আইপিএল ২০২৩, ম্যাচ ২৫: এসআরএইচ বনাম এমআই, প্রিভিউ, সম্ভাব্য একাদশ, হেড-টু-হেড এবং সম্প্রচার বিবরণ

দুটি দলই তাদের আগের দুই ম্যাচ জিতেছে

Sunrisers Hyderabad
Sunrisers Hyderabad. (Photo Source: IPL/BCCI)

১৮ই এপ্রিল, মঙ্গলবার, হায়দ্রাবাদের রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে সানরাইজার্স হায়দ্রাবাদ (এসআরএইচ) আইপিএল ২০২৩-এর ২৫তম ম্যাচে পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স (এমআই)-এর মোকাবিলা করবে। দুটি দলই তাদের আগের দুই ম্যাচে জিতে প্রয়োজনীয় ছন্দ নিয়ে মাঠে নামবে।

আয়োজক দল সানরাইজার্স চলমান টুর্নামেন্টে তাদের প্রথম দুটি ম্যাচে পরাজিত হয়েছিল। তবে আগের ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ২২৮ রান খাড়া করে ২৩ রানে জয় অর্জন করেছিল। হ্যারি ব্রুক টুর্নামেন্টের প্রথম সেঞ্চুরি হাঁকিয়ে ম্যাচের সেরা হয়েছিলেন।

এদিকে, মুম্বাই ইন্ডিয়ান্সও তাদের আগের ম্যাচে  নীতীশ রানার কলকাতা নাইট রাইডার্সকে সহারিয়ে পরপর দুই ম্যাচে দুটি জয় পেয়েছে। ঈশান কিষান গত ম্যাচে বিধ্বংসী পারফর্ম করেছিলেন। এ ছাড়া সূর্যকুমার যাদব ২৫ বলে ৪৩ রান করে ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছেন।

পিচ কন্ডিশন

এই কেন্দ্রে পিচ খানিকটা মন্থর হতে পারে এবং তাই প্রথমে ব্যাটিং সুবিধাজনক হতে পারে। শিশিরের সম্ভাবনা না থাকায় দ্বিতীয় ইনিংসে বোলিং করা দল বিশেষ সমস্যার মুখে পড়বে না। ১৮০-র কাছাকাছি স্কোর প্রতিযোগিতামূলক হতে পারে।

উভয় দলের কম্বিনেশন

সানরাইজার্স হায়দ্রাবাদ

মায়াঙ্ক আগরওয়াল একেবারেই ফর্মে না থাকায়, তাঁকে বাদ দিয়ে ওপেনার হিসেবে খেলানো হতে পারে সামার্থ ভ্যাসকে। ব্যাটিং দৃঢ় করার জন্য একাদশে ফিরে আসতে পারেন আব্দুল সামাদ। বোলিংয়ের সময়ে ওয়াশিংটন সুন্দর বা টি নটরাজনকে দেখা যেতে পারে।

সম্ভাব্য একাদশ: হ্যারি ব্রুক, সামার্থ ভ্যাস, রাহুল ত্রিপাঠী, এইডেন মার্করাম (অধিনায়ক), অভিষেক শর্মা, হাইনরিখ ক্লাসেন (উইকেটকিপার), আব্দুল সামাদ, মার্কো য়্যানসেন, ভুবনেশ্বর কুমার, মায়াঙ্ক মার্কান্ডে, উমরান মালিক।

মুম্বাই ইন্ডিয়ান্স

মুম্বাইয়ের নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা আগের ম্যাচে ফিল্ডিং না করলেও ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে ব্যাটিং করেছিলেন। তবে আসন্ন ম্যাচে পুরো সময়ের জন্যই থাওতে পারেন তিনি। চোট সারিয়ে জোফ্রা আর্চার খেলার মতো অবস্থায় থাকলে, তাঁকে শুধু বোলিংয়ের সময়ে খেলানো হতে পারে।

সম্ভাব্য একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), ঈশান কিষান (উইকেটকিপার), সূর্যকুমার যাদব, তিলক ভার্মা, টিম ডেভিড, ক্যামেরন গ্রিন, নেহাল ওয়াধেরা, হৃতিক শোকিন, পীযূষ চাওলা, অর্জুন তেন্ডুলকার, রাইলি মেরেডিথ।

হেড-টু-হেড

ম্যাচ – ১৮ | সানরাইজার্স হায়দ্রাবাদ – ৯ | মুম্বাই ইন্ডিয়ান্স – ৯

সম্প্রচারের বিবরণ

ম্যাচের সময় – ভারতীয় সময় সন্ধ্যা ৭:৩০

টিভি সম্প্রচার – স্টার স্পোর্টস নেটওয়ার্ক

লাইভ স্ট্রিমিং – জিওসিনেমা অ্যাপ

close whatsapp