আইপিএল ২০২৩, ম্যাচ ১৪: এসআরএইচ বনাম পিবিকেএস, প্রিভিউ, সম্ভাব্য একাদশ, হেড-টু-হেড এবং সম্প্রচার বিবরণ
দুই ম্যাচ খেলে দুটিতেই জেতার পরে পাঞ্জাব পয়েন্ট তালিকায় চতুর্থ স্থানে আছে
আপডেট করা - Apr 8, 2023 9:23 pm

সানরাইজার্স হায়দ্রাবাদ (এসআরএইচ) ৯ই এপ্রিল, রবিবার, হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে চলমান আইপিএল ২০২৩-এর ১৪তম ম্যাচে ফর্মে থাকা পাঞ্জাব কিংস (পিবিকেস)-এর মোকাবিলা করবে। চলমান টুর্নামেন্টে দুটি দল পারফর্ম্যান্স সম্পূর্ণ ভিন্ন দুটি মেরুতে। পাঞ্জাব কিংস যেখানে তাদের দুটি ম্যাচই জিতেছে, সেখানে হায়দ্রাবাদের ফ্র্যাঞ্চাইজি দুটি ম্যাচ খেলে দুটিতেই হেরেছে।
এসআরএইচ তাদের আগের ম্যাচে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে কদর্য ব্যাটিং পারফর্ম্যান্স দেখিয়ে মাত্র ১২১ রান করেছিল। তাদের প্রতিপক্ষ চার ওভার হাতে রেখে সেই লক্ষ্য তাড়া করেছিল। অধিনায়ক হিসেবে এইডেন মার্করামের প্রথম ম্যাচ সুখকর হয়নি কারণ দল হারার পাশাপাশি তিনি প্রথম বলে ডাকে আউট হন। স্পিন সহায়ক পিচে অতিরিক্ত পেসার নিয়ে নামায় দলের কম্বিনেশন নিয়ে প্রশ্ন উঠেছিল।
অন্যদিকে, পাঞ্জাব কিংসের সামনে খুব বেশী প্রশ্ন নেই। লিয়াম লিভিংস্টোন, কাগিসো রাবাডার মতো উচ্চ মানের বিদেশীরা প্রথম দুই ম্যাচে দলের সঙ্গে না থাকা সত্ত্বেও পাঞ্জাবের জিততে কোনো অসুবিধা হয়নি। জাতীয় দলের হয়ে খেলার পরে রাবাডা এখন স্কোয়াডে যোগ দিয়েছেন, তবে লিভিংস্টোন এখনও স্কোয়াডের বাইরে। আগের ম্যাচে হাতে চোট পেয়েছিলেন ভানুকা রাজাপাকসা এবং তাঁর ফিটনেস নিয়ে চিন্তায় থাকতে পারে কিংস।
পিচ কন্ডিশন
হায়দ্রাবাদের পিচ সাধারণত ব্যাটারদের পক্ষে থাকে, তবে স্টাম্প লক্ষ্য করে যে বোলাররা বোলিং করবেন তাঁদের সহায়তা থাকবে। স্পিনারদের মধ্যে রিস্ট স্পিনাররা অতিরিক্ত সুবিধা পাবেন। টসজয়ী দল পূর্ববর্তী ফলাফলের ভিত্তিতে এই কেন্দ্রে প্রথমে ব্যাট করতে আগ্রহী হবে।
উভয় দলের কম্বিনেশন
সানরাইজার্স হায়দ্রাবাদ
পরপর দুই ম্যাচে ব্যর্থ হওয়া হ্যারি ব্রুকের পরিবর্তে হাইনরিখ ক্লাসেন এসআরএইচ জার্সিতে তাঁর প্রথম ম্যাচ খেলতে পারেন। এ ছাড়া ব্যাটিং লাইন-আপে কোনো বাঁ-হাতি ব্যাটার না থাকায় অভিষেক শর্মা আবার একাদশে ফিরতে পারেন।
সম্ভাব্য একাদশ: মায়াঙ্ক আগরওয়াল, অভিষেক শর্মা, রাহুল ত্রিপাঠী, এইডেন মার্করাম (অধিনায়ক), হাইনরিখ ক্লাসেন (উইকেটকিপার), আব্দুল সামাদ, ওয়াশিংটন সুন্দর, আদিল রশিদ, উমরান মালিক, ভুবনেশ্বর কুমার, ফজলহক ফারুকী।
পাঞ্জাব কিংস
কাগিসো রাবাডা স্কোয়াডে যোগ দিলেও পাঞ্জাবের হয়ে আগামী ম্যাচে সম্ভবত তাঁকে খেলানো হবে না কারণ বিদেশী পেসার হিসেবে ন্যাথান এলিস দুর্দান্ত বোলিং করছেন। রাজাপাকসা ম্যাচ ফিট না হলে আইপিএলে অভিষেক হতে পারে ম্যাথিউ শর্টের। এ ছাড়া আগের ম্যাচের জয়ী একাদশে উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই।
সম্ভাব্য একাদশ: শিখর ধাওয়ান (অধিনায়ক), প্রভসিমরান সিং, ভানুকা রাজাপাকসা/ম্যাথিউ শর্ট, জিতেশ শর্মা (উইকেটকিপার), সিকান্দার রাজা, শাহরুখ খান, স্যাম কারান, হারপ্রীত ব্রার, রাহুল চাহার, ন্যাথান এলিস, আর্শদীপ সিং।
হেড-টু-হেড
ম্যাচ – ২০ | সানরাইজার্স হায়দ্রাবাদ – ১৩ | পাঞ্জাব কিংস – ৭
সম্প্রচারের বিবরণ
ম্যাচের সময় – ভারতীয় সময় সন্ধ্যা ৭:৩০
টিভি সম্প্রচার – স্টার স্পোর্টস নেটওয়ার্ক
লাইভ স্ট্রিমিং – জিওসিনেমা অ্যাপ