আইপিএল ২০২৩, ম্যাচ ১২: মুম্বাই ইন্ডিয়ান্স বনাম চেন্নাই সুপার কিংস, সম্ভাব্য একাদশ এবং ফ্যান্টাসি টিপ্স
ফ্যান্টাসি দলের অধিনায়ক হিসেবে ব্যাটারদের বাছাই করার কথা ভাবা যেতে পারে
আপডেট করা - Apr 8, 2023 11:06 am

প্রিভিউ
মুম্বাই ইন্ডিয়ান্স (এমআই) শনিবার (৮ই এপ্রিল) মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আইপিএল ২০২৩-এর ১২তম খেলায় চেন্নাই সুপার কিংস (সিএসকে)-এর সাথে মুখোমুখি হবে। মুম্বাই তাদের প্রথম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের কাছে শোচনীয় পরাজয় বরণ করেছিল। প্রথমে ব্যাট করতে নেমে তারা ২০ ওভারে সাত উইকেট হারিয়ে মোট ১৭১ রান করেছিল। তিলক ভার্মা মুম্বাইয়ের হয়ে ব্যাট হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এবং মাত্র ৪৬ বলে ৮৪* রান করেছিলেন। এমআইয়ের বোলাররা বিশেষ ঘাতক ছিলেন না এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ১৬.২ ওভারে লক্ষ্য তাড়া করেছিল আট উইকেট হাতে রেখে।
গুজরাত টাইটান্সের বিপক্ষে মরসুমের উদ্বোধনী ম্যাচে হারলেও সুপার জায়ান্টসের বিপক্ষে তাদের দ্বিতীয় ম্যাচে সুপার কিংস দুর্দান্ত প্রত্যাবর্তন করেছিল। প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে সাত উইকেট হারিয়ে মোট ২১৭ রান করেছিল চেন্নাই। রুতুরাজ গায়কওয়াড় ব্যাট হাতে তাঁর দুর্দান্ত ফর্ম অব্যাহত রাখেন এবং পরপর দুই ম্যাচে হাফ সেঞ্চুরি করেন। ডেভন কনওয়েও চমৎকার ব্যাটিং পারফর্ম্যান্স প্রদর্শন করে ২৯ ডেলিভারিতে ৪৭ রান করেন। সুপার জায়ান্টস দ্রুত গতিতে রান তাড়া শুরু করলেও মাঝপথে ম্যাচ থেকে সরে যায়। টার্গেট থেকে ১২ রানে পিছিয়ে পড়ে তারা। মইন আলি চার ওভারে ২৬ রান দিয়ে চার উইকেট নিয়ে ম্যাচ সেরার পুরস্কার জিতেছিলেন।
সম্ভাব্য একাদশ
মুম্বাই ইন্ডিয়ান্স
ক্যামেরন গ্রিন, রোহিত শর্মা (অধিনায়ক), সূর্যকুমার যাদব, ঈশান কিষান (উইকেটকিপার), তিলক ভার্মা, টিম ডেভিড, নেহাল ওয়াধেরা, আরশাদ খান, জোফ্রা আর্চার, পীযূষ চাওলা, হৃতিক শোকিন।
চেন্নাই সুপার কিংস
ডেভন কনওয়ে, রুতুরাজ গায়কওয়াড়, মইন আলি, আম্বাতি রায়ুডু, বেন স্টোকস, শিবম দুবে, এমএস ধোনি (অধিনায়ক ও উইকেটকিপার), রবীন্দ্র জাডেজা, দীপক চাহার, রাজবর্ধন হাঙ্গারগেকার, সিসান্ডা মাগালা।
ফ্যান্টাসি ক্রিকেটের সেরা বাছাই
ব্যাটার
তিলক ভার্মা – ৯টি চার ও ৪টি ছয়ের সাহায্যে বাঁ-হাতি ব্যাটার ১৮২.৬০ স্ট্রাইক রেটে ৪৬ বলে ৮৪ রানে অপরাজিত ছিলেন।
রুতুরাজ গায়কওয়াড় – পরপর দুই ম্যাচে হাফ সেঞ্চুরি করে ডান-হাতি ওপেনার এখন ১৪৯ রান সংগ্রহ করে অরেঞ্জ ক্যাপের অধিকারী।
অলরাউন্ডার
ক্যামেরন গ্রিন – প্রথম ম্যাচে ব্যাট হাতে বিশেষ ছন্দে না থাকলেও বল হাতে দীনেশ কার্তিকের উইকেট নিয়েছিলেন।
মইন আলি – গত ম্যাচে যেখানে সিএসকে সামগ্রিকভাবে ওভারপ্রতি দশের বেশী রান দিয়েছিলেন সেখানে মইন মাত্র ৬.৫ ইকোনমি রেট বজায় রেখে ৪ উইকেট নিয়েছিলেন।
বোলার
জোফ্রা আর্চার – তারকা পেসার আরসিবির বিরুদ্ধে বিশেষ সুবিধা করতে না পারলেও মুম্বাইয়ের পেসার সহায়ক পিচে ভালো পারফর্ম করতে পারেন।
রাজবর্ধন হাঙ্গারগেকার – প্রথম দুই ম্যাচে মোট দুই উইকেট নিয়েছেন এবং তরুণ পেসারকে অধিনায়ক ধোনি ভরসা করছেন।
উইকেটকিপার
এমএস ধোনি – আগের ম্যাচে মাত্র তিন বল খেলার সুযোগ পেয়েছিলেন এবং অল্প সুযোগেই দুটি ছক্কাসহ ১২ রান করেছিলেন ৪০০ স্ট্রাইক রেটে।
মুম্বাই ইন্ডিয়ান্স বনাম চেন্নাই সুপার কিংস ম্যাচের ফ্যান্টাসি ক্রিকেটের প্রস্তাবিত একাদশ
রুতুরাজ গায়কওয়াড় (অধিনায়ক), ক্যামেরন গ্রিন, মইন আলি, সূর্যকুমার যাদব, তিলক ভার্মা (সহ-অধিনায়ক), শিবম দুবে, এমএস ধোনি, রবীন্দ্র জাডেজা, আরশাদ খান, জোফ্রা আর্চার, রাজবর্ধন হাঙ্গারগেকার।