কেএল রাহুল – আইপিএল ২০২২-এ ১৫ ইনিংসে ৬১৬ রান করেছিলেন ২টি সেঞ্চুরি ও ৪টি হাফ সেঞ্চুরিসহ। বিগত পাঁচটি আইপিএলে ধারাবাহিকভাবে ৫০০ রানের বেশী করেছেন।

লখনউ সুপার জায়ান্টস বনাম দিল্লি ক্যাপিটালস ম্যাচের ফ্যান্টাসি ক্রিকেটের প্রস্তাবিত একাদশ

ডেভিড ওয়ার্নার, পৃথ্বী শ, রাইলি রসৌ, কেএল রাহুল (অধিনায়ক), নিকোলাস পুরান, সরফরাজ খান, মার্কাস স্টইনিস, ক্রূণাল পান্ডিয়া, মার্ক উড, আভেশ খান, কুলদীপ যাদব।

close whatsapp